সংক্ষেপে উত্তর অংশ-৮প্রিয় শিক্ষার্থী, গণিতে নতুন সিলেবাস অনুযায়ী ২ নং প্রশ্ন থাকবে সংক্ষেপে উত্তর দাও এর ওপর। প্রশ্ন থাকবে ১০টি, নম্বর থাকবে ১ করে। সবগুলো প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্ন: শতকরা মুনাফার হার বলতে কী বোঝ? উত্তর: ১০০ টাকার ওপর এক বছরের জন্য যে মুনাফা ধরা হয় তা হচ্ছে শতকরা মুনাফার হার। প্রশ্ন: ১ কিলোমিটার = কত মিটার? উত্তর: ১ কিলোমিটার = ১০০০ মিটার।প্রশ্ন: ১ হেক্টোমিটার = কত মিটার? উত্তর: ১ হেক্টোমিটার = ১০০ মিটার।প্রশ্ন: ১ সেন্টিমিটার = কত মিটার? উত্তর: ১ সেন্টিমিটার = .০১ মিটার।প্রশ্ন: দৈর্ঘ্য পরিমাপের মূল একক কী?উত্তর: দৈর্ঘ্য পরিমাপের মূল একক মিটার। প্রশ্ন: ওজন পরিমাপের মূল একক কী? উত্তর: ওজন পরিমাপের মূল একক ‘গ্রাম’। প্রশ্ন: ১ কুইন্টাল = কত কেজি? উত্তর: ১ কুইন্টাল = ১০০ কেজি।প্রশ্ন: ১ মেট্রিক টন = কত কুইন্টাল?উত্তর: ১ মেট্রিক টন = ১০ কুইন্টাল। প্রশ্ন: ১ মেট্রিক টন = কত কিলোগ্রাম? উত্তর: ১ মেট্রিক টন= ১০০০ কিলোগ্রাম। প্রশ্ন: ১ তোলা = কত গ্রাম উত্তর: ১ তোলা= ১১.৬৩ গ্রাম (প্রায়) প্রশ্ন: ১ কিলোগ্রাম = কত সের? উত্তর: ১ কিলোগ্রাম = ১.০৭ সের (প্রায়)।