সময়: ২ ঘণ্টা ৩০ মিনিট: পূর্ণমান: ১০০
১। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো: ১×৫০=৫০
১. ‘আলোতে দেখি, বাতাসে নিই শ্বাস, তাপ-মাটি-আর্দ্রতার সাথে আমার বসবাস’—এগুলোর একটি আরেকটির সাথে রয়েছে—
ক. সম্পর্ক খ. বিরোধিতা গ. অন্ত্যমিল ঘ. বহির্মিল
২. তোমার বেঁচে থাকার জন্য যেসব খাদ্যের প্রয়োজন, তা মেটানোর জন্য তুমি কার ওপর নির্ভর করবে?
ক. বাবা-মায়ের ওপর খ. প্রাণীর ওপর
গ. শুধুই উদ্ভিদের ওপর
ঘ. উদ্ভিদ ও প্রাণী উভয়ের ওপর
৩. পৃথিবীর সব প্রাণী খাদ্যের জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উদ্ভিদের ওপর নির্ভরশীল। কারণ—
ক. খাদ্যের অপচয় রোধ করার জন্য
খ. উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না
গ. প্রাণী নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না
ঘ. প্রাণী নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে
৪. রাফি একটি ইট দিয়ে মাঠে একটি স্থানের ঘাস চাপা দিয়ে রাখল। কিছুদিন পর কী ঘটবে?
ক. ঘাস মারা যাবে খ. ঘাস অপরিবর্তিত থাকবে
গ. ঘাস গাঢ় সবুজ হয়ে যাবে ঘ. ইটটি সরে যাবে
৫. আদিব গ্রামের পুকুরের পানিতে গোসল করে। এতে আদিবের কী হতে পারে?
ক. কানের পর্দা ফেটে যেতে পারে
খ. শ্বাস-প্রশ্বাসে বিঘ্ন ঘটতে পারে
গ. পানিবাহিত রোগে আক্রান্ত হতে পারে
ঘ. বায়ুবাহিত রোগে আক্রান্ত হতে পারে
৬. তুমি দোকানে বই কিনতে গিয়েছ। দেখলে বিক্রেতা ধূমপান করছে। এখন তুমি কী করবে?
ক. বিষয়টা তুমি এড়িয়ে যাবে
খ. এর কুফল সম্পর্কে তাকে জানাবে
গ. তার বিরুদ্ধে মালিকের কাছে নালিশ করবে
ঘ. তাকে উত্সাহিত করবে
৭. হঠাত্ আওয়াজ, গোলমাল, বিভিন্ন শব্দে আমাদের শারীরিক সমস্যা তৈরি হয়। শব্দগুলোর ফলে নিচের কোন সমস্যা হতে পারে?
ক. হাতের সমস্যা খ. চোখের সমস্যা
গ. কানের সমস্যা ঘ. মুখের সমস্যা
৮. রাজ শহরের একজন ট্যাক্সিচালক। সে কীভাবে শব্দদূষণ রোধ করতে পারে।
ক. ট্রাফিক সিগন্যাল না মেনে ট্যাক্সি চালিয়ে
খ. অকারণে গাড়ির হর্ন না বাজিয়ে
গ. ত্রুটিমুক্ত ইঞ্জিনের ট্যাক্সি চালিয়ে
ঘ. জ্বালানি তেল হিসেবে ডিজেল ব্যবহার না করে
৯. কোনটি পানি চক্রের সঠিক ধাপ মনে করো?
ক. জ্বালানিবাষ্প→বৃষ্টি→মেঘ
খ. মেঘ→বৃষ্টি→জ্বালানিবাষ্প
গ. ভূপৃষ্ঠ→জলীয়বাষ্প→মেঘ→বৃষ্টি→ভূপৃষ্ঠ
ঘ. ভূপৃষ্ঠ→মেঘ→জলীয়বাষ্প→বৃষ্টি→ভূপৃষ্ঠ
১০. আর্সেনিকযুক্ত পানি পান করলে—
ক. বুকে ব্যথা হতে পারে
খ. মাথায় ভীষণ যন্ত্রণা হয়
গ. হাত-পায়ের চামড়ায় ঘা হতে পারে
ঘ. ঘন ঘন পাতলা পায়খানা হয়
১১. পানিকে সম্পূর্ণরূপে নিরাপদ করতে হলে—
ক. ফিটকিরি মেশাতে হবে
খ. ব্লিচিং পাউডার মেশাতে হবে
গ. হ্যালোজেন পাউডার মেশাতে হবে
ঘ. ফোটাতে হবে
১২. পানি বিশুদ্ধ করার উত্তম পন্থা কোনটি?
