১০ম শ্রেণীর জীববিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ রাইফেল পাবলিক কলেজ, ঢাকাঅধ্যায়-৮প্রিয় শিক্ষার্থীরা, আজ অধ্যায় আট-এর প্রশ্নোত্তর আলোচনা করব।প্রশ্ন: প্রজনন কী? অ্যামিবার দ্বি-বিভাজন ও স্পোরুলেশন প্রজনন প্রক্রিয়া বর্ণনা করো।উত্তর:প্রজনন: যে প্রক্রিয়ায় কোনো জীব তার দেহাংশের মাধ্যমে প্রত্যক্ষভাবে (অযৌন) বা পরোক্ষভাবে (গ্যামেট সৃষ্টির মাধ্যমে) আপন আকৃতির এবং প্রজননক্ষম নতুন বংশধর সৃষ্টি করে প্রজাতি অস্তিত্ব রক্ষা করে তাকে প্রজনন বলে। অথবা জীব যে প্রক্রিয়ায় তার বংশগতির ধারা রক্ষা করে তাকে প্রজনন বলে। অ্যামিবা প্রধানত দুটি, অযৌন প্রক্রিয়ায় বংশ বৃদ্ধি করে।১) দ্বি-বিভাজন ২) স্পোরুলেশন।দ্বি-বিভাজন: যে প্রজনন প্রক্রিয়ায় জীবদেহ বিভাজিত হয়ে দুটি অপত্য জীবনের সৃষ্টি করে তাকে দ্বি-বিভাজন বলে। প্রক্রিয়া: উপযুক্ত পরিবেশ ও পর্যাপ্ত খাদ্য পেলে দেহের আয়তন বেড়ে যায়। এর ফলে সাইটোপ্লাজম সুষ্ঠুভাবে বিপাকীয় কাজ সম্পন্ন করতে পারে না। তখন দ্বি-বিভাজন প্রক্রিয়ায় মাতৃঅ্যামিবা দুটি অপত্য অ্যামিবার সৃষ্টি করে। বিভাজন শুরুতে অ্যামিবা ক্ষণপদ গুটিয়ে দেহ গোলাকার ধারণ করে। নিউক্লিয়াসটি বড় ও স্পষ্ট হয় এবং ক্রমে লম্বা হয়। ক্রোমোজোমগুলো লম্বালম্বি দুই প্রস্থ অপত্য ক্রোমোজোমে বিভক্ত হয়ে দুই মেরুতে গমন করে এবং মধ্যবর্তী অধতল শুরু হয়। ফলে নিউক্লিয়াসটি ডাম্বেলের মতো দেখায়। পরে নিউক্লিয়াস ঘিরে সাইটোপ্লাজমও জমা হয় এবং দেহের মাঝখানে প্লাজমা পর্দার ভাঁজ ভেতরের দিকে প্রবেশ করে। ক্রমে ক্রমে প্রথম নিউক্লিয়াস পরে সাইটোপ্লাজম দুই ভাগে ভাগ হয়ে দুটি অপত্য নিউক্লিয়াস, সাইটোপ্লাজম ও প্লাজমা পর্দায় আবৃত হয়ে অপত্য, ক্ষুদ্র অ্যামিবায় পরিণত হয়। অপত্য অ্যামিবা খাদ্য গ্রহণ করে। স্বাধীন জীবন যাপন শুরু করে। স্পোরুলেশন: প্রতিকূল পরিবেশে লিস্টের ভেতরে অ্যামিবার নিউক্লিয়াস বহু বিভাজন প্রক্রিয়ায় বিভাজিত হয়ে অসংখ্য স্পোর সৃষ্টি করে, এই স্পোর সৃষ্টির মাধ্যমে বংশবৃদ্ধির প্রক্রিয়াকে স্পোরুলেশন বলে। এ প্রক্রিয়ায় প্রথমে অ্যামিবা দেহের নিউক্লিয়াসের নিউক্লিয়ার আবরণী বিলুপ্ত হয় এবং নিউক্লিয়াসটি বারবার বিভাজিত হয়ে অনেক ক্রমোটিন খণ্ড তৈরি করে। এ ক্রমোটিন খণ্ডগুলো নিউক্লিয়ার আবরণী দ্বারা আবদ্ধ হয়। পরে এই ক্ষুদ্র অংশগুলোর চারদিকে সাইটোপ্লাজম বেষ্টিত হয় এবং বাইরে স্পোর আবরণী গঠিত হয়। এভাবে অ্যামিবার দেহে শতাধিক স্পোর গঠিত হয়, পরে প্লাজমালেম পর্দা ভেদ করে স্পোরগুলো বাইরে যুক্ত হয়, অনুকূল পরিবেশ পেলে স্পোর থেকে অপত্য অ্যামিবা বাইরে মুক্ত হয়।