হোপ-এর সঙ্গে কাজ করবে ড্যাফোডিল ইউনিভার্সিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উদ্যোক্তা উন্নয়নে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) ও ইউনিভার্সিটি সেইন্স ইসলাম মালয়েশিয়ার (ইউএসআইএম) অঙ্গপ্রতিষ্ঠান হ্যান্ডস অন প্রোগ্রাম ফর এন্ট্রাপ্রেনিউরশিপ (হোপ) একযোগে কাজ করবে। ২০ জুলাই ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. সবুর খান হোপ পরিদর্শনকালে দুই প্রতিষ্ঠান এ বিষয়ে একমত হয়। এক বৈঠকে ডিআইইউ ও ইউএসআইএমের মধ্যে সামার প্রোগ্রাম, পবিত্র কোরআন গবেষণাকেন্দ্র, মো. সবুর খান রচিত অ্যা জার্নি টুওয়ার্ডস এন্ট্রাপ্রেনিউরশিপ বইটি মালয় ভাষায় অনুবাদ ও প্রকাশনা, শিক্ষার্থী ও শিক্ষক বিনিময় প্রকল্প নিয়ে যৌথভাবে কাজ করার সিদ্ধান্ত হয়। বিজ্ঞপ্তি