১০ম শ্রেণীর জীববিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৭প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ জীববিজ্ঞান বিষয়ে অধ্যায়-৭ ‘প্রাণী বৈচিত্র্য ও শ্রেণী বিন্যাস’ থেকে প্রশ্নোত্তর আলোচনা করব।x. পর্বের নাম: Chordataশনাক্তকারী বৈশিষ্ট্য:নটোকর্ড: এদের সারাজীবন অথবা শুধু ভ্রুণ অবস্থায় দেহপৃষ্টের মাঝ বরাবর একটা নমনীয়, দণ্ডাকার, দৃঢ়, অখণ্ডায়িত নটোকর্ড থাকে। উন্নত কর্ডাটায় এটি মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত। স্নায়ুরজ্জু: পৃষ্ঠদেশে নটোকর্ডের ওপর একক, মধ্যম এবং ফাঁপা স্নায়ুরজ্জু থাকে। গলবিলীয় ফুলকাছিদ্র: সারাজীবন অথবা জীবন চক্রের কোনো এক পর্যায়ে পার্শ্বীয় গলবিলীয় ফুলকাছিদ্র থাকে। রক্ত সংবহনতন্ত্র: রক্তসংবহনতন্ত্র বন্ধ ধরনের হূৎপিণ্ড পাম্প যন্ত্র হিসেবে কাজ করে। অন্তঃকঙ্কাল: অধিকাংশ সদস্য অস্থিময় অন্তঃকঙ্কাল উপস্থিত। উদাহরণ ১। Bufo melanostictus (কুনোব্যাঙ) ২। Catla catla (কাতল মাছ) (বি. দ্র:) বিদ্যালয় এবং বোর্ড পরীক্ষায় শুধু পর্বগুলোর নাম ও একটি করে উদাহরণ দাও, আসতে পারে। আবার একটি করে উদাহরণ ও তিনটি করে শনাক্তকারী বৈশিষ্ট্যও আসতে পারে। তবে পর্বগুলোর মধ্য থেকে যদি ২/৩টির নাম উল্লেখপূর্বক আসে, সে ক্ষেত্রে ৪/৫টি বৈশিষ্ট্য লেখাই উত্তম। প্রয়োজনীয় কয়েকটি প্রাণীর নাম ও বৈজ্ঞানিক নাম নিচে দেওয়া হলো।১। জাতীয় মাছ (ইলিশ)- Tenualosa ilisha২। জাতীয় পাখি (দোয়েল)- Copsychus saularis৩। জাতীয় পশু (রয়েল বেঙ্গল টাইগার)- Panthera tigris৪। মানুষ- Homo sapiens ৫। কুমির- Crocodylus porosus৬। পেঁচা- Bubo bubo ৭। মৌমাছি- Apis indica৮। গোখরা সাপ- Naja naja ৯। বন মুরগি- Gallus gallus১০। সিংহ- Panthera leo