১০ম শ্রেণীর পড়া: জীববিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ রাইফেল পাবলিক কলেজ, ঢাকাপ্রিয় শিক্ষর্থীরা, আজ দ্বিতীয় অধ্যায়ের প্রশ্নোত্তর আলোচনা করব।প্রশ্ন: মাইটোকন্ড্রিয়া কী? এর গঠন ও কাজ বর্ণনা করো।অথবা, কোষের শক্তিঘরের গঠন ও কাজ বর্ণনা করো। উত্তর: মাইটোকন্ড্রিয়া: সজীব কোষের সাইটোপ্লাজমে ভাসমান অবস্থায়, গোলাকার, দণ্ডাকার বা ডিম্বাকার অঙ্গানু যা কোষের যাবতীয় জৈবিক কার‌্যাবলি সম্পাদনের জন্য প্রয়োজনীয় শক্তি উৎপাদন করে, তাদের মাইটোকন্ড্রিয়া বলে। ATP বা শক্তি উৎপাদন করে বলে মাইটোকন্ড্রিয়াকে কোষের Power house বা শক্তিঘর বলে। ১৮৯৭ সালে Benda এর নামকরণ করেন।আকৃতি: গোলাকার, ডিম্বাকার, সূত্রাকার হতে পারে। আয়তন: গোলাকার মাইটোকন্ড্রিয়া ব্যাস (০.২-২) মাইক্রোন ও দণ্ডাকার মাইটোকন্ড্রিয়ার দৈর্ঘ্য ৭০ মাইক্রোন পর্যন্ত হতে পারে। সংখ্যা: কোষভেদে এদের সংখ্যা বিভিন্ন হতে পারে। সাধারণত প্রতি কোষে গড়ে ৩০০-৪০০টি মাইট্রোকন্ড্রিয়া থাকে। কোনো কোনো শৈবালে দুটি মাইটোকন্ড্রিয়া থাকে। উৎপত্তি: কোষঝিল্লি, নিউক্লিয়ার পর্দা পূর্ববর্তী মাইটোকন্ড্রিয়া থেকে উৎপন্ন হয়। গঠন: ১। মাইটোকন্ড্রিয়া একটি দুই স্তরবিশিষ্ট আবরণী দিয়ে আবৃত (বহিঃপর্দা ও অন্তঃপর্দা)।২। আবরণীটি লিপিড ও প্রোটিন সমন্বয়ে লিপোপ্রোটিন দিয়ে গঠিত এবং (১০০ A°—১৮৫A°) ব্যাসযুক্ত। ৩। বহিঃপর্দা মসৃণ, কিন্তু পর্দা ভেতরের দিকে ভাঁজ খাওয়া।৪। অন্তঃপর্দাটি ভেতরের দিকে বিভিন্নভাবে ভাঁজ খেয়ে আঙুলের ন্যায় ঝুলন্ত প্রবর্ধক ক্রিস্টি গঠন করে। ৫। মাইটোকন্ড্রিয়ার কেন্দ্রীয় ফাঁকা অঞ্চলটি দানাদার বস্তু দ্বারা পূর্ণ থাকে, একে ম্যাট্রিক্স বা মাতৃকা বলে। ৬। ক্রিস্টির গায়ে সুবিন্যস্তভাবে বহু সবৃন্তক, বৃত্তাকার বস্তু অক্সিসোম থাকে। শ্বসনের জন্য প্রয়োজনীয় এনজাইম অক্সিসোমে সুবিন্যস্ত থাকে। ৭। মাইটোকন্ড্রিয়ায় (৬০%—৭০%) প্রোটিন, (২৫%—৩০%) লিপিড এবং RNA ০.৫% ও সামান্য পরিমাণ DNA থাকে। এ ছাড়া এখানে ৭০ রকমের এনজাইম, ১৪ রকমের কো-এনজাইম থাকে। কাজ: ১। কোষের শক্তি উৎপাদন করা। ২। প্রোটিন সংশ্লেষণের প্রয়োজনীয় এনজাইম ধারণ করা। ৩। ডিম্বাণু ও শুক্রাণু গঠনে সাহায্য করা। ৪। DNA ও RNA তৈরি করা। ৫। স্নেহ বিপাকে অংশগ্রহণ করা। ৬। হরমোন নিঃসরণে সাহায্য করা।