প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অধ্যায় ২
২৮. জনাব হাসান ১,০০,০০০ টাকা মূলধন নিয়ে কারবার শুরু করেন। এর দ্বারা কারবারের বৃদ্ধি পেয়েছে—
i. কারবারের সম্পদ
ii. কারবারের আয়
iii. কারবারের দায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৯. শিক্ষানবিশ সেলামিপ্রাপ্তি ২,০০০ টাকা। এর দ্বারা কারবারের—
i. আয় বৃদ্ধি পেয়েছে
ii. সম্পদ বৃদ্ধি পেয়েছে
iii. আয় বৃদ্ধি পেয়েছে কিন্তু সম্পদ হ্রাস পেয়েছে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩০. রেজা ট্রেডার্সের লেনদেন উপযোগী ঘটনা হলো—
i. পণ্য ক্রয়ের জন্য সিদ্ধান্ত গ্রহণ ১০,০০০ টাকা
ii. ঋণের জন্য ব্যাংকের নিকট আবেদন ১,০০,০০০ টাকা
iii. একজন কর্মচারীর ৫০,০০০ টাকা নিয়ে পলায়ন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
অধ্যায় ২: ২৮. খ ২৯. ক ৩০. গ
বাকি অংশ ছাপা হবে আগামীকাল