অধ্যায় ২
৩৫. ধারে আসবাব বিক্রয় ৫,০০০ টাকা। এটি একটি লেনদেন। কারণ, এর দ্বারা কারবারের—
i. সম্পত্তি হ্রাস পেয়েছে
ii. সম্পত্তি বৃদ্ধি পেয়েছে
iii. দায় বৃদ্ধি পেয়েছে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৬. দেনাদারের কাছ থেকে ১,২০০ টাকা পাওয়া গেল। এটি একটি লেনদেন, কারণ এর দ্বারা কারবারের—
i. সম্পত্তি বৃদ্ধি পেয়েছে
ii. সম্পত্তি হ্রাস পেয়েছে
iii. স্বত্বাধিকার বৃদ্ধি পেয়েছে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ৩৭-৩৯ নম্বর প্রশ্নের উত্তর দাও।
মিসেস ফারজানা একজন দক্ষ ব্যবসায়ী। তিনি ২০১৩ সালের ১ জানুয়ারি তারিখে নগদ ৫০,০০০ টাকা, ব্যাংকে জমা ২০,০০০ টাকা ও ৫,০০০ টাকার পণ্য নিয়ে ব্যবসা শুরু করেন। এ ছাড়া তিনি জানুয়ারি ৫ তারিখ নগদে ২,০০০ টাকা মূল্যের একটি মেশিন ক্রয় করেন এবং ৫,০০০ টাকার পণ্য ক্রয়ের ফরমায়েশ প্রদান করেন।
৩৭. মিসেস ফারজানার কারবারের মোট মূলধনের পরিমাণ কত?
ক. ৫০,০০০ টাকা
খ. ৭০,০০০ টাকা
গ. ৭৫,০০০ টাকা
ঘ. ৫৫,০০০ টাকা
৩৮. মোট ক্রয়ের পরিমাণ কত?
ক. ১০,০০০ টাকা
খ. ৫,০০০ টাকা
গ. ৭,০০০ টাকা
ঘ. ১২,০০০ টাকা
৩৯. পণ্য ক্রয়ের ফরমায়েশ প্রদান লেনদেন নয় কেন?
ক. এর দ্বারা প্রতিষ্ঠানের কোনো আর্থিক অবস্থার পরিবর্তন হয়নি
খ. এটি অর্থ দ্বারা পরিমাপযোগ্য নয়
গ. এটি একটি সাধারণ ঘটনা মাত্র
ঘ. এটি একটি সিদ্ধান্ত মাত্র
নিচের অনুচ্ছেদটি পড়ে ৪০-৪১ নম্বর প্রশ্নের উত্তর দাও।
জনাব ফাহিম ২০,০০০ টাকার পণ্য জনাব তামিমের কাছে বিক্রয় করেন এবং নগদে ১০,০০০ টাকায় গ্রহণ করেন।
৪০. জনাব ফাহিমের হিসাবরক্ষক সংরক্ষণ করবে—
i. ক্রেডিট ভাউচার
ii. ক্যাশ মেমো
iii. প্রাপ্ত রশিদ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪১. লেনদেনটির ফলে জনাব ফাহিমের ব্যবসায়ের পরিবর্তন হয়—
i. নগদ অর্থের
ii. দেনাদারের
iii. পাওনাদারের
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
অধ্যায় ২: ৩৫. ক ৩৬. ক ৩৭. গ ৩৮. খ ৩৯. ক ৪০. ঘ ৪১. ক