১ অক্টোবর থেকে ভর্তির নিবন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির নাম নিবন্ধন ১ অক্টোবর থেকে শুরু হবে। টেলিটক নম্বরের মাধ্যমে এসএমএস পদ্ধতিতে দিন-রাতের যেকোনো সময় আবেদন করা যাবে। ২০ অক্টোবর পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। গতকাল বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি ও উপাচার্য মো. আলী আশরাফ বলেন, ৫০০ টাকা দিয়ে এবার নাম নিবন্ধন করা যাবে। চলতি বছরের ৪ ও ৫ ডিসেম্বর ভর্তি পরীক্ষা হবে। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা