অধ্যায়-৭প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ জীববিজ্ঞান বিষয়ে অধ্যায়-৭ ‘প্রাণী বৈচিত্র্য ও শ্রেণী বিন্যাস’ থেকে প্রশ্নোত্তর আলোচনা করব।v. পর্বের নাম: Nemathehelminthes (Nematoda)শনাক্তকারী বৈশিষ্ট্য: দেহের প্রকৃতি: দেহ নলাকার, পুরুত্বক দ্বারা আবৃত। প্রতিসাম্যতা: দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম। পৌষ্টিকতন্ত্র: এ পর্বের প্রাণীদের পৌষ্টিকনালি সম্পূর্ণ মুখছিদ্র ও পায়ুছিদ্র উভয়ই বিদ্যমান।সিলোম: অপ্রকৃত সিলোমযুক্ত। দেহ: দেহগহ্বর অনাদৃত এবং দেহপুরু কিউটিকল আবৃত। উদাহরণ: ১। Ascaris lumbricoides (গোলকৃমি) ২। Loa loa (চোখের কৃমি) vi. পর্বের নাম: Annelidaশনাক্তকারী বৈশিষ্ট্য: দৈহিক বৈশিষ্ট্য: দেহ নলাকৃতি, প্রকৃত খণ্ডায়িত এবং দেহাবরণ পাতলা কিউটিকল দ্বারা আবৃত।সিলোম: মেসোডার্মের আস্তরণ দ্বারা পরিবেষ্টিত প্রকৃত সিলোম বিদ্যমান।রেচনাঙ্গ: রেচনাঙ্গ নেফ্রিডিয়াম।চলনাঙ্গ: সাধারণত সিটা চলনাঙ্গ হিসেবে ব্যবহূত হয়।জীবনচক্র: লার্ভা দশার মাধ্যমে জীবনচক্র সমাপ্ত হয়। উদাহরণ: ১। Pheretima posthuma (কেঁচো) ২। Hirudo medicinalis (জোঁক)vii. পর্বের নাম: Arthropodaসনাক্তকারী বৈশিষ্ট্য: দেহাবরণ: দেহ কাইটিন সমৃদ্ধ কিউটিকল দ্বারা আবৃত, খণ্ডায়িত এবং সন্ধিযুক্ত উপাঙ্গ বিদ্যমান। দেহগহ্বর: দেহগহ্বর রক্তপূর্ণ হিমোসিল দ্বারা প্রতিস্থাপিত হয়েছে। দর্শন ইন্দ্রিয়: দর্শন ইন্দ্রিয় হিসেবে মাথায় একজোড়া পুঞ্জাক্ষি থাকে। রক্ত সংবহনতন্ত্র: রক্ত সংবহনতন্ত্র মুক্ত। বহিঃকঙ্কাল: বহিঃকঙ্কাল কাইটিন নির্মিত। উদাহরণ: ১। Periplaneta americana (আরশোলা) ২। Bombyx mori (রেশম পোকা)viii. পর্বের নাম: Molluscaশনাক্তকারী বৈশিষ্ট্য: দেহ: দেহ নরম, অখণ্ডায়িত খোলক: দেহ শক্ত খোলক দ্বারা আবৃত এবং সুস্পষ্ট মস্তকবিশিষ্ট। শ্বসন: ফুলকা বা ফুসফুসের সাহায্যে শ্বসন সম্পন্ন করে। অঙ্কীয় দেহপ্রাচীর: অঙ্কীয় দেহপ্রাচীর পেশিবহুল পা হিসেবে ব্যবহূত হয় যা গর্ত খনন, খাদ্য ধরা ইত্যাদি কাজ সম্পন্ন করে। পরিপাকতন্ত্র: প্রায় সব মলাস্কার পরিপাকতন্ত্রে র্যাডুল নামক অঙ্গ বিদ্যমান। উদাহরণ: ১। Pila globosa (শামুক) ২। Octopus vulgaris (অক্টোপাস)ix. পর্বের নাম: Echinodermataশনাক্তকারী বৈশিষ্ট্য: দেহ: দেহ অখণ্ডায়িত এবং অরীয়ভাবে প্রতিসম ও পাঁচটি সমভাবে বিভক্ত। কঙ্কাল: ক্যালকেরিয়াস অসিকল বা স্পিকিউল কঙ্কাল বিদ্যমান। পানি সংবহনতন্ত্র: বৈশিষ্ট্যপূর্ণ পানি সংবহনতন্ত্র উপস্থিত যা চলন ও শ্বসন নিয়ন্ত্রণ করে। অন্তঃকঙ্কাল: অন্তঃকঙ্কাল এপিথেলিয়াম দ্বারা আবৃত। পূর্ণাঙ্গ প্রাণী: পূর্ণাঙ্গ প্রাণীতে মস্তক, পৃষ্ঠীয় বা অঙ্কীয়তল নির্দেশ করা যায় না। উদাহরণ: ১। Asterias rubens (তারামাছ) ২। Echinus esculentus (একাইনাস)। # পরবর্তীঅংশ ছাপা হবে আগামীকাল