১০ম শ্রেণীর পড়াশোনা: জীববিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ রাইফেল পাবলিক কলেজ, ঢাকাপ্রশ্ন: নগ্নবীজি উদ্ভিদ কী? Cycas-এর বৈশিষ্ট্য ও গুরুত্ব লিখ।উত্তর: যেসব উদ্ভিদের ফুল হয় এবং বীজও হয় কিন্তু ফল হয় না, তাদের নগ্নবীজি উদ্ভিদ বলে। পৃথিবীতে নগ্নবীজি উদ্ভিদের প্রজাতির সংখ্যা মাত্র ২৭। বাংলাদেশের বনে মাত্র তিনটি প্রজাতি পাওয়া যায়।নিচে Cycas-এর বৈশিষ্ট্য দেওয়া হলো:(১) প্রকৃতি: Cycas উদ্ভিদ স্পোরোফাইট(২) দেহ: মূল, কাণ্ড, পাতায় বিভক্ত(৩) মূল: এই উদ্ভিদের মূল দুই ধরনের: (i) প্রধান মূল, (ii) কোরালয়েড মূল।(৪) পাতা: কিছুটা নারকেল পাতার মতো। যৌগিক এবং কাণ্ডের অগ্রভাগে সর্পিল আকারে সজ্জিত থাকে।(৫) পত্রমুকুল: মুকুল অবস্থায় পাতাগুলো কুণ্ডালিত থাকে।(৬) পরিবহন টিস্যু: Cycas-এর পরিবহন টিস্যু বর্তমান।(৭) লিঙ্গতা: স্ত্রী উদ্ভিদ ও পুরুষ উদ্ভিদ ভিন্ন।(৮) পুং রেণুপত্র: পুরুষ উদ্ভিদের মাথায় একত্রে মোচার মতো রেণুপত্র জন্মে।(৯) স্ত্রী উদ্ভিদের মাথায় স্ত্রী রেণুপত্র জন্মে।(১০) বীজ সৃষ্টি: Cycas উদ্ভিদের বীজ পরাগায়ণ ও নিষেকের ফলে তৈরি হয়।(১১) বীজ ও প্রকৃতি: এদের বীজ নগ্ন অবস্থায় থাকে।(১২) নতুন গাছ: Cycas-এর বীজ থেকে নতুন গাছ জন্মে।গুরুত্ব: Cycas উদ্ভিদ সৌন্দর্যবর্ধক হিসেবে ব্যবহূত হয়। গেট সাজানো, ফুলের তোড়া সাজানোর ক্ষেত্রে এই উদ্ভিদের পাতা ব্যবহার করা হয়। কাণ্ড ও বীজ থেকে মদ জাতীয় জিনিস তৈরি হয়।প্রশ্ন: মাশরুম কী? একটি ছত্রাক/ মাশরুম/ Agaricas-এর গঠন, বৈশিষ্ট্য ও অর্থকরি গুরুত্ব লিখ।উত্তর: Agaricas-এর বায়বীয় পূর্ণাঙ্গ ফ্রুটবডিকে মাশরুম বলে। এরা অসবুজ সালোকসংশ্লেষণ বর্ণকণিকাহীন সমাঙ্গদেহী ছত্রাক। এদের ব্যাঙের ছাতাও বলা হয়। নিচে এর গঠনবৈশিষ্ট্য দেওয়া হলো।(১) মাইসেলিয়াম: এর মূল দেহকে মাইসেলিয়াম বলে, যা অত্যন্ত সরু ও সূত্রাকার শাখা-প্রশাখাবিশিষ্ট।(২) প্রয়োজনীয় অঙ্গাদি: দেহকোষে নিউক্লিয়ার কোষগহ্বরে তেলের ফোঁটা ও দানাদার প্রোটোপ্লাজম বিদ্যমান।(৩) কোষপ্রাচীর: এর কোষপ্রাচীর কাইটিন নির্মিত(৪) ফ্রুটবডি: মাটির উপরিভাগে যে জনন অঙ্গটি উঠে আসে, তাকে ফ্রুটবডি বা ব্যাসিডিও কার্প বলে। এই ফ্রুটবডির দুটি অংশ আছে যথা—(i) ওপরে ছাতার মতো ছড়ানো পাইলিয়াম থাকে। পাইলিয়ামের নিচে পর্দাসদৃশ গিল থাকে।(ii) গোড়ার দিকে কাণ্ডের মতো অংশ স্টাইপ, যার মাথায় চক্রাকারে অ্যানুলাস থাকে।(৫) স্পোর: গিলের মধ্যে স্পোরি উৎপন্ন হয়।(৬) পুষ্টি: জৈব পদার্থ শোষণ করে পুষ্টি সাধন করে।গুরুত্ব: (১) উপাদেয় খাদ্য হিসেবে উন্নত হোটেলগুলোতে পরিবেশিত হয়।(২) মাশরুমে বিভিন্ন উন্নত ধরনের খাদ্য উপাদান আছে।(৩) পৃথিবীর বহু দেশে এটি সুপ্রিয় খাদ্য হিসেবে পরিচিত।(৪) কোনো কোনো মাশরুম বিষাক্ত। নিশ্চিত না হয়ে খাওয়া উচিত নয়।# বাকি অংশ ছাপা হবে আগামীকাল