১০ম শ্রেণীর পড়াশোনা: জীববিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৩প্রিয় শিক্ষার্থীরা, আজ জীববিজ্ঞান বিষয়ের অধ্যায়-৩ ‘কোষ বিভাজন’ থেকে প্রশ্নোত্তর আলোচনা করব। প্রশ্নোত্তরের জন্য প্রয়োজনীয় চিত্র পাঠ্যবই থেকে দেখে নেবে। মনে রাখবে, রচনামূলক অংশে ছবিগুলো সঠিক, সুন্দর ও চিহ্নিত হতে হবে।প্রশ্ন: মাইটোসিস কী? মাইটোসিসের ধাপগুলো বর্ণনা করো।উত্তর: যে পরোক্ষ কোষ বিভাজন প্রক্রিয়ায় মাতৃকোষ কতগুলো সুস্পষ্ট ধারাবাহিক পর্যায়ের মাধ্যমে বিভাজিত হয়ে এমন দুটি সমান আকার ও বৈশিষ্ট্যসমন্বিত অপত্য কোষের সৃষ্টি করে, যাদের প্রত্যেকটির ক্রোমোজোমের সংখ্যা ও গুণাগুণ মাতৃকোষের ক্রোমোজোমের সংখ্যার সমান থাকে, তাকে মাইটোসিস কোষ বিভাজন বলে।মাইটোসিসের ধাপগুলোর বর্ণনা নিচে দেওয়া হলো।প্রোফেজ: ক. কোষের নিউক্লিয়াস আকারে বড় ও স্পষ্ট হয়। খ. পানি হ্রাস পেতে থাকে। গ. এর ফলে ক্রোমাটিন তন্তু ভেঙে ক্রোমোজোম গঠিত হয়। ঘ. ক্রমাগত পানি বিয়োজনের ফলে ক্রোমোজোমগুলো ক্রমশ খাটো ও মোটা হতে থাকে। ঙ. প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার ও দুটি ক্রোমাটিড স্পষ্ট হয়। চ. এ ধাপের শেষের দিকে নিউক্লিওলাস ও নিউক্লিয়ার পর্দা বিলুপ্ত হতে থাকে। প্রো-মেটাফেজ: ক. পানি বিয়োজন চলতে থাকে। খ. ক্রোমোজোমগুলো আরও মোটা ও খাটো হতে থাকে। গ. প্রোটিন নির্মিত মেরুযুক্ত মাকু যন্ত্রের সৃষ্টি হয়। ঘ. প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার মাকু যন্ত্রের একটি তন্তুর সঙ্গে লেগে যায়। ঙ. যে তন্তুর সঙ্গে সেন্ট্রোমিয়ার লেগে যায়, তাকে আকর্ষণ তন্তু বলে। চ. প্রাণিকোষের বেলায় সেন্ট্রিওল থেকে অ্যাস্টার তন্তু বিচ্ছুরিত হয়।মেটাফেজ: ক. এ ধাপে ক্রোমোজোমগুলো সর্বাধিক মোটা ও খাটো হয়। খ. ক্রোমোজোমগুলো মাকু যন্ত্রের বিষুবীয় অঞ্চলে অবস্থান করে। গ. ক্রোমোজোমের বাহু দুটি মেরুমুখী ও সেন্ট্রোমিয়ার বিষুব অঞ্চলে অবস্থান করে। ঘ. ক্রোমোজোমের ক্রোমাটিড দুটি স্পষ্ট হয় এবং পরস্পরের বিকর্ষণ শুরু করে। ঙ. এ ধাপের শেষের দিকে সেন্ট্রোমিয়ার সম্পূর্ণ দুই খণ্ডে বিভক্ত হয়।এনাফেজ: ক. সেন্ট্রোমিয়ার বিভাজনের ফলে প্রতিটি ক্রোমাটিড একটি অপত্য ক্রোমোজোমে পরিণত হয়। খ. প্রতিটি ক্রোমোজোমের মধ্যে দুটি আলাদা ক্রোমোটিড মাকু যন্ত্রের দুটি বিপরীত মেরুর দিকে অগ্রসর হয় (বিকর্ষণের ফলে)। গ. এ মেরুমুখী চলনে অবস্থান সেন্ট্রোমিয়ার অগ্রগামী ও বাহুদ্বয় অনুগামী হয়। ঘ. সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোমগুলোকে L.V.J.I আকারে দেখা যায়। ঙ. অপত্য ক্রোমোজোম মেরুর কাছাকাছি পৌঁছলে এনাফেজ ধাপের সমাপ্তি ঘটে।টেলোফেজ: ক. অপত্য ক্রোমোজোমগুলো দুটি বিপরীত মেরুতে পৌঁছায়। খ. ক্রোমোজোমগুলোতে আবার পানি সংযোগ শুরু হয়। গ. ফলে ক্রোমাজোমগুলো আবার সরু, লম্বা ও অদৃশ্য হতে থাকে। ঘ. ক্রোমোজোমের চারদিকে ক্রমশ নিউক্লিয়ার পর্দা ও নিউক্লিওলাসের আবির্ভাব ঘটে। ঙ. মাকু যন্ত্র অদৃশ্য হয়ে যায়। চ. এ ধাপের শেষে বিষুবীয় অঞ্চল বরাবর ধীরে ধীরে একটি কোষপ্রাচীর গঠিত হয় এবং সাইটোকাইনোসিসের মাধ্যমে নতুন দুটি অপত্য কোষের সৃষ্টি হয়।