অধ্যায় ৩
৩৩. দুই তরফা দাখিলা পদ্ধতিতে হিসাববিজ্ঞানের ভিত্তি বলার কারণ হলো?
i. দ্বৈতসত্তার বিশ্লেষণ
ii. মৌলিক বৈজ্ঞানিক সূত্রের প্রয়োগ
iii. পূর্ণাঙ্গ হিসাব ব্যবস্থা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৪. দুই তরফা দাখিলা পদ্ধতির মূলনীতি হলো এতে—
i. দাতা এবং গ্রহীতা দুটি পক্ষ থাকবে
ii. দাতার হিসাব ডেবিট এবং গ্রহীতার হিসাব ক্রেডিট হবে
iii. মোট ডেবিট অঙ্ক সর্বদাই মোট ক্রেডিট অঙ্কের সমান হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৫. দুই তরফা দাখিলা পদ্ধতিতে হিসাব রাখা প্রয়োজন কারণ, এ পদ্ধতিতে?
i. লেনদেনের পূর্ণাঙ্গ হিসাব রাখা সম্ভব হয়
ii. লেনদেনের নিখুঁত ফলাফল পাওয়া যায়
iii. এতে ব্যয় নিয়ন্ত্রণ করা যায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৬. মালিকানা স্বত্বে প্রভাব বিস্তারকারী অন্যতম উপাদান হচ্ছে?
i. দায় ii. আর iii. ব্যয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৭. একতরফা দাখিলা পদ্ধতিতে যে হিসাব সংরক্ষণের গুরুত্ব দেওয়া হয় না তা হলো?
i. আয় ii. ব্যয়
iii. সম্পদ ও দায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৮. মরজিনা বেগমের ব্যবসায় মুনাফার পরিমাণ কত টাকা?
ক. ৮,০০০ খ. ১৫,০০০
গ. ১৯,০০০ ঘ. ৩২,০০০
নিচের উদ্দীপকটি পড়ে ৩৯ ও ৪০ নম্বর প্রশ্নের উত্তর দাও।
জামানের কতিপয় হিসাবের জের হলো: নগদ ৭৫,০০০ টাকা, মজুত পণ্য ২০,০০০ টাকা, অফিস সরঞ্জাম ২০,০০০ টাকা এবং পাওনাদার ১০,০০০ টাকা।
৩৯. মি. জামানের মূলধনের পরিমাণ কত?
ক. ৮৫,০০০ টাকা
খ. ৯৫,০০০ টাকা
গ. ১,০০,০০০ টাকা
ঘ. ১,০৫,০০০ টাকা
৪০. মি. জামানের চলতি সম্পদের পরিমাণ কত?
ক. ৭৫,০০০ টাকা
খ. ৯৫,০০০ টাকা
গ. ১,০৫,০০০ টাকা
ঘ. ১,১৫,০০০ টাকা
নিচের উদ্দীপকটি পড়ে ৪১ নম্বর প্রশ্নের উত্তর দাও।
টোরকি বন্দরের ক্ষুদ্র ব্যবসায়ী মরজিনা বেগমের প্রারম্ভিক মূলধন ৫০,০০০ টাকা উত্তোলন ২৭,০০০ টাকা এবং সমাপনী মূলধন ৪২,০০০ টাকা
৪১. মরজিনা বেগমের ব্যবসায় কোন হিসাব সংরক্ষণের গুরুত্ব কম?
ক. সম্পদ খ. দায়
গ. মূলধন ঘ. আয় ও ব্যয়
সঠিক উত্তর
অধ্যায় ৩: ৩৩. ঘ ৩৪. ঘ ৩৫. ঘ ৩৬. গ
৩৭. ঘ ৩৮. গ ৩৯. ঘ ৪০. খ ৪১. ঘ