হিসাবের ডেবিট ও ক্রেডিট দিক দুইটি হলো লেনদেনের দ্বৈতসত্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রভাষক, আফাজউদ্দিন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা বহুনির্বাচনী প্রশ্নোত্তর  অংশ-৮প্রিয় শিক্ষার্থীরা, এসএসসি পরীক্ষায় ব্যবসায় উদ্যোগ বিষয় থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর থাকবে। তোমাদের অনুশীলনের সুবিধার্থে কিছু নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর নৈর্ব্যক্তিক প্রশ্নের আকারে দেওয়া হলো। তোমরা মনোযোগ দিয়ে অনুশীলন করবে। অধ্যায়-৭ প্রশ্ন: বিপণন পরিকল্পনা করার সময় কি চিন্তা করতে হবে।উত্তর: কি বিক্রয় করা হবে।প্রশ্ন: ব্যবসা পরিকল্পনার প্রধান দিকগুলো কী?উত্তর: সংগঠন ও ব্যবস্থাপনা সংক্রান্ত পরিকল্পনা।প্রশ্ন: ব্যবসা পরিকল্পনার পর্যায়গুলো কী?উত্তর: চিহ্নিতকরণ পর্যায়, প্রাক-নির্বাচনী পর্যায়, প্রকল্প প্রণয়ন পর্যায়, মূল্যায়ন পর্যায়।প্রশ্ন: পরিকল্পনা অর্থ কী? উত্তর: লক্ষ স্থির করা।প্রশ্ন: উৎপাদন পরিকল্পনা কোনটি?উত্তর: কীভাবে উৎপাদন করা হবে।প্রশ্ন: কোনটি সংগঠন ও ব্যবস্থাপনা সংক্রান্ত পরিকল্পনার বিষয় নয়। উত্তর: বিক্রয়ের স্থান নির্ধারণ।প্রশ্ন: আমজাদ হোসেন শ্রমিকের কাজ নিয়েছিলেন কোথায়?উত্তর: বরিশালের রুটির দোকানে।প্রশ্ন: আমজাদ কত সালে বেকারির শ্রমিক হিসেবে নিয়োজিত হয়।উত্তর: ১৯৭০ সালে।প্রশ্ন: মালিক পুঁজি না খাটালে কারখানার উৎপাদন কী হবে?উত্তর: হ্রাস পায়।প্রশ্ন: টরকি বন্দর কী? উত্তর: ব্যবসাকেন্দ্র।প্রশ্ন: টরকি বন্দরের সবচেয়ে বড় গরুর হাটটি কোন অঞ্চলে অবস্থিত? উত্তর: দক্ষিণ অঞ্চলে।প্রশ্ন: টরকি বন্দরের লোকেরা কী খেতে অভ্যস্ত ছিল।উত্তর: আটার রুটি।প্রশ্ন: টরকি বন্দর কোথায়? উত্তর: বরিশালে। প্রশ্ন: আমজাদকে সবাই কী ব্যবসায়ী বলে জানে?উত্তর: সৎ ব্যবসায়ী।প্রশ্ন: কারা আমজাদের মালের নগদ টাকা দিত না।উত্তর: দোকানদার ও হোটেল মালিকেরা।প্রশ্ন: আইএসডি উৎপত্তি হয় কত সালে। উত্তর: ১৯৮০ সালে।প্রশ্ন: ১৯৮৮ সালে দুলাল বেকারির সবচেয়ে বড় সমস্যা কী ছিল?উত্তর: চুলার অভাব।প্রশ্ন: আরএসডি কী ধরনের প্রকল্প। উত্তর: আয়মূলক।প্রশ্ন: আইএসডিতে আমজাদ কত সালে যোগদান করে।উত্তর: ১৯৮৩ সালে।প্রশ্ন: ‘কে অর্থায়ন করবে’ এটি ব্যবসায় পরিকল্পনার নিচের কোন পরিকল্পনার অন্তর্গত।উত্তর: অর্থ সংক্রান্ত পরিকল্পনা।প্রশ্ন: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় কতজন শ্রমিক কারখানা ছেড়ে দেয়। উত্তর: দুজন।প্রশ্ন: ১৯৮৮ সালের বন্যায় আমজাদের বেকারি কত মাস বন্ধ ছিল।উত্তর: প্রায় তিন মাস।অধ্যায়-৮ প্রশ্ন: ব্যবসায়ের জীবন কী?উত্তর: হিসাব।প্রশ্ন: ব্যবসায়ের আয় বৃদ্ধি পেলে আয়-ব্যয় হিসাব কী হয়?উত্তর: পরিবর্তন হয়।প্রশ্ন: হিসাবের বহিতে আর্থিক লেনদেনগুলো লিপিবদ্ধ করাই কী?উত্তর: হিসাবরক্ষণের মুখ্য কাজ।প্রশ্ন: হিসাব ব্যবসায়ের কী? উত্তর: জীবন।প্রশ্ন: হিসাবরক্ষণের উৎপত্তি স্থান কোথায়? উত্তর: ইতালি।প্রশ্ন: হিসাবরক্ষণের প্রবর্তক কে? উত্তর: লুকা প্যাসিওলি।প্রশ্ন: বর্তমানে হিসাবরক্ষণের ভিত্তি কী?উত্তর: দুতরফা দাখিলা পদ্ধতি।প্রশ্ন: আধুনিক হিসাবরক্ষণ পদ্ধতি কী?উত্তর: দুতরফা হিসাব পদ্ধতি।প্রশ্ন: হিসাব সংরক্ষণে আর্থিক লেনদেনগুলো কোন বহিতে প্রথম লিপিবদ্ধ করা হয়? উত্তর: জাবেদা বহিতে।প্রশ্ন: হিসাবরক্ষণের মুখ্য উদ্দেশ্য কী?উত্তর: আর্থিক ফলাফল নির্ণয় ও সঠিক অবস্থা জ্ঞাত হওয়া।প্রশ্ন: হিসাবরক্ষণের আওতা আজ কোথায় পর্যন্ত বিস্তৃত।উত্তর: সমাজের সর্বত্র।প্রশ্ন: সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে হিসাব রাখাকে কী বলে।উত্তর: হিসাবরক্ষণ।প্রশ্ন: লেনদেনের দ্বৈতসত্তা কাকে বলে?উত্তর: হিসাবের ডেবিট ও ক্রেডিট দিককে।প্রশ্ন: লেনদেনের দ্বৈতসত্তা বলতে কী বোঝায়?উত্তর: দুটি পক্ষ বা হিসাব।প্রশ্ন: হিসাবচক্রের প্রথম স্তর কোনটি। উত্তর: জাবেদাকরণ।প্রশ্ন: চক্রাকারে ধারাবাহিকভাবে হিসাবের কাজ চলতে থাকলে তাকে কী বলে? উত্তর: হিসাবচক্র।প্রশ্ন: হিসাবচক্র কী? উত্তর: অবিরাম প্রক্রিয়া।প্রশ্ন: হিসাবচক্রের তৃতীয় স্তর কোনটি? উত্তর: খতিয়ান।প্রশ্ন: ইতালির কোন শহরে সর্বপ্রথম দুতরফা দাখিলা পদ্ধতির উৎপত্তি হয়। উত্তর: ভেনিস।প্রশ্ন: দুতরফা দাখিলা পদ্ধতি বলতে কী বোঝায়?উত্তর: প্রতিটি ডেবিট এবং ক্রেডিট হিসাবকে পৃথক পৃথকভাবে দুইবার লিপিবদ্ধকরণ।প্রশ্ন: রেওয়ামিলের প্রধান উদ্দেশ্য কী?উত্তর: হিসাবের গাণিতিক বিশুদ্ধতা যাচাই করা।প্রশ্ন: কোনটিতে জাবেদা থেকে লেনদেনগুলোকে পাকাপাকিভাবে লেখা হয়? উত্তর: খতিয়ানে।প্রশ্ন: বিভিন্ন নামের হিসাবরক্ষণের পাকা বইকে কী বলে?উত্তর: লেজার বই/খতিয়ান বই।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল