হিসাববিজ্ঞান ২য়পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশ্ন: স্থায়ী সম্পত্তির অবচয় ঘটে কেন? অথবা অবচয়ের কারণ কী?উত্তর: বিভিন্ন কারণে সম্পদের অবচয় সৃষ্টি হয়। অবচয়ের কারণগুলোকে দুটি ভাগে ভাগ করা যায়। যথা: (ক) অভ্যন্তরীণ কারণ এবং (খ) বাহ্যিক কারণ। (ক) অভ্যন্তরীণ কারণ : স্বাভাবিক ও প্রাকৃতিক নিয়মে অথবা অন্তর্নিহিত কোনো কারণে সম্পত্তির মূল্যহ্রাস পেলে ওই কারণগুলোকে অভ্যন্তরীণ কারণ বলা হয়। নিচে এ কারণগুলোর বর্ণনা করা হলো:ব্যবহারজনিত ক্ষয়ক্ষতি: এটি সম্পদের অবচয় সৃষ্টির প্রধান কারণ। ক্রমাগত ব্যবহারের ফলে কতগুলো স্থায়ী সম্পত্তি যেমন—দালানকোঠা, কলকবজা, আসবাব, অফিস সরঞ্জাম ইত্যাদি ক্ষয়প্রাপ্ত হয় এবং কার্যক্ষমতা হ্রাস পাওয়ার ফলে অবচয়ের সৃষ্টি হয়। সময় অতিবাহিত: ব্যবহার না হলেও সময় অতিবাহিত হওয়ার ফলে কতগুলো সম্পত্তি যেমন—ইজারা সম্পত্তি, গ্রন্থস্বত্ব, পেটেন্টস্বত্ব প্রভৃতি সম্পত্তির মূল্যহ্রাস পেয়ে থাকে। ফলে অবচয়ের সৃষ্টি হয়। নিঃশেষকরণ: বিভিন্ন প্রাকৃতিক সম্পদ যেমন—গ্যাস, তেল, কয়লা, লৌহ, স্বর্ণ প্রভৃতি খনিজ সম্পদ ক্রমাগত উত্তোলনের ফলে খনি নিঃশেষ হয়ে যায়। ফলে অবচয়ের সৃষ্টি হয়।বয়োবৃদ্ধজনিত কর্মক্ষমতা হ্রাস: এ কারণটি পশুসম্পদের ক্ষেত্রে প্রযোজ্য। ক্রমাগত বয়স বৃদ্ধির ফলে পশুসম্পদের কর্মক্ষমতা হ্রাস পায় এবং একপর্যায়ে এদের কোনো উপযোগিতা থাকে না। ফলে অবচয়ের সৃষ্টি হয়। (খ) বাহ্যিক কারণ: প্রাকৃতিক বা স্বাভাবিক কারণ ছাড়া অন্য কোনো কারণে সম্পত্তির মূল্যহ্রাস ঘটলে ওই কারণকে বাহ্যিক কারণ বলা হয়। নিচে এই কারণগুলো বর্ণনা করা হলো:অপ্রচলন: অধিক ক্ষমতাসম্পন্ন যন্ত্রপাতির আবিষ্কার, উন্নত প্রযুক্তির আভির্ভাব কিংবা ভোক্তাদের চাহিদা ও রুচির পরিবর্তনের ফলে চলতি সম্পত্তির চাহিদা কমে যায় এবং তা অপ্রচলিত ও অকেজো হয়ে পড়ে। ফলে কর্মক্ষমতা বজায় থাকলেও ওই চলতি সম্পত্তির অবচয় ধরতেই হয়। যেমন: বাজারে পর্যাপ্ত কম্পিউটার চলে আসায় অফিসে ব্যবহূত টাইপরাইটার মেশিন একদম অচল হয়ে পড়েছে।দুর্ঘনাজনিত মূল্যহ্রাস: অপ্রত্যাশিত দুর্ঘটনা, যেমন—অগ্নিসংযোগ, ঝড়, বন্যা, ভূমিকম্প ইত্যাদি কারণে সম্পত্তির ক্ষতি হতে পারে। এ ক্ষতি অবচয় হিসেবে বিবেচিত হয়। প্রয়োজনাতিরিক্ত: প্রয়োজনের অতিরিক্ত সম্পদ অব্যবহূত অবস্থায় পড়ে থাকলে এর গুণগত মান ও মূল্যহ্রাস পায়। ফলে অবচয় সৃষ্টি হয়।প্রশ্ন: অংশীদারদের মূলধন হিসাব ও চলতি হিসাবের মধ্যে পার্থক্য দেখাও?উত্তর: অংশীদারি ব্যবসায়ের মূলধন হিসাব ও চলতি হিসাবের মধ্যে যেসব পার্থক্য পরিলক্ষিত হয়, সেগুলো নিচে আলোচনা করা হলো:পার্থক্যের বিষয়, মূলধন হিসাব, চলতি হিসাব১. সংজ্ঞা, অংশীদার কর্তৃক সরবরাহকৃত মূলধন সংরক্ষণের জন্য অংশীদারদের নামে যে হিসাব খোলা হয়, তাকে মূলধন হিসাব বলে।, স্থিতিশীল মূলধন পদ্ধতিতে মূলধন ছাড়া অংশীদারদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো হিসাবভুক্ত করার জন্য অংশীদারদের নামে যে হিসাব খোলা হয়, তাকে চলতি হিসাব বলে।২. বাধ্যবাধকতা, অংশীদারি ব্যবসায়ে সর্বাবস্থায় মূলধন, হিসাব সংরক্ষণ করা বাধ্যতামূলক।, স্থিতিশীল মূলধন পদ্ধতি ছাড়া এ হিসাব সংরক্ষণ করা বাধ্যতামূলক নয়।৩. প্রকারভেদ, চুক্তি অনুযায়ী মূলধন হিসাব স্থিতিশীল ও পরিবর্তনশীল এবং দুই ধরনেরই হতে পারে।, চলতি হিসাবের কোনো প্রকারভেদ নেই। কেবলমাত্র মূলধনকে স্থিতিশীল রাখার জন্যই চলতি হিসাব সংরক্ষণ করা হয়।৪. লেনদেনেরপ্রভাব, অংশীদারদের চলতি দেনা-পাওনা দ্বারা মূলধন হিসাব প্রভাবিত হয় না।, অংশীদারদের চলতি দেনা-পাওনা দ্বারা চলতি হিসাব প্রভাবিত হয়।৫. উদ্বৃত্ত, স্থিতিশীল মূলধন পদ্ধতিতে মূলধন হিসাবের উদ্বৃত্ত সব সময় ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশ করে।, চলতি হিসাবের উদ্বৃত্ত ডেবিট অথবা ক্রেডিট যেকোনো উদ্বৃত্ত হতে পারে।৬. পারস্পরিকসম্পর্ক, কখনোই মূলধন হিসাবের উদ্বৃত্ত চলতি হিসাবে স্থানান্তর করা হয় না।, চলতি হিসাবের উদ্বৃত্ত অংশীদারগণের সিদ্ধান্ত অনুযায়ী মূলধন হিসাবে স্থানান্তর করা যায়।৭. ফলাফল, একটি নির্দিষ্ট সময় শেষে এ হিসাবের মাধ্যমে মূলধনের পরিমাণ জানা যায়।, চলতি হিসাবের মাধ্যমে চলতি দেনা-পাওনার পরিমাণ জানা যায়।৮. উদ্বৃত্তপত্রেউপস্থাপনা, স্থিতিশীল মূলধন পদ্ধতিতে মূলধন হিসাবের উদ্বৃত্ত সব সময় ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশ করে বিধায় মূলধন হিসাবের উদ্বৃত্ত উদ্বৃত্তপত্রের দায়ের পাশে প্রদর্শন করা হয়।, চলতি হিসাবের ডেবিট উদ্বৃত্ত হলে উদ্বৃত্তপত্রে সম্পত্তি পাশে এবং ক্রেডিট উদ্বৃত্ত হলে দায় পাশে প্রদর্শন করা হয়।