অধ্যায় ৯
নিচের উদ্দীপকটি পড়ে ২৯ ও ৩০ নম্বর প্রশ্নের উত্তর দাও।
জনাব অনিক ৫,৫০০ টাকার মনিহারি ক্রয় করে মনিহারি হিসেবে ৫,০০০ টাকা লিপিবদ্ধ করেন। এ ক্ষেত্রে মনিহারি হিসেবে ৫০০ টাকা কম দেখানো হয়েছে।
২৯. মনিহারি হিসেবে কম লেখায় রেওয়ামিলে কী প্রভাব পড়বে?
ক. ডেবিট ব্যালেন্স বেশি হবে
খ. ক্রেডিট ব্যালেন্স বেশি হবে
গ. হিসাব গরমিল হবে
ঘ. রেওয়ামিল মিলে যাবে
৩০. জনাব অনিকের ভুলটি কোন ধরনের ভুল?
ক. বাদ পড়ার ভুল
খ. লেখার ভুল
গ. নীতিগত ভুল
ঘ. বেদাখিলা ভুল
নিচের উদ্দীপকটি পড়ে ৩১ ও ৩২ নম্বর প্রশ্নের উত্তর দাও।
জনাব মামুন একজন ব্যবসায়ী, তিনি ২,৫০০ টাকা অগ্রিম ভাড়া প্রদান করেন, কিন্তু তাঁর ব্যবসায় বকেয়া বেতন ৩,০০০ টাকা, প্রারম্ভিক মজুত পণ্য ৫০০ টাকা এবং সমাপনী মজুত পণ্য ৫,০০০ টাকা।
৩১. রেওয়ামিলের যোগফল কত?
ক. ৩,০০০ টাকা
খ. ২,৫০০ টাকা
গ. ৫,০০০ টাকা
ঘ. ৫০০ টাকা
৩২. বকেয়া বেতন কী ধরনের হিসাব?
ক. নামিক হিসাব খ. সম্পদ হিসাব
গ. দায় হিসাব ঘ. ব্যয় হিসাব
সঠিক উত্তর
অধ্যায় ৯: ২৯. ঘ ৩০. খ ৩১. ক ৩২. গ
মুহাম্মদ আলী, সিনিয়র শিক্ষক
মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা