হিসাববিজ্ঞান ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্ণমান: ৪০; সময়: ৪০ মিনিট

১। অংশীদারি কারবারের সর্বোচ্চ সদস্যসংখ্যা কতজন?
ক. ২০ খ. ২২ গ. ২৩ ঘ. ২৭
# নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ২ ও ৩ নম্বর প্রশ্নের উত্তর দাও:
২০১৪ সালে রহমান লিমিটেডের মোট লাভ ১,১০,০০০ টাকা, বিক্রীত পণ্যের ব্যয় ১,৬০,০০০ টাকা, সমাপনী মজুত পণ্য ৩০,০০০ টাকা ও প্রারম্ভিক মজুত পণ্য ২০,০০০ টাকা।
২। ২০১৪ সালে রহমান লি.-এর বিক্রয়ের পরিমাণ কত?
ক. ২,৪০,০০০ খ. ২,৭০,০০০
গ. ২,৬০,০০০ ঘ. ২,৯০,০০০
৩। ২০১৪ সালে রহমান লি.-এর বিক্রয়যোগ্য পণ্যের পরিমাণ কত?
ক. ১,৭০,০০০ খ. ১,৮০,০০০
গ. ১,৯০,০০০ ঘ. ২,৭০,০০০
৪। কোনো পণ্য উত্পাদনে যে ব্যয় সরাসরি জড়িত, তাকে বলে—
ক. সুযোগ ব্যয় খ. প্রাসঙ্গিক ব্যয়
গ. আরোপিত ব্যয় ঘ. পণ্য ব্যয়
৫। খাদ্যসামগ্রীর প্রারম্ভিক উদ্বৃত্ত ৪০,০০০ টাকা ক্রয় ২০০০ টাকা এবং সমাপনী উদ্বৃত্ত ২০০০ টাকা। আয়-ব্যয় হিসাবে কত টাকা দেখাবে?
ক. ২,০০০ খ. ৪,০০০
গ. ৪০,০০০ ঘ. ৪২,০০০
৬। হিসাববিজ্ঞানের কোন নীতি অনুযায়ী সমাপনী মজুত পণ্যের মূল্যায়ন করা হয়?
ক. রক্ষণশীল নীতি খ. আর্থিক মূল্যনীতি গ. চলমান প্রতিষ্ঠান নীতি
ঘ. হিসাবকাল নীতি
৭। ব্যবসায় প্রতিষ্ঠানের নগদ প্রবাহ ঘটে—
i. পরিচালন কার্যক্রম থেকে
ii. বিনিয়োগ কার্যক্রম থেকে
iii. অর্থসংস্থান কার্যক্রম থেকে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৮। সেবা প্রদান করে আয় অর্জন নিচের কোন শ্রেণিতে পড়ে?
ক. বিনিয়োগ আন্তঃপ্রবাহ
খ. বিনিয়োগ বহিঃপ্রবাহ
গ. পরিচালন আন্তঃপ্রবাহ
ঘ. আর্থিক আন্তঃপ্রবাহ
৯। বকেয়া বেতন সমন্বয় করা হলে—
ক. ব্যয় ও দায় হ্রাস পায়
খ. ব্যয় ও দায় বৃদ্ধি পায়
গ. আয় ও দায় বৃদ্ধি পায়
ঘ. আয় ও দায় হ্রাস পায়
১০। অর্থসংস্থান-সংক্রান্ত নগদ প্রবাহের অন্তর্ভুক্ত নয়।
i. লভ্যাংশ প্রদান ii. সুদ ও লভ্যাংশ প্রদান iii. শেয়ার ঋণপত্র ক্রয়
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. i ও ii ঘ. ii ও iii
১১। প্রাইভেট লিমিটেড কোম্পানির সদস্যসংখ্যা—
i. সর্বনিম্ন ২ জন ii. সর্বোচ্চ ৫০ জন
iii. শেয়ার দ্বারা সীমাবদ্ধ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১২। সমাপনী দাখিলা ও খতিয়ানভুক্তির পর কোন হিসাবটির ব্যালেন্স শূন্য হয়?
ক. অগ্রিম বেতন খ. কলকবজা
গ. সেবা আয় ঘ. পুঞ্জীভূত অবচয়
১৩। অংশীদারি ব্যবসায়ের মুনাফা বণ্টনের অনুপাত ৩ ঃ ২ ঃ ১ হলে ক্ষতি বণ্টনের অনুপাত হবে—
ক. ৩ ঃ ২ ঃ ১ খ. ২ ঃ ৩ ঃ ১
গ. ১ ঃ ২ ঃ ৩ ঘ. ৩ ঃ ১ ঃ ২
১৪। উইলকৃত ধনদৌলত কোথায় দেখানো হয়?
ক. প্রাপ্তি ও প্রদান হিসাবে ডেবিট ও উদ্বর্তপত্রে দায় পার্শ্বে
খ. প্রাপ্তি ও প্রদান হিসাবে ক্রেডিট এবং উদ্বর্তপত্রে সম্পদ পার্শ্বে
গ. প্রাপ্তি ও প্রদান হিসাবের ডেবিট পার্শ্বে ঘ. প্রাপ্তি ও প্রদান হিসাবের ক্রেডিট পার্শ্বে
১৫। নিচের কোনটি মুনাফাভোগী অব্যবসায়ী প্রতিষ্ঠান নয়?
ক. আইনজীবীদের সংঘ
খ. শিক্ষাপ্রতিষ্ঠান
গ. প্রকৌশলীদের ফার্ম
ঘ. চাটার্ড অ্যাকাউন্টস ফার্ম
১৬। অব্যবসায়ী প্রতিষ্ঠানে বিশেষ তহবিল বলতে—
i. উন্নয়ন তহবিলকে বোঝায়
ii. বৃত্তি তহবিলকে বোঝায়
iii. পুরস্কার তহবিলকে বোঝায়
নিচের কোনটি সঠিক
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
১৭। কোম্পানি আইন অনুযায়ী অবচয়কে কখন হিসাবভুক্ত করা হয়?
ক. লভ্যাংশ ঘোষণার পূর্বে
খ. লভ্যাংশ ঘোষণার পরে
গ. বছরের যেকোনো সময়
ঘ. বছরের মাঝামাঝি সময়
# নিচের অনুচ্ছেদটি পড় এবং ১৮ ও ১৯ নম্বর প্রশ্নের উত্তর দাও:
কোহিনূর কোম্পানি লিমিটেড ৪,০০,০০০ টাকা মূল্যের আসবাব ক্রয় করে, যার পরিবহন খরচ ১০,০০০ টাকা, সংস্থাপন ব্যয় ৩০,০০০ টাকা, ভ্যাট ৩০% এবং কারখানার ভাড়া ১৬,০০০ টাকা প্রতিষ্ঠানটি সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করে আয়ুষ্কাল ২০ বছর।
১৮। সম্পত্তির মূল্য কত?
ক. ৪,০০,০০০ খ. ৪,৪০,০০০
গ. ৫,০০,০০০ ঘ. ৪,৬০,০০০
১৯. অবচয়ের হার কত?
ক. ২৫% খ. ২৪%
গ. ২৩% ঘ. ২২%
২০। ইতিপূর্বে অবলোপিত কুঋণ থেকে যখন অপ্রত্যাশিত নগদ অর্থ পাওয়া যায়, তখন কী হয়?
ক. দেনাদার একই থাকে
খ. দেনাদার হ্রাস পায়
গ. নগদ একই থাকে ঘ. খরচ বাড়ে
২১। ক্রয়-বিক্রয় হিসাবের ক্রেডিট উদ্বৃত্তকে কী বলে?
ক. মোট লাভ খ. নিট লাভ
গ. মোট ক্ষতি ঘ. নিট ক্ষতি
২২। রূপান্তরিত ব্যয় কী?
ক. প্রত্যক্ষ কাঁচামালের ব্যয় ও কারখানা উপরি ব্যয়
খ. প্রত্যক্ষ মজুরি ও কারখানা উপরি ব্যয়
গ. উত্পাদন ব্যয় ও বাণিজ্যিক ব্যয়
ঘ. প্রত্যক্ষ মজুরি ও প্রশাসনিক ব্যয়
২৩। একজন কর্মচারীর এপ্রিল মাসের মূল বেতন ৯,০০০ টাকা। বিনা বেতনে ছুটি ভোগ করেন ১০ দিন। ছুটি ভোগ বাবদ কত টাকা কর্তন করতে হবে?
ক. ১,৫০০ খ. ২,০০০
গ. ২,৫০০ ঘ. ৩,০০০
২৪। অবচয় কোন জাতীয় ব্যয়?
ক. মুনাফা খ. মূলধন
গ. বিলম্বিত মুনাফা ঘ. অনিঃশেষিত
২৫। কোম্পানির দৈনন্দিন কার্যাবলি পরিচালনার জন্য যে দলিল ব্যবহূত হয়, তাকে কী বলে?
ক. পরিমেল নিয়মাবলি খ. পরিমেল বন্ধ গ. ঘোষণাপত্র ঘ. বিবরণপত্র
# নিচের উদ্দীপকটি পড়ো এবং ২৬ ও ২৭ নম্বর প্রশ্নের উত্তর দাও:
সামি রিমঝিম কোম্পানি লিমিটেডের ১০০টি শেয়ার কিনেছে। ওই প্রতিষ্ঠান আর্থিক প্রয়োজনে ঋণপত্র বিক্রি করলে সামির বন্ধু ইফতি তখন ৫০টি ঋণপত্র কিনে। বার্ষিক সাধারণ সভায় সামি ভোট দিতে পারলেও ইফতি সভার চিঠি পায়নি।
২৬। সামি তার বন্ধু অপেক্ষা যেসব সুবিধা পাবে তা হলো—
i. সে পরিচালক পদে নির্বাচন করতে পারবে ii. নির্দিষ্ট হারে সুদ পাওয়ার অধিকারী হবে
iii. কোম্পানির মালিক হিসেবে নিজে পরিচয় দিতে পারবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৭। ইফতি সভার চিঠি না পাওয়ার মুখ্য কারণ কী?
