অধ্যায়-৬প্রিয় শিক্ষার্থীরা, আজ দ্বিতীয় অধ্যায়ের নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরণের অন্য প্রশ্নোত্তরের জন্য বিষয়বস্তুটি ভালভাবে পড়বে। নিচের অনুচ্ছেদটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। ভারতীয় উপমহাদেশে ইংরেজবিরোধী আন্দোলনের মধ্যে ১৮৫৭ সালের সংগ্রাম ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের আপামর জনগণ কর্তৃক সমর্থিত সিপাহি বিপ্লবীদের এ মহাবিদ্রোহটি ছিল দেশের স্বাধীনতা পুনরুদ্ধারের জন্য সশস্ত্র সংগ্রাম। ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাম্রাজ্যবাদনীতি উপমহাদেশের সর্বস্তরের জনসাধারণের মধ্যে তীব্র উত্তেজনা ও ব্যাপক আশঙ্কা সৃষ্টি করে। বিভিন্ন প্রতিকূলতার মধ্যে ১৮৫৭ সালের সংগ্রাম ব্যর্থতায় পর্যবসিত হলে এ দেশের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে যায়।প্রশ্ন: ১৮৫৭ সালের বিদ্রোহকে উপমহাদেশের প্রথম স্বাধীনতা আন্দোলন বলার কারণ বিশ্লেষণ করো। উত্তর: ১৮৫৭ সালের বিদ্রোহ ভারতীয় উপমহাদেশের ইতিহাসে এক গৌরবময় অধ্যায়। এই বিদ্রোহকে উপমহাদেশের প্রথম স্বাধীনতা আন্দোলন বলা হয়। এই আন্দোলনকে প্রথম স্বাধীনতা আন্দোলন বলার পেছনে কতগুলো কারণ রয়েছে। কারণগুলো বিশ্লেষণ করলে দেখা যায় যে, ১৭৫৭ সালে পলাশী যুদ্ধের পর থেকে ব্রিটিশদের শাসন ও শোষণের বিরুদ্ধে বিভিন্ন সময়ে বিভিন্ন আন্দোলন ও বিদ্রোহ সংঘটিত হয়। এসব আন্দোলন বা বিদ্রোহ সর্বভারতীয় বা জাতীয় আন্দোলনে পরিণত হয়নি। প্রতিটি আন্দোলনই ছিল আঞ্চলিক। কিন্তু ১৮৫৭ সালের বিদ্রোহ বাংলা থেকে শুরু হলেও অনতিকালে মীরাট, দিল্লি, কৈরালা ঝাঁসি, কানপুর ও লক্ষৌতে ছড়িয়ে পড়ে। অর্থাৎ ১৮৫৭ সালে বিদ্রোহে রূপলাভ করে। এদিক থেকে ১৮৫৭ সালের বিদ্রোহই ছিল প্রথম সর্বভারতীয় বিদ্রোহ। আরেকটি বিষয় লক্ষণীয় যে, এই আন্দোলন সিপাহিদের মাধ্যমে সূচনা হলেও পরে এতে সাধারণ জনগণও যোগ দেয়। অনেক ক্ষেত্রে সিপাহিদের অনুপস্থিতিতেই তারা বিদ্রোহী হয়। কৃষক ও শিল্পীরা দলে দলে যোগদান করে সিপাহিদের বিদ্রোহকে গণবিদ্রোহে রূপ দেয়। এদিক থেকে ১৮৫৭ সালের বিদ্রোহ ছিল একটি গণবিদ্রোহ। তা ছাড়া এই বিদ্রোহ কেবল ভারতীয় সৈন্যদের অভিযোগ ও অসন্তোষ থেকেই সংঘটিত হয়নি। এর মূলে ছিল সর্বস্তরের মানুষের গভীর অসন্তোষ ও হতাশা। ব্যাপকভাবে এই আন্দোলন ছিল রাজনৈতিক এবং এর লক্ষ্য ছিল ইংরেজ শাসনের কবল থেকে উপমহাদেশকে মুক্ত করা। মূলত এসব কারণেই ১৮৫৭ সালের বিদ্রোহকে উপমহাদেশের প্রথম স্বাধীনতা আন্দোলন বলা হয়।