হিসাববিজ্ঞান ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাবেদাপ্রশ্ন: জাবেদাকে সহকারী বই বলা হয় কেন?উত্তর: জাবেদাকে সহকারী বই বলা হয় কেন, তা জানার আগে জানা দরকার জাবেদা কী এবং সহকারী কী।জাবেদা: হিসাবের যে বইয়ে লেনদেনগুলো তারিখের ক্রম অনুসারে ডেবিট এবং ক্রেডিট বিশ্লেষণ করে উপযুক্ত ও সংক্ষিপ্ত ব্যাখ্যাসহ লিপিবদ্ধ করা হয়, তাকে জাবেদা বলে। সহকারী: যেসব বিষয় কোনো ঘটনার চূড়ান্ত ফলাফল নির্ণয়ে সাহায্য করে, তাকে সহকারী বলে। জাবেদাকে কেন সহকারী বই বলা হয়, তা নিচে আলোচনা করা হলো: ১. খতিয়ানে স্থানান্তরের সুবিধা: লেনদেনগুলো জাবেদাভুক্ত করার কারণে পরবর্তী সময়ে ধীরে-সুস্থে সংশ্লিষ্ট খতিয়ানে স্থানান্তরে সুবিধা হয়।২. ভুলের আশঙ্কা হ্রাস পায়: জাবেদায় লেখার কারণে খতিয়ানে তোলার সময় ভুলের আশঙ্কা হ্রাস পায়। ৩. বাদ পড়ার আশঙ্কা কমে যায়: সরাসরি খতিয়ানে স্থানান্তর করলে মাঝেমধ্যে কোনো কোনো লেনদেন বাদ পড়ার আশঙ্কা দেখা দেয়। জাবেদা তৈরি করার কারণে এই আশঙ্কা হ্রাস পায়।৪. পরিষ্কার-পরিচ্ছন্নতা: জাবেদা থেকে খতিয়ান প্রস্তুত করার কারণে খতিয়ান পরিষ্কার-পরিচ্ছন্ন থাকে। যার কারণে হিসাবের সৌন্দর্য বৃদ্ধি পায়। ৫. ভুল উদ্ঘাটনে সাহায্য: ভবিষ্যতে খতিয়ানের কোনো লেনদেনে ভুল দেখা দিলে, তা উদ্ঘাটন করার জন্য জাবেদা সাহায্য করতে পারে। ৬. লেনদেনের উৎপত্তির কারণ নির্ণয়ে সাহায্য: জাবেদায় প্রতিটি লেনদেনের ব্যাখ্যাসহ লিপিবদ্ধ করা হয় বলে কোনো লেনদেনের উৎপত্তির কারণ সহজে নির্ণয় করা যায়। ৭. হিসাব শ্রেণীবদ্ধকরণের সুবিধা: জাবেদার মাধ্যমে নামিক হিসাব, ব্যক্তিবাচক হিসাব ও সম্পত্তিবাচক হিসাব সহজে আলাদা করে খতিয়ানে লেখা যায়। ৮. ভুল সংশোধনে সাহায্য: হিসাববিজ্ঞানে কোনো ভুল ধরা পড়লে তা কেটে বা মুছে সংশোধন করা যায় না। এমতাবস্থায় জাবেদায় সংশোধনী দাখিলা দেখানোর মাধ্যমে হিসাব সংশোধন করতে সুবিধা হয়। ৯. খতিয়ানের পৃষ্ঠা নির্ণয়ে সুবিধা: প্রতিটি জাবেদার পার্শ্বে খতিয়ান পৃষ্ঠা নম্বর লেখা হয়। সুতরাং জাবেদা দেখে খতিয়ানের পৃষ্ঠা নির্ণয় করতে সুবিধা হয়। ১০. ব্যয় হ্রাসে সাহায্য করে: দৈনন্দিন ভিত্তিতে জাবেদা লিপিবদ্ধ করা হয় বলে পরবর্তী সময়ে কমসংখ্যক হিসাবরক্ষক নিয়োগ করে খতিয়ান প্রস্তুত করা যায়। ফলে ব্যয় হ্রাস করা সম্ভব হয়। উপরিউক্ত সাহায্যমূলক কাজের কারণে সত্যিই জাবেদাকে সাহায্যকারী বই বলা যুক্তিযুক্ত।