১০ম শ্রেণীর পড়াশোনা: জীববিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রভাষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ রাইফেল পাবলিক কলেজ, ঢাকাপ্রিয় শিক্ষার্থীরা, এই পর্বে ৮ম অধ্যায়ের অ্যামিবা সম্পর্কে আলোচনা করা হলো।প্রশ্ন: দ্বি-বিভাজন কাকে বলে? দ্বি-বিভাজন প্রক্রিয়ায় অ্যামিবা কীভাবে বংশবিস্তার করে তার বর্ণনা দাও। উত্তর: দ্বি-বিভাজন: যে বিভাজন প্রক্রিয়ায় একটি মাতৃকোষ বিভাজিত হয়ে দুটি অপত্য কোষের সৃষ্টি করে এবং উৎপন্ন অপত্য কোষ দুটি মাতৃকোষের গুণাগুণসম্পন্ন হয়, সেই বিভাজন প্রক্রিয়াকে দ্বি-বিভাজন বলে। উদাহরণ: অ্যামিবার প্রজনন, মাইটোসিস কোষ বিভাজন ইত্যাদি দ্বি-বিভাজন প্রক্রিয়া। দ্বি-বিভাজন প্রক্রিয়ায় অ্যামিবার বংশবিস্তার: শর্তাবলি: ১। উপযুক্ত পরিবেশ অর্থাৎ পর্যাপ্ত খাদ্য, পানি, পরিমিত তাপ ইত্যাদি। ২। সাইটোপ্লাজমের পরিমাণ ও আয়তন বৃদ্ধি। ৩। বর্ধিত সাইটোপ্লাজমের বিপাকীয় কার্যাদি সম্পন্ন করতে না পারা।প্রক্রিয়া: ১। শুরুতেই অ্যামিবা ক্ষণপদ গুটিয়ে গোলাকার রূপ ধারণ করে। ২। নিউক্লিয়ার পর্দা বিলুপ্ত হয়ে এটি বড় ও স্পষ্ট হয়। অবশেষে এটি সরু মধ্যাঞ্চলবিশিষ্ট লম্বাটে আকার ধারণ করে। ৩। নিউক্লিয়াসের চারপাশের এন্ডোপ্লাজম কিছুটা আলগা হয়। ৪। নিউক্লিয়াসের অন্তঃস্থ ক্রোমোজোম অনুদৈর্ঘ্য বিভাজিত হয়ে বিপরীত দুই মেরুতে গমন করে এবং মধ্যবর্তী অঞ্চল সরু থাকে। ৫। নিউক্লিয়াস দুটিকে ঘিরে সাইটোপ্লাজম জমা হয় এবং নিউক্লিয়াসের মধ্যবর্তী অঞ্চল বরাবর প্লাজমালেমা ভাঁজ হয়ে ভেতরের দিকে প্রবেশ করতে থাকে। ৬। নিউক্লিয়াসের সম্পূর্ণ বিভাজন ঘটলে প্লাজমালেমার ভাঁজদ্বয় পরস্পরের সঙ্গে মিলিত হয়।৭। চূড়ান্ত পর্যায়ে সাইটোপ্লাজম নিউক্লিয়াসকে ঘিরে ফেলে এবং প্লাজমালেমা গঠিত হয়, যা দুটি অপত্য অ্যামিবার স্বাতন্ত্র্য প্রকাশ করে অর্থাৎ দুটি অপত্য অ্যামিবা উৎপন্ন হয়। দ্বি-বিভাজনের সময় ও হার: স্বাভাবিক তাপমাত্রায় [২৪০ সে.] একটি সম্পূর্ণ দ্বি-বিভাজন সম্পন্ন করতে আধা ঘণ্টা সময় লাগে। অনুকূল পরিবেশে অ্যামিবা তিন দিন পর বৃদ্ধি শেষে দ্বি-বিভাজন ঘটাতে পারে।# বাকি অংশ ছাপা হবে আগামীকাল