প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অধ্যায় ৬
১. জাবেদার বিকল্প নাম কী?
ক. শনাক্তকরণ খ. লিপিবদ্ধকরণ
গ. শ্রেণিবদ্ধকরণ ঘ. সংক্ষিপ্তকরণ
২. জাবেদা কত প্রকার?
ক. ৪ খ. ৫
গ. ৮ ঘ. ৭
৩. ক্রয় বইতে লেখা হয় কোনটি?
ক. নগদ ক্রয়
খ. ধারে ক্রয়
গ. নগদ ও ধারে ক্রয়
ঘ. বিক্রয় ফেরত
৪. প্রকৃত জাবেদায় কোন ধরনের লেনদেন লেখা হয়?
ক. সমাপনী দাখিলা
খ. ধারে ক্রয়
গ. ধারে বিক্রয়
ঘ. বিক্রয় ফেরত
৫. মালিকের ব্যক্তিগত ব্যবহারের জন্য ব্যবসায় থেকে পণ্য উত্তোলনের সঠিক জাবেদা হলো?
ক. নগদান হিসাব ডেবিট, উত্তোলন হিসাব ক্রেডিট
খ. উত্তোলন হিসাব ডে., উত্তোলন হিসাব ক্রে.
গ. নগদ হিসাব ডে., ক্রয় হিসাব ক্রে.
ঘ. উত্তোলন হিসাব ডে., ক্রয় হিসাব ক্রে.
সঠিক উত্তর
অধ্যায় ৬: ১. খ ২. ঘ ৩. খ ৪. ক ৫. ঘ
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
মুহাম্মদ আলী, সিনিয়র শিক্ষক
মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা