অধ্যায়-১৩ শব্দের কথাপ্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য সাধারণ বিজ্ঞান বিষয় থেকে একটি সৃজনশীল প্রশ্ন ও নমুনা উত্তর দেওয়া হলো। #দুটি পাহাড়ের মধ্য দিয়ে যাওয়ার সময় চাকা ফেটে গিয়ে প্রচণ্ড শব্দ হলে গাড়ির যাত্রী সিফাত লক্ষ করল, বাম পাশের পাহাড়ের দিক থেকে ০.১২ সেকেন্ড পর পুনরায় শব্দ শোনা গেল তবে ডান পাশ থেকে পুনরায় শব্দ শোনা যায়নি। অথচ ডান পাশের পাহাড়টি একটু বেশি উঁচু বলে মনে হয়। বাতাসের তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস।প্রশ্ন:ক. পুনরায় শব্দ শোনা যাওয়ার ঘটনাকে কী বলা হয়? ১ খ. মানুষের স্বরযন্ত্রে কীভাবে শব্দের উৎপত্তি হয় লেখ। ২গ. বাম পাশের পাহাড়টির দূরত্ব নির্ণয় করো। ৩ঘ. ডান পাশের পাহাড়টি থেকে পুনরায় শব্দ না শোনার কারণ বিশ্লেষণ করো। ৪উত্তর:ক. প্রতিধ্বনি। অথবা, পুনরায় শব্দ শোনা যাওয়ার ঘটনাকে প্রতিধ্বনি বলা হয়।খ. মানুষের স্বরযন্ত্রে শব্দের উৎপত্তি: মানুষের বাক যন্ত্রের ভেতর উল্টো V আকৃতির দুটো স্বরতন্ত্রী থাকে। কথা বলার সময় ফুসফুস থেকে আগত বায়ু স্বরছিদ্র দিয়ে মুখ ও নাকের ছিদ্রপথে প্রবাহিত হলে স্বরতন্ত্রী দুটোতে কম্পন সৃষ্টি হয়। এদের কম্পনের ফলে শব্দের উৎপত্তি হয়।গ. ৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাতাসে শব্দের বেগ ৩৪৯ মিটার/সেকেন্ড। গাড়ির চাকা ফেটে শব্দটি উৎপত্তি হওয়ার পর তা বাম পাশের পাহাড়ে গিয়ে বাধা পেয়ে পুনরায় ফিরে আসায় পাহাড়ের দূরত্ব h হলে শব্দ কর্তৃক অতিক্রান্ত দূরত্ব = ২h হবে। আমরা জানি, শব্দের বেগ = দূরত্ব সময় বা, দূরত্ব = শব্দের বেগ সময়।এখানে, শব্দ কর্তৃক অতিক্রান্ত দূরত্ব = ২h, শব্দের বেগ = ৩৪৯ মিটার/সেকেন্ড, সময় t = ০.১২ সেকেন্ড।এখন, ২h = ৩৪৯ ০.১২ মিটার বা, ২h = ৪১.৮৮ মিটার বা, h = ২০.৯৪ মিটার।অতএব, বাম পাশের পাহাড়ের দূরত্ব ২০.৯৪ মিটার। উত্তর: ২০.৯৪ মি.্রঘ. প্রতিধ্বনি শোনা বা না শোনা নির্ভর করবে শব্দ ও প্রতিফলকের দূরত্বের এবং সময়ের ওপর, পাহাড়ের উচ্চতার ওপর নহে। চাকা ফেটে যাওয়ার ০.১ সেকেন্ড পর প্রতিধ্বনি ফিরে এলেই কেবল তাকে আলাদা করে শোনা যাবে। কারণ মূল শব্দের অনুভূতি মস্তিষ্কে ০.১ সেকেন্ড কাল স্থায়ী থাকে। ৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ০.১ সেকেন্ডে শব্দের অতিক্রান্ত দূরত্ব = ৩৪৯ ০.১ মিটার। বা, ৩৪.৯০ মিটার। এখানে, প্রতিধ্বনি শোনার ন্যূনতম দূরত্ব=৩৪.৯০২ মি. বা, ১৭.৪৫ মিটার। অতএব, পাহাড়টি থেকে সিফাতের দূরত্ব ১৭.৪৫ মিটারের কম থাকায় পাহাড়টি উঁচু হওয়া সত্ত্বেও সে পুনরায় শব্দ বা প্রতিধ্বনি শুনতে পায়নি।