শূন্যস্থান পূরণ অংশ-৭প্রিয় শিক্ষার্থী, পরিবেশ পরিচিতি সমাজ বিষয়ে নতুন কাঠামো অনুযায়ী ২নং প্রশ্নটি থাকবে নিচের বাক্যগুলো খাতায় লিখে উপযুক্ত শব্দ দ্বারা শূন্যস্থান পূরণ করো। নম্বর থাকবে ২, প্রশ্ন থাকবে ৫টি।অধ্যায়-৫৪। কাউকে খেয়াল খুশিমতো — ও আটক করা যাবে না।উত্তর: কাউকে খেয়াল খুশিমতো গ্রেপ্তার ও আটক করা যাবে না।৫। প্রত্যেকের শিক্ষার — রয়েছে।উত্তর: প্রত্যেকের শিক্ষার অধিকার রয়েছে।৬। স্বাধীন, সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকার জন্য — বিকল্প নেই।উত্তর: স্বাধীন, সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকার জন্য মানবাধিকারের বিকল্প নেই।৭। শিশুশ্রমের প্রধান কারণ হলো —।উত্তর: শিশুশ্রমের প্রধান কারণ হলো দারিদ্র।৮। শিশুশ্রমের ফলে — লঙ্ঘন হয়।উত্তর: শিশুশ্রমের ফলে মানবাধিকার লঙ্ঘন হয়।৯। আমাদের দেশ থেকে কখনো কখনো অনেক — ও শিশুকে অন্যান্য দেশে পাচার হয়।উত্তর: আমাদের দেশ থেকে কখনো কখনো অনেক নারী ও শিশুকে অন্যান্য দেশে পাচার হয়।১০। নারী ও শিশু পাচার — বিরোধী।উত্তর: নারী ও শিশু পাচার মানবাধিকার বিরোধী।১১। এসিড নিক্ষেপ — অপরাধ।উত্তর: এসিড নিক্ষেপ জঘন্যতম অপরাধ।১২। বর্তমানে এসিড নিক্ষেপের কারণে সর্বোচ্চ শাস্তি — করা হয়েছে। উত্তর: বর্তমানে এসিড নিক্ষেপের কারণে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করা হয়েছে।১৩। সব ধর্ম ও ধর্মীয় প্রতিষ্ঠানকে — করব। উত্তর: সব ধর্ম ও ধর্মীয় প্রতিষ্ঠানকে সম্মান করব।১৪। যৌতুক একটি — সামাজিক প্রথা। উত্তর: যৌতুক একটি ঘৃণ্য সামাজিক প্রথা।১৫। যৌতুকের কারণে নারীর ওপর নির্যাতন—লঙ্ঘন। উত্তর: যৌতুকের কারণে নারীর ওপর নির্যাতন মানবাধিকার লঙ্ঘন।১৬। প্রতিবছর — ‘বিশ্ব শিশুশ্রমবিরোধী দিবস’ পালন করা হয়। উত্তর: প্রতিবছর ১২ জুন ‘বিশ্ব শিশুশ্রমবিরোধী দিবস’ পালন করা হয়।১৭। — পালন করা হয়ে থাকে ৮ মার্চ। উত্তর: ‘বিশ্ব নারী দিবস’ পালন করা হয় মার্চ।অধ্যায়-৬১। প্রতিটি ধর্মই — শাশ্বত বাণী প্রচার করে।উত্তর: প্রতিটি ধর্মই শান্তির শাশ্বত বাণী প্রচার করে।