ক. ছাঁকন খ. থিতানো গ. ফোটানো ঘ. ফিটকিরি মেশানো
১৩. বসুন্ধরা সিটিতে আগুন লাগলে ফায়ার সার্ভিসের একজন কর্মীকে সিলিন্ডারে করে বিশেষ একটি গ্যাস ছুড়তে দেখা যায়। সিলিন্ডারের গ্যাসটি কী হতে পারে?
ক. অক্সিজেন খ. কার্বন ডাই-অক্সাইড
গ. কার্বন মনোক্সাইড ঘ. হাইড্রোজেন
১৪. তোমার স্কুলের মাঠে গাছের ঝরা পাতাগুলো জড়ো করে আগুন ধরানো হলো। এতে কী হবে?
ক. পানিদূষণ খ. বায়ুদূষণ গ. মাটিদূষণ ঘ. শব্দদূষণ
১৫. শপথের পরিবার ৩ সদস্যবিশিষ্ট ও সন্ধ্যার পরিবার ১১ সদস্যবিশিষ্ট। কোন পরিবারটি অধিক বর্জ্য সৃষ্টি করবে?
ক. শপথের পরিবার খ. সন্ধ্যার পরিবার
গ. উভয়ের পরিবার ঘ. কোনো পরিবারই নয়
১৬. শীতের দিনে সকালে রেদোয়ান রোদ পোহাচ্ছে? এখানে কোন প্রক্রিয়ায় রেদোয়ানের গায়ে রোদ লাগে।
ক. পরিচলন খ. পরিবহন গ. বিকিরণ ঘ. উষ্ণায়ন
১৭. হীরা শক্ত হয় কেন?
ক. কার্বন পরমাণুগুলো ভিন্নভাবে সাজানো থাকে বলে
খ. কার্বন পরমাণুগুলো একইভাবে ভিন্নভাবে সাজানো থাকে বলে
গ. কার্বন অণুগুলো ভিন্নভাবে সাজানো থাকে বলে
ঘ. কার্বন অণুগুলো একইভাবে ভিন্নভাবে সাজানো থাকে বলে
১৮. কয়লা ও হীরা উভয়ই কার্বন দিয়ে তৈরি কিন্তু কয়লার চেয়ে হীরা অনেক শক্ত কেন?
ক. হীরার বন্ধন অনেক বেশি দৃঢ়
খ. কয়লার বন্ধন অনেক বেশি দৃঢ়
গ. হীরার বন্ধনশক্তি কম
ঘ. কয়লার বন্ধনশক্তি বেশি
১৯. প্রতিদিন একজন মানুষের কতটুকু শক্তি প্রয়োজন তা নির্ভর করে—
ক. বয়সের ওপর খ. উচ্চতার ওপর
গ. ওজনের ওপর ঘ. সবগুলোর ওপর
২০. আদিব একটি বাড়ন্ত শিশু। তার শারীরিক পরিশ্রম ও খেলাধুলার আগ্রহ কোনটির কারণে কমে যাচ্ছে।
ক. ভিটামিন জাতীয় খাবার বেশি খাওয়ার জন্য
খ. শর্করা জাতীয় খাবার বেশি খাওয়ার জন্য
গ. আমিষ জাতীয় খাবার বেশি খাওয়ার জন্য
ঘ. অতিরিক্ত একই জাতীয় খাবার বেশি খাওয়ার জন্য
২১. একজাতীয় খাবার গ্রহণের ফলে শরীরে কীরূপ সমস্যা দেখা দেয়?
ক. শরীরের বৃদ্ধি কমে যায়
খ. লিভার ও কিডনি অকার্যকর হয়ে যায়
গ. দেহ ভারী হয়ে যায়
ঘ. দেহের রোগ প্রতিরোধক্ষমতা কমে যায়
২২. নিচের কোনটি খাদ্য গ্রহণের প্রাচীন পদ্ধতি অথচ বর্তমানে প্রচলন আছে?
ক. ফ্রিজে সংরক্ষণ খ. উচ্চতাপে সংরক্ষণ
গ. অত্যধিক ঠান্ডায় সংরক্ষণ
ঘ. রোদে শুকিয়ে সংরক্ষণ
২৩. মতিঝিলে একটি রেস্তোরাঁয় বিভিন্ন খাদ্যদ্রব্যকে আকর্ষণীয় করার জন্য কৃত্রিম রং ও রাসায়নিক ব্যবহার করে। এতে মানুষের দেহের কোন অঙ্গটির সমস্যা দেখা দিতে পারে?
