১৫ জানুয়ারির মধ্যে শিক্ষার্থীদের টিকা নিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের করোনার টিকাদান কর্মসূচিতে টিকা নিচ্ছে এক শিক্ষার্থী
ফাইল ছবি

জন্মনিবন্ধন সনদের মাধ্যমে সুরক্ষা অ্যাপে নিবন্ধন করে ১৫ জানুয়ারির মধ্যে ১২ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের করোনার টিকা দিতে চায় সরকার। এ জন্য কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তর।

এক বিজ্ঞপ্তিতে মাউশি বলেছে, ৬ জানুয়ারির মধ্যে যেসব শিক্ষার্থীর জন্মনিবন্ধন নেই এবং যাদের ১৬ ডিজিটের নিবন্ধন নম্বর, তাদের আবার নিবন্ধন করে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের জানাতে হবে। এরপর করোনার টিকার জন্য যোগ্য সব শিক্ষার্থীর প্রতিষ্ঠানভিত্তিক তালিকা ৭ জানুয়ারির মধ্যে সিভিল সার্জন কার্যালয়ে পাঠানোর বিষয়টি জেলা শিক্ষা কর্মকর্তা ও উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারা নিশ্চিত করবেন।

চট্টগ্রামের বিভিন্ন স্কুলে শিশুদের টিকা দেওয়া চলছে
ফাইল ছবি: সৌরভ দাশ

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ৮ থেকে ১৫ জানুয়ারির মধ্যে টিকা দেওয়ার দিনে ছাত্রছাত্রীদের উপস্থিত হওয়ার বিষয়টি প্রতিষ্ঠানের প্রধানেরা নিশ্চিত করবেন।