১ ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী ১ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। লিখিত পরীক্ষা শেষ হবে ৮ মার্চ।


আজ রোববার এই পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে। সময়সূচি অনুযায়ী এবার প্রথমে বহু নির্বাচনী প্রশ্ন (এমসিকিউ) ও পরে সৃজনশীল বা রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে। বর্তমানে এমসিকিউ পরীক্ষা হয় সৃজনশীলের পরে।

বর্তমানে অধিকাংশ বিষয়ের প্রতিটি পত্রে মোট ১০০ নম্বরের পরীক্ষা হয়। এর মধ্যে ৬০ নম্বর সৃজনশীল, ৪০ নম্বর এমসিকিউ প্রশ্নে হয়। যেসব বিষয়ে ব্যবহারিক অংশ আছে, সেখানে এমসিকিউ অংশ ৩৫ নম্বরের।

পরীক্ষার্থীকে বহুনির্বাচনী, সৃজনশীল বা রচনামূলক (তত্ত্বীয়) ও ব্যবহারিক অংশে পৃথকভাবে পাস করতে হবে। পরীক্ষার বিস্তারিত সময়সূচি ঢাকা শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে (www.dhakaeducationboard.gov.bd) পাওয়া যাবে।