১০ম শ্রেণীর পড়াশোনা: হিসাববিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ রাইফেলস কলেজ, ঢাকাঅধ্যায়-১০ প্রশ্ন: উদ্বৃত্তপত্রের সংজ্ঞা দাও। উদ্বৃত্তপত্রের উদ্দেশ্য বর্ণনা কর।উত্তর: উদ্বৃত্তপত্র: হিসাবকালের শেষ দিনে কারবারের আর্থিক অবস্থা জানার জন্য উদ্বৃত্তপত্র তৈরি করা হয়। এটি চূড়ান্ত হিসাবের শেষ অংশ। উদ্বৃত্তপত্রকে বলা হয় আর্থিক অবস্থা প্রকাশের একটি স্বীকৃত মাধ্যম। এটি মূলত সম্পত্তি ও দায়ের একটি বিবরণী মাত্র। উদ্বৃত্তপত্র কোনো হিসাব নয়।সংজ্ঞা: হিসাবকালের শেষ দিনে কারবারের আর্থিক অবস্থা জানার জন্য প্রতিষ্ঠানের সব সম্পত্তি ও দায়গুলোর যে বিবরণী প্রস্তুত করা হয়, তাকে উদ্বৃত্তপত্র বলে।Pyle and Larson-এর মতে, ‘উদ্বৃত্তপত্র হলো একটি নির্দিষ্ট দিনে প্রতিষ্ঠানের সম্পদ, দায় ও মালিকানাস্বত্ব-সম্বলিত একটি আর্থিক প্রতিবেদন।’উদ্বৃত্তপত্রের উদ্দেশ্য: উদ্বৃত্তপত্র হলো প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা প্রকাশের একটি স্বীকৃত মাধ্যম। তাই উদ্বৃত্তপত্রের প্রধান উদ্দেশ্য হলো কারবারের আর্থিক অবস্থার সঠিক চিত্র তুলে ধরা। নিচে উদ্বৃত্তপত্রের উদ্দেশ্যগুলো তুলে ধরা হলো:১. উদ্বৃত্তপত্রের মাধ্যমে কারবারের সম্পত্তিগুলোর প্রকৃতি ও পরিমাণ, দায়গুলোর প্রকৃতি ও পরিমাণ এবং মূলধনের পরিমাণ জানা যায়।২. উদ্বৃত্তপত্রে প্রকাশিত বিভিন্ন তথ্যের সাহায্যে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার গতি-প্রকৃতি সম্বন্ধে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা যায়।৩. উদ্বৃত্তপত্র এমন একটি বিবরণী, যা বিশ্লেষণ করলে প্রতিষ্ঠানের আর্থিক সচ্ছলতা, দৃঢ়তা, মুনাফা অর্জন ক্ষমতা ও কার্যকরী মূলধন সম্পর্কে জানা যায়।৪. উদ্বৃত্তপত্রের সাহায্যে সাধারণ বিনিয়োগকারী যাতে সহজেই সিদ্ধান্ত নিতে পারে, সে জন্য সম্পত্তি দায়গুলো সুবিন্যস্তভাবে সাজানো হয়।৫. বিগত বছরের আর্থিক অবস্থার সঙ্গে বর্তমান বছরের আর্থিক অবস্থার একটি তুলনামূলক পার্থক্য তৈরিতে উদ্বৃত্তপত্র ব্যবহূত হয়।পরিশেষে বলা যায়, হিসাবকাল শেষে প্রতিষ্ঠানের যাবতীয় লেনদেনের সামগ্রিক চিত্র পাওয়ার জন্য সব প্রতিষ্ঠানেই উদ্বৃত্তপত্র প্রস্তুত করা বাঞ্ছনীয়। অতএব, উদ্বৃত্তপত্র একটি গুরুত্বপূর্ণ আর্থিক বিবরণী।