ক. তার ক্রয়কৃত ঋণপত্রের সংখ্যা খুবই কম খ. সে সামির অনেক পরে ঋণপত্র কিনেছে গ. বার্ষিক সাধারণ সভা পাওনাদারদের সভা নয় ঘ. ইফতি প্রকৃতপক্ষে ততটা সিরিয়াস নয়
২৮। অগ্রাধিকার শেয়ার মালিকেরা অগ্রাধিকার পায়—
i. লভ্যাংশ প্রাপ্তিতে ii. মূলধন প্রত্যর্পণে iii. পরিচালক নির্বাচনে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
২৯। অবচয়কে নিট আয়ের সঙ্গে যোগ করতে হয়—
i. পরিচালন আয় নির্ণয় করার জন্য
ii. নিট আয়কে নগদ ভিত্তিতে রূপান্তর করার জন্য
iii. ব্যবসায় পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ নির্ণয় করার জন্য
নিচের কোনটি সঠিক?
ক. ii ও iii খ. i ও ii
গ. i ও iii ঘ. i, ii ও iii
৩০। কুঋণ সঞ্চিতি হলো—
ক. কারবারের ভবিষ্যত্ ক্ষতি
খ. কারবারের ভবিষ্যত্ ক্ষতির বিপক্ষে আগাম ব্যবস্থা
গ. কারবারের ক্ষতি
ঘ. কারবারের অতীত ক্ষতির ব্যবস্থা
৩১। একটি অব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রধান বৈশিষ্ট্য হলো—
i. সদস্যদের সেবা প্রদান
ii. জনকল্যাণ iii. মুনাফা অর্জন করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও iii খ. ii ও iii
গ. i ও ii ঘ. i, ii ও iii
৩২। প্রত্যাখ্যাত বিল কার দ্বারা নথিভুক্ত করতে হয়?
ক. নোটারি পাবলিক খ. বিচারপতি
গ. ব্যাংক ঘ. অনুমোদিত প্রাপক
৩৩। নিচের কোনটি প্রত্যক্ষ কাঁচামালের উদাহরণ?
ক. শার্ট তৈরির সুতা
খ. শার্ট তৈরির স্টিকার
গ. শার্ট তৈরির কাপড়
ঘ. শার্ট তৈরির বোতাম
৩৪। অনাদায়ি পাওনা সঞ্চিতি ১,০০০ টাকা দ্বারা কমাতে হবে। বছরের শুরুর তারিখে অনাদায়ি পাওনা সঞ্চিতি ৫,০০০ টাকা হলে নতুন অনাদায়ি পাওনা সঞ্চিতি কত হবে?
ক. ১,০০০ টাকা খ. ৪,০০০ টাকা
গ. ৪,৫০০ টাকা ঘ. ৫,০০০ টাকা
৩৫। মাল খতিয়ানের পদ্ধতি হলো
i. LIFO ii. FIFO
iii. অবিরত মজুতপদ্ধতি
নিচের কোনটি সঠিক?
ক. i ও iii খ. i ও ii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৬। বাংলাদেশের প্রচলিত ১৯৩২ সালের ভারতীয় অংশীদারি আইনের কত ধারা অনুসারে অংশীদারি ব্যবসায় পরিচালিত হয়?
ক. ২ ধারা খ. ৩ ধারা
গ. ৪ ধারা ঘ. ৫ ধারা
৩৭। অনাদায়ি পাওনা রেওয়ামিলের কোন দিকে দেখানো হয়?
ক. ডেবিট খ. ক্রেডিটে
গ. ডেবিট ও ক্রেডিট উভয় দিকে
ঘ. কোনো দিকেই নয়
৩৮। নিচের কোনটি চলতি দায়?
ক. নগদ তহবিল খ. ব্যাংক জমা
গ. প্রদেয় নোট ঘ. বিনিয়োগ
৩৯। অদাবিকৃত লভ্যাংশ, পেনশন তহবিল, কল্যাণ তহবিল প্রভৃতি কোন ধরনের দায়?
ক. চলতি খ. তরল
গ. স্থায়ী ঘ. অস্থায়ী
৪০। বিক্রয়ের ওপর মুনাফার হার ৩৩.৩৩% হলে ক্রয়মূল্যের ওপর মুনাফার হার কত?
ক. ২৫% খ. ৩৫%
গ. ৫০% ঘ. ৫২.৫০%।
# উত্তর ছাপা হবে আগামীকাল