জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর অংশ-২অধ্যায়-২জ্ঞানমূলক প্রশ্নপ্রশ্ন: ঘটনা কত প্রকার ও কী কী?উত্তর: ঘটনা থেকে লেনদেনের উৎপত্তি। ঘটনা দুই প্রকার যথা: ১. আর্থিক ঘটনা, ২. অনার্থিক ঘটনা।প্রশ্ন: লেনদেনের সঙ্গে কয়টি পক্ষ জড়িত থাকে?উত্তর: লেনদেনের সঙ্গে দুটি পক্ষ জড়িত থাকে। একটি পক্ষ সুবিধা গ্রহণ করবে এবং অন্য একটি পক্ষ সুবিধা প্রদান করবে।প্রশ্ন: লেনদেনের দুটি পক্ষকে কী বলে?উত্তর: প্রতিটি লেনদেনে দুটি পক্ষ বিদ্যমান। এর এক পক্ষ সুবিধা গ্রহণ করে, অপর পক্ষ সুবিধা প্রদান করে। সুবিধা গ্রহণকারীকে ডেবিট এবং সুবিধা প্রদানকারীকে ক্রেডিট বলা হয়। অর্থাৎ হিসাবের দুটি পক্ষ বলতে ডেবিট ও ক্রেডিট পক্ষকে বোঝানো হয়।প্রশ্ন: স্বত্বাধিকার কাকে বলে?উত্তর: স্বত্বাধিকার বলতে সম্পত্তির ওপর মালিক ও পাওনাদারের অধিকারকে বোঝায়।প্রশ্ন: ক্রেডিট নোট কে প্রস্তুত করেন?উত্তর: ক্রেডিট নোট প্রস্তুত করেন বিক্রেতা।প্রশ্ন: ক্রেডিট নোটের সাহায্যে কোন বই লেখা হয়?উত্তর: ক্রেডিট নোটের সাহায্যে বিক্রয়-ফেরত বই প্রস্তুত করা হয়।প্রশ্ন: ডেবিট নোট কী?উত্তর: ডেবিট নোট হচ্ছে ক্রয়-ফেরতসংক্রান্ত চিঠি।প্রশ্ন: ডেবিট নোটে লাল কালি ব্যবহার করা হয় কেন?উত্তর: চালান থেকে পৃথক করে দেখানোর জন্য ডেবিট নোটে লাল কালি ব্যবহার করা হয়।প্রশ্ন: চালানে কী কী বিষয় উল্লেখ থাকে?উত্তর: চালানে মূলত পণ্যের পরিমাণ ও দর, মূল্য পরিশোধের শর্ত এবং ক্রেতা-বিক্রেতার নাম উল্লেখ থাকে।প্রশ্ন: লেনদেন শব্দের আভিধানিক অর্থ কী?উত্তর: লেনদেন শব্দের আভিধানিক অর্থ হচ্ছে মূল্যের আদান-প্রদান।অনুধাবনমূলক প্রশ্নপ্রশ্ন: ব্যবসায়ে ক্যাশমেমো কেন তৈরি করা হয়?উত্তর: ক্যাশমেমো একটি ছাপানো রশিদ। ব্যবসায়ে নগদ ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে ক্যাশমেমো ব্যবহার করা হয় লেনদেনের প্রামাণ্য দলিল হিসেবে। বিক্রেতা বিক্রীত পণ্যের নাম, পরিমাণ, দর, কমিশন, নিট মূল্য ইত্যাদি ক্যাশমেমোতে লিখে তারিখসহ স্বাক্ষর করেন। হিসাবরক্ষকেরা ক্যামমেমো দেখে উল্লিখিত টাকার পরিমাণ নগদান বই এবং বিক্রয় অথবা ক্রয় বইয়ে লিপিবদ্ধ করেন।প্রশ্ন: ডেবিট ভাউচারে কেন ধারাবাহিক নম্বর প্রদান করতে হয়?উত্তর: পণ্য ক্রয়-বিক্রয় ও খরচের জন্য যে ভাউচার ব্যবহূত হয়, তাকে ডেবিট ভাউচার বলা হয়। ডেবিট ভাউচারের সঙ্গে চালান, বিল বা ক্যাশমেমো যুক্ত করে তাতে ধারাবাহিকভাবে নম্বর প্রদান করা হয়, যাতে ভবিষ্যৎ প্রয়োজনে ভাউচারটি সহজে খুঁজে পাওয়া যায়।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল