জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন অংশ-১২প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য আজ রয়েছে পদার্থবিজ্ঞান থেকে সৃজনশীল জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর।অধ্যায়-২৩অনুধাবনমূলক প্রশ্নপ্রশ্ন: সম্মুখ ঝোঁক বলতে কী বোঝো?উত্তর: p-n জংশনে যদি কোনো বহিস্থ বিভব পার্থক্য এমনভাবে প্রয়োগ করা হয় যে ব্যাটারির ধনাত্মক প্রান্ত p টাইপ বস্তুর সঙ্গে এবং ঋণাত্মক প্রান্ত n টাইপ বস্তুর সঙ্গে সংযুক্ত করা হয়, তাহলে ব্যাটারির ধনাত্মক প্রান্ত ইলেকট্রনগুলোকে p টাইপ বস্তুর দিকে এবং ঋণাত্মক প্রান্তগুলো n টাইপ বস্তুর দিকে টানবে। তাই এ ধরনের সংযোগকে সম্মুখ ঝোঁক বলা হয়। প্রশ্ন: p-n জংশনকে ডায়োড বলার কারণ কী?উত্তর: ডায়োড একধরনের ইলেকট্রনিক ক্ষুদ্র বস্তু যা তড়িৎ প্রবাহকে একমুখী করে। p-n জংশনে ভোল্টেজ প্রয়োগ করা হলে তা ইলেকট্রনকে এক অভিমুখে প্রবাহিত করে। তাই p-n জংশনকে ডায়োড বলা হয়।অধ্যায়-২৪জ্ঞানমূলক প্রশ্নপ্রশ্ন: এক্স-রে কাকে বলে?উত্তর: তীব্র গতিসম্পন্ন ইলেকট্রন প্রবাহ তথা ক্যাথোড রশ্মি কোনো ধাতুকে আঘাত করলে তা থেকে অতিক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্যের এবং উচ্চ ভেদন-ক্ষমতাসম্পন্ন অজানা প্রকৃতির একপ্রকার তড়িৎ চৌম্বক বিকিরণ উৎপন্ন হয়। এই বিকিরণকে এক্স-রে বা এক্সরশ্মি বলে।প্রশ্ন: এক রন্টজেন কাকে বলে?উত্তর: এক রন্টজেন বলতে সেই পরিমাণ বিকিরণ বোঝায় যা স্বাভাবিক চাপ ও তাপমাত্রায় এক মিলিমিটার বায়ুতে এক স্থির বৈদ্যুতিক আধানের সমান আধান উৎপন্ন করতে পারে। প্রশ্ন: এক আলোকবর্ষ কাকে বলে।উত্তর: এক বছর সময়ে আলো যে দূরত্ব অতিক্রম করে তাকে এক আলোকবর্ষ বলে। এক আলোকবর্ষ সমান 9.46×1015 সেকেন্ড।অনুধাবনমূলক প্রশ্নপ্রশ্ন: তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু বলতে কী বোঝো?উত্তর: একটি তেজস্ক্রিয় মৌলের কতগুলো পরমাণু কোন সময় ক্ষয়প্রাপ্ত হবে তা হিসাব করে বের করা সম্ভব নয়। তাই পরমাণুর ক্ষয় বিবেচনা করার জন্য একগুচ্ছ পরমাণু নিয়ে হিসাব করা হয়। যে নির্দিষ্ট সময়ে কোনো তেজস্ক্রিয় পদার্থের মোট পরমাণুর ঠিক অর্ধেক পরিমাণ ক্ষয়প্রাপ্ত হয় তাকে ওই পদার্থের অর্ধায়ু বলে।প্রশ্ন: মৌলিক কণিকার বৈশিষ্ট্যগুলো কী?উত্তর: মৌলিক কণিকার বৈশিষ্ট্যগুলো নিম্নরূপ—১. সকল বিক্রিয়ায় এদের আধান/চার্জ, ভরশক্তি ও ভরবেগ সংরক্ষিত থাকে।২. সকল ব্যারিয়ান ও লেপটনের স্পিন 1/2, সকল মেসনের স্পিন 0 এবং ফোটনের স্পিন 1।৩. 0মেসন ও ফোটন ছাড়া সকল কণিকার স্বতন্ত্র প্রতিকণিকা আছে।৪. আধান ও চৌম্বক মোমেন্ট ছাড়া কণিকা ও প্রতিকণিকা একই রকম। অধ্যায়-২৫জ্ঞানমূলক প্রশ্নপ্রশ্ন: চেইন বিক্রিয়া কাকে বলে?উত্তর: যে বিক্রিয়া একবার শুরু হলে আপনা-আপনি চলতে থাকে এবং শক্তিনির্গত করে তাকে চেইন বিক্রিয়া বলে।প্রশ্ন: নিউক্লিয় ফিশন কাকে বলে?উত্তর: যে বিক্রিয়ায় একটি উচ্চগতিসম্পন্ন কণা দ্বারা কোনো বড় নিউক্লিয়াসবিশিষ্ট পরমাণুকে আঘাত করে ক্ষুদ্র ক্ষুদ্র নিউক্লিয়াসবিশিষ্ট পরমাণুতে পরিণত করা হয় এবং প্রচুর শক্তি নির্গত হয় তাকে নিউক্লিয় ফিশন বলে।