হিসাববিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর  অংশ-৬ অধ্যায়-৬ প্রশ্ন: ব্যালেন্স সি/ডি কাকে বলে? উত্তর: সি/ডি বা C/D শব্দের পুরোপুরি অর্থ হলো Carried down অর্থাৎ নিচে নীত। এর দ্বারা বর্তমান হিসাবকাল থেকে পরবর্তী হিসাবকালে স্থানান্তরকরণ বোঝায়। প্রশ্ন: লেনদেনের সর্বশেষ আশ্রয়স্থল কোনটি?উত্তর: লেনদেনের সর্বশেষ আশ্রয়স্থল হচ্ছে খতিয়ান।প্রশ্ন: হিসাবের সমাপ্তি ব্যালেন্স কীভাবে বসে?উত্তর: হিসাবের সমাপ্তি ব্যালেন্সের ক্ষেত্রে ডেবিট ব্যালেন্স ক্রেডিট দিকে এবং ক্রেডিট ব্যালেন্স ডেবিট দিকে বসে।প্রশ্ন: বি/ডি বা বি/এফ দ্বারা কী বোঝানো হয়?উত্তর: বি/ডি বা বি/এফ দ্বারা পূর্ববর্তী হিসাবকাল থেকে বর্তমান হিসাবকালে আনীত বোঝায়।প্রশ্ন: হিসাবের পাকা বই বলা হয় কাকে?উত্তর: খতিয়ানকে বলা হয় হিসাবের পাকা বই।প্রশ্ন: খতিয়ানের সহকারী বই বলা হয় কাকে?উত্তর: জাবেদা বইকে বলা হয় খতিয়ানের সহকারী বই।প্রশ্ন: খতিয়ানের উদ্বৃত্ত নির্ণয়ে ভুল হলে কীভাবে নিরূপণ করা যায়।উত্তর: রেওয়ামিল প্রস্তুতের মাধ্যমে খতিয়ানের উদ্বৃত্ত নির্ণয়ে ভুল হলে তা নিরূপণ করা যায়।অনুধাবনমূলক প্রশ্নপ্রশ্ন: খতিয়ানকে হিসাবের পাকা বই বলা হয় কেন? উত্তর: খতিয়ান হলো লেনদেনগুলোর সর্বশেষ আশ্রয়স্থল। লেনদেনগুলো জাবেদায় লিপিবদ্ধ হওয়ার পর খতিয়ানে শ্রেণীবিন্যাস করে সংক্ষিপ্তাকারে স্থায়ীভাবে সংরক্ষণ করা হয় বলে খতিয়ানকে হিসাবের পাকা বই বলা হয়। প্রশ্ন: ভিন্ন ভিন্ন শিরোনামে হিসাব খুলতে হয় কেন? উত্তর: ব্যবসায় প্রতিষ্ঠানের বিভিন্ন তথ্যাদি যেমন: মোট ক্রয়ের পরিমাণ, কোন খাতে কত ব্যয় হলো বা কোন খাত হতে কত আয় হলো, কার কাছে কত টাকা পাওনা, কে কত টাকা পাবে ইত্যাদি তথ্য জানতে হলে একই জাতীয় বা একই শ্রেণীর লেনদেনগুলোকে পৃথক পৃথক শিরোনামে লিপিবদ্ধ করতে হয়। এ জন্য একটা পৃথক বইতে ভিন্ন ভিন্ন শিরোনামে হিসাব খুলতে হয়। প্রশ্ন: খতিয়ান হতে কীভাবে রেওয়ামিল তৈরি করা হয়? উত্তর: রেওয়ামিল হলো খতিয়ানে সংরক্ষিত সব হিসাবসমূহের জেরের একটি তালিকা বিশেষ। হিসাবের প্রকৃত যে প্রকার হোক না কেন তার ডেবিট জের হলে রেওয়ামিলের ডেবিট টাকার কলামে এবং ক্রেডিট জের হলে রেওয়ামিলের ক্রেডিট টাকার কলামে লিপিবদ্ধ করতে হয়। এভাবে খতিয়ান হিসাবসমূহের জের দ্বারা রেওয়ামিল তৈরি করা হয়।অধ্যায়-৭জ্ঞানমূলক প্রশ্নপ্রশ্ন: নগদান বই কত প্রকার।উত্তর: নগদান বই সাধারণত চার প্রকার। প্রশ্ন: একঘরা নগদান কাকে বলে? উত্তর: যে নগদান বইয়ের উভয় দিকে টাকার পরিমাণ লেখার জন্য একটি করে ঘর থাকে তাকে একঘরা নগদান বলা হয়। যেসব প্রতিষ্ঠানে অধিকাংশ লেনদেন নগদে সংঘটিত হয়, সেসব প্রতিষ্ঠানে একঘরা নগদান বই সংরক্ষণ করা হয়। কোনো কারবারি বা অকারবারি প্রতিষ্ঠানের একটি নির্দিষ্ট সময়ের যাবতীয় নগদ প্রাপ্তি একঘরা নগদান বইয়ের ডেবিট দিকে এবং যাবতীয় নগদ পরিশোধ ক্রেডিট দিকে লেখা হয়। একঘরা নগদান বই সব সময় ডেবিট জের প্রকাশ করে। প্রশ্ন: কন্ট্রা দাখিলা কী? উত্তর: নগদ ও ব্যাংকসংক্রান্ত কিছু লেনদেন আছে, যেগুলোকে নগদান বইয়ের ডেবিট ও ক্রেডিট উভয় দিকেই লিপিবদ্ধ করতে হয়। এ ধরনের এন্ট্রি বা দফাগুলোকে কন্ট্রা বলে।প্রশ্ন: নগদান বইতে কোন ধরনের হিসাব লিপিবদ্ধ করা হয়?উত্তর: নগদান বইতে যাবতীয় নগদ প্রাপ্তি ও পরিশোধসমূহ লিপিবদ্ধ করা হয়।প্রশ্ন: কোন বাট্টা তিনঘরা নগদান বইতে দেখানো হয় না?উত্তর: কারবারি বাট্টা তিনঘরা নগদান বইতে লিপিবদ্ধ হয় না।# পরবর্তীঅংশ ছাপা হবে আগামীকাল