বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ রাইফেল পাবলিক কলেজ, ঢাকাঅধ্যায়-৮ অ্যামিবাপ্রশ্ন: কোষ গহ্বর কাকে বলে? অ্যামিবার গহ্বরসমূহের বর্ণনা দাও।উত্তর: কোষ গহ্বর: অ্যামিবার দেহে বিভিন্ন ধরনের গহ্বর থাকে। এ গহ্বরগুলোর গঠন আকৃতি অত্যন্ত সাধারণ। এগুলো অ্যামিবার দেহের বিভিন্ন জৈবনিক কাজে সহায়তা করে। এদেরকে কোষ গহ্বর বলে।অ্যামিবার গহ্বরসমূহ: অ্যামিবার দেহে বিভিন্ন ধরনের গহ্বর থাকে। গহ্বরগুলো অ্যামিবার দেহের বিভিন্ন জৈবনিক কার্য সম্পন্ন করে। সাধারণত অ্যামিবার দেহে তিন প্রকার গহ্বর দেখা যায়। যথা:ক. সংকোচনশীল গহ্বর খ. খাদ্য গহ্বর গ. পানি গহ্বরক. সংকোচনশীল গহ্বর:গঠন: (১) অ্যামিবার অন্তঃপ্লাজমে বিদ্যমান বুদবুদের মতো গহ্বরগুলোই সংকোচনশীল গহ্বর। (২) এ গহ্বরগুলো স্বচ্ছ ও বর্ধনশীল। (৩) জীবিত অ্যামিবার দেহে এরা ধারাবাহিকভাবে সংকুচিত ও প্রসারিত হতে পারে।কাজ: (১) জলীয় পদার্থ সঞ্চয়: জলীয় পদার্থ সঞ্চয় করে।(২) পানিসাম্য নিয়ন্ত্রণ: পানি ধারণ বা বর্জনের মাধ্যমে পানিসাম্য রক্ষা করে। (৩) অভিস্রবনিক চাপ: দেহের ওজন ও অভিস্রবনিক চাপ নিয়ন্ত্রণ করে। (৪) শ্বসনকার্য: শ্বসনে উৎপন্ন CO2 ধারণ ও বর্জন করে। (৫) রেচন প্রক্রিয়া: রেচনে উৎপন্ন নাইট্রোজেনযুক্ত বর্জ্য নিষ্কাশন করে।খ. খাদ্য গহ্বর: গঠন: (১) খাদ্য গহ্বরগুলো খাদ্যকে ঘিরে অ্যামিবার দেহে গঠিত হয়। (২) গহ্বরগুলো সংখ্যায় এক বা একাধিক হতে পারে। (৩) খাদ্য গহ্বরগুলো অস্বচ্ছ।(৪) এদের আকার, আয়তন ও সংখ্যা খাদ্যদ্রব্যের আকার, আয়তন ও সংখ্যার ওপর নির্ভর করে।কাজ: (১) সঞ্চিত খাদ্যবস্তু: খাদ্যবস্তু জমা রাখে।(২) পরিপাক ক্রিয়া: খাদ্য পরিপাকে সহায়তা করে।(৩) অপাচ্য বর্জ্য পদার্থ: অপাচ্য বর্জ্য নিষ্কাশন করে।(৪) এন্ডোপ্লাজম: খাদ্য গহ্বরের পর্দা বিষক্রিয়া থেকে এন্ডোপ্লাজমকে রক্ষা করে। গ. পানি গহ্বর: গঠন: (১) পানি গহ্বর পানি দ্বারা পূর্ণ থাকে। (২) এগুলো স্বচ্ছ, গোলাকার ও সবচেয়ে ক্ষুদ্র।(৩) পানি গহ্বর অসংকোচনশীল এবং সংখ্যায় এক বা একাধিক হতে পারে।কাজ: (১) পানিসাম্য, পানি সঞ্চয় করে এবং অ্যামিবার দেহে পানির ক্ষমতা রক্ষা করে।(২) ক্ষণপদের ক্ষণপদ সৃষ্টিতে সহায়তা করে।(৩) সংকোচনশীল গহ্বর; সংকোচনশীল গহ্বর সৃষ্টিতে সহায়তা করে।