১২ বছরে ১ যুগ হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংক্ষেপে উত্তর  অংশ-১১প্রিয় শিক্ষার্থী, গণিতে নতুন সিলেবাস অনুযায়ী ২ নং প্রশ্ন থাকবে সংক্ষেপে উত্তর দাও এর ওপর। প্রশ্ন থাকবে ১০টি, নম্বর থাকবে ১ করে। সবগুলো প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্ন: কত সাল থেকে কত সাল পর্যন্ত ঊনবিংশ শতাব্দী?উত্তর: ১৮০১ সাল থেকে ১৯০০ সাল পর্যন্ত ঊনবিংশ শতাব্দী।প্রশ্ন: বাংলা সাল অনুযায়ী কত সাল থেকে কত সাল পর্যন্ত দ্বাদশ শতাব্দী?উত্তর: বাংলা সাল অনুযায়ী ১১০১ সাল থেকে ১২০০ সাল পর্যন্ত দ্বাদশ শতাব্দী।প্রশ্ন: কত বছরে ১ যুগ?উত্তর: ১২ বছরে ১ যুগ।প্রশ্ন: ১ শতাব্দী=কত বছর?উত্তর: ১ শতাব্দী=১০০ বছর।প্রশ্ন: দেশীয় রীতিতে যখন রাত ২টা ১৫ মিনিট, আন্তর্জাতিক রীতিতে তখন সময় কত?উত্তর: দেশীয় রীতিতে যখন রাত ২টা ১৫ মিনিট, আন্তর্জাতিক রীতিতে তখন ২টা ১৫ মিনিট।প্রশ্ন: দেশীয় রীতিতে যখন দুপুর ২টা ১৫ মিনিট, তখন সময় কত?উত্তর: দেশীয় রীতিতে যখন দুপুর ২টা ১৫ মিনিট, তখন আন্তর্জাতিক রীতিতে ১৪টা ১৫ মিনিট।প্রশ্ন: জমা খরচ বলতে কী বুঝ?উত্তর: আয়-ব্যয় লেখা হলো জমা খরচ।প্রশ্ন: ক্যাশমেমো বলতে কী বোঝ?উত্তর: মালামাল কেনার সময় দোকানদার খরিদদারকে বিক্রীত মালের বিবরণ ও মূল্যসংবলিত যে রসিদ দেন তা হলো ক্যাশমেমো।প্রশ্ন: জমা খরচের খাতায় পূর্ব তহবিল কোন ঘরে লেখা হয়?উত্তর: জমা খরচের খাতায় পূর্ব তহবিল জমার ঘরে লেখা হয়।প্রশ্ন: জমা খরচের ক্ষেত্রে তহবিল কীভাবে পাওয়া যায়?উত্তর: আয় থেকে ব্যয় বাদ দিলে তহবিল পাওয়া যায়। অর্থাৎ মোট জমা থেকে মোট খরচ বাদ দিলে তহবিল পাওয়া যায়।প্রশ্ন: ডাল কেনার টাকা কোন ঘরে লিখতে হয়?উত্তর: ডাল কেনার টাকা খরচের ঘরে লিখতে হয়।প্রশ্ন: ক্যাশ মেমো কে তৈরি করে?উত্তর: মালামাল বিক্রেতা ক্যাশ মেমো তৈরি করেন।প্রশ্ন: ক্যাশ মেমো কার নামে লেখা হয়?উত্তর: ক্যাশ মেমো ক্রেতার নামে লেখা হয়।প্রশ্ন: জমা খরচের খাতার হিসাবকে কয়টি ভাগে ভাগ করা হয়?উত্তর: দুটিপ্রশ্ন: জমা খরচের খাতায় কোন দিকে ‘জমা’ লেখা হয়?উত্তর: জমা খরচের খাতায় বাম দিকে ‘জমা’ লেখা হয়।প্রশ্ন: দৈনিক জমা খরচ বলতে কী বোঝ?উত্তর: দৈনিক জমা খরচ বলতে এক দিনের আয়-ব্যয়ের হিসাব বোঝায়।প্রশ্ন: ক্যালকুলেটর কী?উত্তর: ক্যালকুলেটর হিসাব-নিকাশের একটি সহায়ক যন্ত্র।প্রশ্ন: ক্যালকুলটরের সাহায্যে কী করা যায়?উত্তর: ক্যালকুলেটরের সাহায্যে অনেক গাণিতিক হিসাব সহজে করা যায়।প্রশ্ন: ক্যালকুলেটরে কয়টি বোতাম থাকে?উত্তর: ক্যালেকুলেটরে সাধারণত ২৫টি বোতাম থাকে।প্রশ্ন: ক্যালকুলেটর কীভাবে সচল করতে হয়?উত্তর: ক্যালকুলেটর ব্যবহারের শুরুতে ON/AC টিপে মেশিন সচল করতে হয়।