বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ রাইফেল পাবলিক কলেজ, ঢাকাপ্রিয় শিক্ষার্থীরা, আজ আলোচনা করব অধ্যায় দুই-এর কোষীয় অঙ্গানু।প্রশ্ন: নিউক্লিয়াসের গঠন ও কাজ বর্ণনা করো। অথবা, কোষের সব ধরনের কাজ নিয়ন্ত্রণকারী ক্ষুদ্রাঙ্গটির গঠন ও কাজ বর্ণনা করো। উত্তর: নিউক্লিয়াস: প্রোটোপ্লাজমের অধিকতর ঘন ও অপেক্ষাকৃত স্পষ্ট অঙ্গ, যা কোষের সব কাজ নিয়ন্ত্রণ করে, তাকে নিউক্লিয়াস বলে। রবার্ট ব্রাউন ১৮৩১ সালে অর্কিড পত্রকোষের নিউক্লিয়াস আবিষ্কার করেন। সাধারণত প্রতি কোষে একটি নিউক্লিয়াস থাকে। পেশিকোষে একাধিক নিউক্লিয়াস থাকে। নিউক্লিয়াসের গঠন: নিউক্লিয়াস মূলত চারটি অংশ নিয়ে গঠিত। প্রতিটি অংশের গঠন ও কাজ নিচে বর্ণিত হলো:ক) নিউক্লিয়ার আবরণী:গঠন: নিউক্লিয়াসের দ্বিস্তরবিশিষ্ট স্বচ্ছ ঝিল্লিবত্ বহিরাবরণকে নিউক্লিয়ার আবরণী বলে। ২। ঝিল্লিটি প্রোটিন ও লিপিড দ্বারা গঠিত। ৩। বাইরের স্তরটি ছিদ্রযুক্ত এবং ভেতরের স্তরটি ছিদ্রবিহীন। কাজ: ১। ইহা নিউক্লিয়াসকে রক্ষণাবেক্ষণ করে। ২। বিভিন্ন বস্তুর যাতায়াত নিয়ন্ত্রণ করে। খ) নিউক্লিওপ্লাজম:গঠন: ১। নিউক্লিয়ার মেমব্রেন দিয়ে আবৃত স্বচ্ছ ও ঘন তরল পদার্থ।২। প্রোটিন, নিউক্লিক এসিড ও এনজাইম থাকে।৩। ইহা এক প্রকার প্রোটোপ্লাজমিক রস, যা নিউক্লিয়াসের অভ্যন্তরে অবস্থিত। কাজ: ১। ক্রোমোসোম ও নিউক্লিওলাস ধারণ করে। ২। বিভিন্ন জৈবনিক কাজে সাহায্য করে। গ) নিউক্লিওলাস:গঠন: ১। নিউক্লিওপ্লাজমে অবস্থিত ছোট ও অধিকতর ঘন ও গোলাকার যে বস্তু দেখা যায়, তাই নিউক্লিওলাস। ২। রাসায়নিকভাবে নিউক্লিওলাস প্রোটিন, RNA ও সামান্য DNA দ্বারা গঠিত। ৩। প্রতি নিউক্লিয়াসে সাধারণত একটি নিউক্লিওলাস থাকে।কাজ: ১। বিভিন্ন প্রকার RNA সংশ্লেষণ করে।২। বিভিন্ন সময়ে প্রোটিন সংশ্লেষণ ও সংরক্ষণ করে। ৩। রাইবোসোম প্রস্তুত করে। ঘ) ক্রোমোসোম/ ক্রোমাটিন তন্তু:গঠন: ১। কোষের নিউক্লিয়াসে অবস্থিত যেসব সুতাকৃতির ক্ষুদ্রাঙ্গ বংশগতিতে মুখ্য ভূমিকা পালন করে, তাদের ক্রোমোসোম বলে। ২। প্রতিটি ক্রোমোসোমে এক বা একাধিক সেন্ট্রোমিয়ার, ক্রোমোনেমা, প্যালিকন, ধাত্র, স্যাটেলাইট ও গৌণ কুঞ্চন থাকে।৩। রাসায়নিকভাবে ক্রোমোসোম DNA, RNA, হিস্টোন ও নন-হিস্টোন প্রোটিন দিয়ে গঠিত। কাজ: ১। ক্রোমোসোম বংশগতির চারিত্রিক বৈশিষ্ট্য ধারণ ও বহন করে।২। DNA-এর মাধ্যমে প্রোটিন সংশ্লেষণ করে।৩। কোষ বিভাজনে মুখ্য ভূমিকা পালন করে।