ক. হূিপণ্ডের খ. কিডনির গ. মাথার ঘ. চোখের
২৪. পরিচিত কেউ মদ পান করলে তুমি কী করবে?
ক. মদ পানের কুফল সম্পর্কে অবহিত করবে
খ. মদ পানের জন্য উত্সাহিত করবে
গ. পানি পান করতে বলবে ঘ. কিছুই করবে না
২৫. কোন মশার কামড়ে ম্যালেরিয়া হয়?
ক. রোগজীবাণু বহনকারী পুরুষ অ্যানোফিলিস মশা
খ. রোগজীবাণু বহনকারী স্ত্রী অ্যানোফিলিস মশা
গ. রোগজীবাণু বহনকারী কিউলেক্স মশা
ঘ. রোগজীবাণু বহনকারী স্ত্রী কিউলেক্স মশা
২৬. আমার ভাই গুটিবসন্ত রোগে ভুগছে। এ রোগ ছড়িয়ে পড়া রোধের জন্য আমার মা—
ক. তাকে পৃথক ঘরে রাখবেন
খ. আমাদের সাথে তার শোয়ার ব্যবস্থা করবেন
গ. খাবার একসাথে ভাগাভাগি করে দেবেন
ঘ. তেমন কোন বিশেষ ব্যবস্থা করবেন না
২৭. ডেঙ্গুজ্বরে আক্রান্ত হলে, প্রথম করণীয় কী?
ক. প্রচুর পানি খাওয়া খ. টিকা দেওয়া
গ. ঠিকমতো খাবার খাওয়ানো ঘ. স্যালাইন খাওয়ানো
২৮. বয়ঃসন্ধিকালে কার বেশি সহযোগিতার প্রয়োজন?
ক. বন্ধুবান্ধবের খ. প্রতিবেশীর
গ. ডাক্তারের ঘ. পিতা-মাতার
২৯. নিচের কোনগুলোর মাধ্যমে উদ্ভিদের পরাগায়ন ঘটে?
ক. গরু, ছাগল খ. কীটপতঙ্গ, পাখি
গ. বায়ু, পানি ঘ. বাতাস, অক্সিজেন
৩০. মা জনিকে উদ্ভিদ সম্পর্কে পড়াচ্ছেন এমন সময় জনির বাবা জিজ্ঞাসা করেন যে উদ্ভিদের পাতায় যে সবুজ কণিকা রয়েছে, তার নাম কী?
ক. প্লাস্টিড খ. নিউক্লিয়াস গ. শিরা ঘ. ক্লোরোফিল
৩১. নিচের কোনটি স্থলজ পরিবেশের খাদ্যশৃঙ্খল?
ক. ফাইটোপ্লাঙ্কটন → ছোট মাছ → বড় মাছ
খ. ধান → ছোট পাখি → চিল
গ. শেওলা →মাছের লার্ভা→ক্ষুদ্র প্রাণী
ঘ. ফাইটোপ্লাঙ্কটন → জুপ্লাঙ্কটন
৩২. কীটপতঙ্গ, পাখি ইত্যাদি উদ্ভিদের বংশ বৃদ্ধিতে কীভাবে ভূমিকা রাখে?
ক. শক্তি প্রদান করে খ. সালোকসংশ্লেষণ ঘটিয়ে
গ. পরাগায়ন ঘটিয়ে ঘ. অভিস্রবণ ঘটিয়ে
৩৩. বনভূমি ও গাছপালা কমে গেলে কী হয়?
ক. তাপমাত্রা বাড়ে খ. শীতে ঠান্ডা বাড়ে
গ. বৃষ্টিপাত বাড়ে ঘ. অক্সিজেন বাড়ে
১৫. শপথের পরিবার ৩ সদস্যবিশিষ্ট ও সন্ধ্যার পরিবার ১১ সদস্যবিশিষ্ট। কোন পরিবারটি অধিক বর্জ্য সৃষ্টি করবে?
ক. শপথের পরিবার খ. সন্ধ্যার পরিবার
গ. উভয়ের পরিবার ঘ. কোনো পরিবারই নয়
৩৪. আদনান শ্বাসকষ্টের রোগী। কোন কারণে এই রোগ হয়?
ক. পানিদূষণ খ. বায়ুদূষণ গ. মাটিদূষণ ঘ. শব্দদূষণ
৩৫. নিচের কোনটি বায়ুদূষণ ঘটায়?
ক. ঘরের আবর্জনা খ. প্লাস্টিক
গ. পলিথিন ঘ. ইটভাটার কালো ধোঁয়া
৩৬. পরিবেশ সংরক্ষণের উপায় কোনটি?
ক. পরিকল্পিত বাড়ি ঘর নির্মাণ
খ. স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার
গ. বেশি করে গাছ লাগানো
ঘ. প্রাণীর মৃতদেহ মাটিতে পুঁতে রাখা
৩৭. সুবর্ণ গ্রামে জলোচ্ছ্বাসে সব ভেসে গেল। পানি ফোটানোও সম্ভব হচ্ছে না। এ ক্ষেত্রে গ্রামের অধিবাসীরা কোন পদ্ধতি ব্যবহার করে পানি বিশুদ্ধ করবে?
ক. ছাঁকন খ. ফোটানো গ. থিতানো
ঘ. রাসায়নিক দ্রব্য মিশিয়ে
৩৮. মেঘের পানিকণাগুলো যখন খুব বেশি ঠান্ডা হয়ে যায় তখন কী হয়?
ক. বৃষ্টি খ. শিলাবৃষ্টি গ. ঘূর্ণিঝড় ঘ. ঝরনা কণায়
৩৯. সূর্যের তাপ সমুদ্রের পানিকে—
ক. ঘন করে খ. লবণাক্ত করে
গ. দূষিত করে ঘ. জলীয়বাষ্পে পরিণত করে
৪০. পানিবাহিত রোগ কোনটি?
ক. ডেঙ্গু খ. যক্ষ্মা গ. জলবসন্ত ঘ. কলেরা
৪১. স্প্রাইটের মতো কোমল পানীয় খুললেই তোমরা গ্যাসের বুদ্বুদ দেখতে পাও। কোমল পানীয়ের এই বৈশিষ্ট্যের কারণ এতে মেশানো থাকে—
ক. কার্বন ডাই-অক্সাইড খ. নাইট্রোজেন
গ. অক্সিজেন ঘ. হাইড্রোজেন
৪২. বায়ুপ্রবাহকে কাজে লাগিয়ে কীভাবে বিদ্যুত্ উত্পাদন করা হয়?
ক. বৈদ্যুতিক পাখা ঘুরিয়ে খ. টারবাইন ঘুরিয়ে
গ. সূর্যের আলোর সাহায্যে
ঘ. পালতোলা নৌকা চালিয়ে
৪৩. বর্তমানে মানুষের বিভিন্ন কর্মকাণ্ডে বায়ু দিন দিন দূষিত হচ্ছে। বায়ুদূষণ রোধ করা যায় কীভাবে?
ক. রাস্তার পাশে পায়খানা নির্মাণ করে
খ. রাস্তার পাশের গাছ কেটে ফেলে
গ. জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার করে
ঘ. গাছ লাগিয়ে নতুন বনভূমি সৃষ্টি করে
৪৪. তোমাকে দুটি বস্তু A ও B দেওয়া হলো। তাপ কখন A থেকে B এর দিকে সঞ্চালিত হবে—
ক. A এর তাপমাত্রা B থেকে বেশি হলে
খ. B এর তাপমাত্রা A থেকে বেশি হলে
গ. A ও B এর তাপমাত্রা সমান হলে
ঘ. A ও B তাপমাত্রা কম হলে
৪৫. করিম খুবই সামর্থ্যবান লোক। তার এই কাজ করার সামর্থ্যকে বলে—
ক. বল খ. টান গ. শক্তি ঘ. ক্ষমতা
৪৬. বার্গার, পটেটো চিপস, চকলেট ইত্যাদি খাদ্যগুলো কী নামে পরিচিত?
ক. ড্রাই ফুড খ. জাঙ্ক ফুড
গ. পুষ্টিকর ফুড ঘ. ভিটামিনসমৃদ্ধ ফুড
৪৭. খাদ্য উপাদান কয়টি?
ক. ৪টি খ. ৫টি গ. ৬টি ঘ. ৩টি
৪৮. সোয়াইন ফ্লু আক্রান্ত পশু-পাখির সংস্পর্শে এলে বা অল্প সিদ্ধ মাংস খাদ্য হিসেবে গ্রহণ করলে মানুষ আক্রান্ত হয়। এখানে আক্রান্তকারী জীবাণু হলো—
ক. H1 N1 ভাইরাস খ. H1 N1 ব্যাকটেরিয়া
গ. N1 H1 ভাইরাস ঘ. H2 N1 ব্যাকটেরিয়া
৪৯. পানিবাহিত রোগ থেকে বাঁচতে হলে আমাদের কী করতে হবে?
ক. নিরাপদ পানি ব্যবহার খ. খেলাধুলা
গ. ব্যয়াম ঘ. বিশুদ্ধ বায়ু গ্রহণ
৫০. ছেলে ও মেয়েদের বয়ঃসন্ধিকাল কত বছর পর্যন্ত?
ক. ৮ থেকে ১৩ খ. ১০ থেকে ১৩
গ. ১০ থেকে ১৯ ঘ. ১২ থেকে ২১।
২. নিচের প্রশ্নগুলোর উত্তর সংক্ষেপে উত্তরপত্রে লেখো: ১×১৫=১৫
ক. খাদ্যশৃঙ্খল কাকে বলে?
খ. জীবের বেঁচে থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি উপাদানের নাম লেখো।
গ. পরিবেশদূষণ কাকে বলে?
ঘ. জনসংখ্যা বৃদ্ধির কারণে শহরাঞ্চলে কী গড়ে ওঠে?
ঙ. পানি সাধারণত কয়টি উপায়ে বিশুদ্ধ করা যায় ও কী কী?
চ. পানিচক্র কী?
ছ. আর্সেনিকোসিস কী?
জ. ডুবুরি সমুদ্রের নিচে গেলে অক্সিজেন সিলিন্ডার সাথে নেয় কেন?
ঝ. বায়ুতে কার্বন ডাই-অক্সাইড বৃদ্ধির কারণ কী?
ঞ. তাপ সঞ্চালন কাকে বলে?
ট. পদার্থের দশা কয়টি ও কী কী?
ঠ. জাঙ্কফুড কী?
ড. খাদ্যের উপাদান কয়টি ও কী কী?
ঢ. সুষম খাদ্য কাকে বলে?
ণ. বয়ঃসন্ধিকাল কী?
৩. ক, খ, গ ও ঘ নম্বর প্রশ্নসহ যেকোনো সাতটি প্রশ্নের উত্তর লেখো:
ক. সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদ খাদ্য প্রস্তুত করে। এ প্রক্রিয়ায় বায়ুমণ্ডলে যে পরিবর্তন সাধিত হয় তা উল্লেখ করো। ১+৪ = ৫
খ. পরিবেশদূষণ কী? হাসপাতালের বর্জ্য, প্লাস্টিক, পলিথিন ইত্যাদির কারণে কী দূষিত হয়? বর্জ্য পোড়ালে পরিবেশে এর যে ধরনের প্রভাব পড়ে, তা সম্পর্কে তিনটি বাক্য লেখো। ১+১+৩ = ৫
গ. সাইদ সিনেমা হলে একটি অগ্নিনির্বাপক যন্ত্র দেখতে পেল। যন্ত্রটির মধ্যে কোন গ্যাস থাকে এবং এ গ্যাসটি ভারী না হালকা? এ ছাড়া এ গ্যাসটির তিনটি ব্যবহার লেখো। ১+১+৩ = ৫
ঘ. রাতে কারওয়ানবাজারে একজন ফল ব্যবসায়ী। কৃত্রিম রং এবং রাসায়নিক ব্যবহারের কারণে মেট্রোপলিটন পুলিশের হাতে ধরা পড়ল। কোন কোন কৃত্রিম রং মেশানো হয়। খাদ্যে মেশানো রাসায়নিক দ্রব্যের নাম লেখো। খাদ্যদ্রব্যে রাসায়নিক দ্রব্য মেশানোর উদ্দেশ্য তিনটি বাক্যে লেখো। ১+১+৩= ৫
ঙ. পরিবেশে উদ্ভিদ ও প্রাণীর পারস্পারিক নির্ভরশীলতা বিষয়ে পাঁচটি বাক্য লেখো। ১×৫=৫
চ. পরিবেশে পানিচক্রের ভূমিকা পাঁচটি বাক্যে লেখো।১×৫=৫
ছ. বায়ুদূষণ রোধের উপায়গুলো লেখো। ১×৫=৫
জ. শক্তির অপচয় ঘটে এমন ঘটনার কয়েকটি উদাহরণ দাও। ১×৫=৫
ঝ. পরিমিত খাদ্য কী এবং পরিমিত খাদ্যের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। ১×৫=৫
ঞ. সংক্রামক রোগ কী? সংক্রামক রোগ কীভাবে প্রতিরোধ করা যায় তা উল্লেখ করো। ১+৪=৫