হিসাববিজ্ঞান ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশ্ন: শেয়ার বাজেয়াপ্তকরণ কী? কীভাবে এটি হিসাবভুক্ত করা হয়?উত্তর: শেয়ারের লিখিত মূল্য আদায়ের লক্ষ্যে পাবলিক লিমিটেড কোম্পানি তলব জারি করার পর শেয়ার-মালিক কোনো কিস্তির টাকা যথাসময়ে পরিশোধ করতে ব্যর্থ হলে কোম্পারি ওই অনাদায়ি তলব বা কিস্তির টাকা আদায়ের জন্য যথাযথ নোটিশ দেওয়ার পরও যদি কিস্তির টাকা আদায় করা না যায়, তখন পরিমেল নিয়ামাবলির বিধান অনুযায়ী পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত মোতাবেক খেলাপি শেয়ারগুলোর মালিকানা তথা সদস্যপদ বাতিল করতে পারে। একে শেয়ার বাজেয়াপ্তকরণ (Share Forfeiture) বলা হয়।শেয়ার বাজেয়াপ্ত করা হলে কোম্পানির শেয়ার মূলধন হ্রাস পাওয়ার পাশপাশি বাজেয়াপ্তকৃত শেয়ারগুলোর মালিকানা কোম্পানির কাছে হস্তান্তরিত হয়। খেলাপি শেয়ারগুলোর বিপরীতে আগে পাওয়া টাকা সংশ্লিষ্ট কেলাপি শেয়ার-মালিকদের ফেরত দেওয়া হয় না।শেয়ার বাজেয়াপ্তকরণ-সংক্রান্ত জাবেদা দাখিলা:১. যখন তলবের টাকা বকেয়া থাকার জন্য শেয়ার বাজেয়াপ্ত করা হয়:শেয়ার মূলধন হিসাব ডেবিটবকেয়া তলব হিসাব ক্রেডিটশেয়ার বাজেয়াপ্ত হিসাব ক্রেডিট২. যখন আবণ্টন বা তলবের বকেয়ার সঙ্গে অধিহার সংশ্লিষ্ট থাকে, সে ক্ষেত্রে শেযার বাজেয়াপ্ত করা হলে: (অধিহারের টাকা পাওয়া না গেলে)শেয়ার মূলধন হিসাব ডেবিটশেয়ার অধিহার হিসাব ডেবিট বকেয়া তলব হিসাব ক্রেডিটশেয়ার বাজেয়াপ্ত হিসাব ক্রেডিট৩. অবহারে বিলিকৃত শেয়ার বাজেয়াপ্ত করা হলে:শেয়ার মূলধন হিসাব ডেবিটবকেয়া তলব হিসাব ক্রেডিটশেয়ার অবহার হিসাব ক্রেডিটশেয়ার বাজেয়াপ্ত হিসাব ক্রেডিট।