হিসাববিজ্ঞান ২য় পত্র: গাণিতিক সমস্যার ওপর জোর দাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় শিক্ষার্থী, হিসাববিজ্ঞান ২য় পত্রে নৈর্ব্যক্তিক ৪০ ও রচনামূলক ৬০-এর মধ্যে রচনামূলক ২টি বিভাগ রয়েছে। ক বিভাগ হলো কোম্পানির ২টি আর্থিক বিবরণী। এখানে হিসাববিজ্ঞান ১ম পত্রের মতো সমন্বয়গুলো ভালোভাবে শিখতে হবে। হিসাববিজ্ঞান ১ম পত্রের সঙ্গে শুধু দ্বিতীয় পত্রের পার্থক্য হলো সংরক্ষিত আয় বিবরণী হিসাব করতে হয় এবং এখানে আয়কর-সংক্রান্ত ঝামেলা, লভ্যাংশ-সংক্রান্ত ঝামেলা, ভবিষ্যৎ সঞ্চিতি তহবিল এবং ভবিষ্যৎ তহবিল-সংক্রান্ত বিষয়গুলো খেয়াল করতে হবে। এবং আর্থিক বিবরণী সম্পত্তি ও দায়সমূহ উপযুক্ত শিরোনামে লিখতে হবে। খ বিভাগ থেকে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো হলো শেয়ার ইস্যু, যেখানে অধিহার ও অবহারগুলো ভালোভাবে দেখতে হবে। অংশীদারি হিসাবে অংশীদারদের মূলধনের সুদ, ঋণের সুদ এবং সমন্বিত মূলধনের অঙ্ক ভালোভাবে করতে হবে। এখানে অনুপাত বিশ্লেষণের সূত্রগুলো যেমন: চলতি অনুপাত, তারল্য অনুপাত, মজুদ আবর্তন অনুপাত, দেনাদার আবর্তন অনুপাত, নিট লাভ অনুপাত, বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত, মোট মুনাফা অনুপাত, মালিকানা-মোট সম্পত্তি অনুপাত, মাল খতিয়ান হিসাবে LIFO ও FIFO এবং ভারযুক্ত গড় পদ্ধতিতে করতে হবে উৎপাদন ব্যয় বিবরণী, মুখ্য ব্যয়, কারখানা ব্যয়, উৎপাদন ব্যয়। মোট ব্যয় এককপ্রতি ব্যয় ভালোভাবে করবে, বেতন ও মজুরি অঙ্কে মোট উপার্জন এবং মোট কর্তন বের করতে হবে। এখানে উপার্জনসমূহের মধ্যে মূল বেতন বাড়িভাড়া ভাতা। মহার্ঘ ভাতা, ওভারটাইম বের করতে হবে। উৎপাদন ও এককপ্রতি উৎপাদনের অঙ্ক ভালোভাবে করবে।

 সিনিয়র শিক্ষক
মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা