জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন অংশ-৩প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য আজ রয়েছে পদার্থবিজ্ঞান থেকে সৃজনশীল জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর।অধ্যায়-৫অনুধাবনমূলক প্রশ্ন:প্রশ্ন: কোনো বৈদ্যুতিক বাল্বের ক্ষমতা 60w বলতে কী বোঝ?উত্তর: 1 সেকেন্ডে 1 জুল কাজ করার ক্ষমতাকে এক ওয়াট বলে। কোনো বৈদ্যুতিক বাল্বের ক্ষমতা 60w বলতে বোঝায় বাতিটি 1 সেকেন্ডে 60 জুল কাজ সম্পন্ন করে।প্রশ্ন: কোনো যন্ত্রের কর্মদক্ষতা 80% বলতে কী বোঝ?উত্তর: কর্মদক্ষতাকে শতকরা হিসাবে প্রকাশ করা হয়। কোনো যন্ত্রের কর্মদক্ষতা ৪০% বলতে আমরা বুঝি যে যদি এই যন্ত্রে 100J শক্তি দেওয়া হয়, তাহলে সেই যন্ত্র থেকে লভ্য কার্যকর শক্তি 80J হবে।অধ্যায়-৬জ্ঞানমূলক প্রশ্ন:প্রশ্ন: বল বৃদ্ধিকরণ নীতি কী?উত্তর: আবদ্ধ তরল পদার্থের ক্ষুদ্রতম অংশের ওপর পিস্টন দ্বারা কোনো বল প্রয়োগ করলে এর বৃহত্তম অংশের পিস্টনগুলোতে সেই বলের বহুগুণ বল প্রযুক্ত হতে পারে। বৃহত্তর পিস্টনের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ক্ষুদ্রতম পিস্টনের যতগুণ বড় হবে, ক্ষুদ্রতর পিস্টনে প্রযুক্ত বল ততগুণ বৃদ্ধি পেয়ে বৃহত্তর পিস্টনে প্রযুক্ত হবে। এই নীতিকেই বল বৃদ্ধিকরণ নীতি বলে।প্রশ্ন: প্লবতা কাকে বলে?উত্তর: কোনো বস্তুকে সম্পূর্ণ বা আংশিকভাবে কোনো স্থির তরল বা বায়বীয় পদার্থে নিমজ্জিত করলে তরল বা বায়বীয় পদার্থের চাপের জন্য বস্তু ওপরের দিকে যে লব্ধি বল অনুভব করে তাকে প্লবতা বলে।অনুধাবনমূলক প্রশ্ন:প্রশ্ন: তরলের পদার্থের ভেতরে কোনো বিন্দুতে চাপ বলতে কী বোঝ?উত্তর: তরল পদার্থের অভ্যন্তরে কোনো বিন্দুতে চাপ বলতে ঠিক ওই বিন্দুর চারদিকে আনুভূমিক তলে প্রতি একক ক্ষেত্রফলের ওপর লম্বভাবে তরল যে বল প্রয়োগ করে, তাকে বোঝায়।ব্যাখ্যা: p ঘনত্বের কোনো তরল পদার্থের ভেতর h গভীরতায় কোনো বিন্দুতে চাপ, p=hpg যেখানে, g = অভিকর্ষজ ত্বরণ।প্রশ্ন: লোহার টুকরা পানিতে ডুবে যায় কিন্তু লোহার তৈরি জাহাজ পানিতে ভাসে কেন?উত্তর: আমরা জানি, কোনো একটি ভাসমান বস্তুর ওজন বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজনের সমান। লোহার টুকরা পানিতে ভাসে না কারণ, লোহার খণ্ড দ্বারা অপসারিত পানির ওজন লোহা খণ্ডের ওজনের চেয়ে অনেক কম। কিন্তু লোহার তৈরি হলেও জাহাজ পানিতে ভাসে কারণ, জাহাজের ভেতরটা ফাঁপা। ফলে জাহাজ যে আয়তনের পানি অপসারণ করে, তার ওজন জাহাজের ওজনের চেয়ে বেশি হয়।অধ্যায়-৭জ্ঞানমূলক প্রশ্ন:প্রশ্ন: সরল ছন্দিত স্পন্দন কাকে বলে?উত্তর: যদি কোনো পর্যায়বৃত্ত গতিসম্পন্ন কণার গতিপথ সরল রৈখিক হয় এবং এর ত্বরণ সাম্য অবস্থান থেকে এর সরণের সমানুপাতিক হয় এবং এর দিক সব সময় সাম্যাবস্থান অভিমুখী হয়, তাহলে বস্তুকণার ওই গতিকে সরল ছন্দিত স্পন্দন বলে।প্রশ্ন: অনুপ্রস্থ তরঙ্গের সংজ্ঞা দাও।উত্তর: যে তরঙ্গ মাধ্যমের কণাগুলোর স্পন্দনের দিকের সঙ্গে সমকোণে অগ্রসর হয়, তাকে অনুপ্রস্থ তরঙ্গ বলে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল