১০টি দরকারি পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যক্ষ, সাউথপয়েন্ট কলেজ, গুলশান, ঢাকা।আগামী ১১ ফেব্রুয়ারি শুরু হতে যাচ্ছে এসএসসি পরীক্ষা। প্রত্যেক পরীক্ষার্থীর জীবনে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা। ভালো ফলাফলের জন্য তাদের উদ্দেশে কিছু পরামর্শ রইলো।১. পরীক্ষার রুটিন পরীক্ষার আগে ভালোভাবে দেখে নিতে হবে। ২. পরীক্ষা শুরু হওয়ার অন্তত আধাঘণ্টা আগে পরীক্ষার্থীরা তাদের নিজ নিজ কেন্দ্রে পৌঁছে যাবে। ৩. পরীক্ষার আগের রাতে পরীক্ষার্থীরা তাদের প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড, কলম, পেনসিল, স্কেল, যদি পরীক্ষার হলে ক্যালকুলেটর নেওয়া যায়, তবে এগুলো গুছিয়ে রাখতে হবে। ৪. উত্তরপত্রের নির্ধারিত স্থান থেকে উত্তর লেখা শুরু করতে হবে। ৫. উত্তরপত্র কোনো অবস্থায়ই ভাঁজ করবে না। ৬. উত্তরপত্রের শিট সঠিকভাবে পূরণ করতে হবে।৭. প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ডের সঙ্গে মিলিয়ে সতর্কতার সঙ্গে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড, পরীক্ষার নাম ও বোর্ডের নামের ঘর পূরণ করতে হবে।৮. প্রশ্নপত্র হাতে পাওয়ার পর পরই প্রত্যেকটি প্রশ্ন মনোযোগ দিয়ে পড়তে হবে। ৯. সহজ-সরল ও সবচেয়ে ভালো জানা আছে এমন প্রশ্নের উত্তরগুলো আগে লিখতে হবে।১০. প্রশ্নের উত্তরগুলো লেখার সময় ধারাবাহিকতা অবলম্বন করা উচিত। বিচ্ছিন্নভাবে উত্তর লেখা ঠিক নয়। এ ছাড়াও পরীক্ষা শেষে রিভিশন দিতে হবে। এতে পরীক্ষার্থীদের নজরে আসবে প্রশ্নের সঙ্গে উত্তরের মিল আছে কি না, উত্তরপত্র পরিচ্ছন্নভাবে লেখা হয়েছে কি না, যতগুলো প্রশ্নের উত্তর লিখতে বলা হয়েছে তা লেখা হয়েছে কি না, বৃত্ত ভরাট করা হয়েছে কি না, উত্তরপত্র সেলাই হয়েছে কি না। আরেকটি বিষয় হলো, কোনো কারণে যদি একটি পরীক্ষা খারাপ হয়ে যায় তবে যাতে অন্য পরীক্ষার ওপর এর প্রভাব না পড়ে সে বিষয়ের ওপর খেয়াল রাখতে হবে।