১৭৫৬ সালে বাংলা, বিহার ও উড়িষ্যার নবাব হন সিরাজউদ্দৌলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শূন্যস্থান পূরণ  অংশ-১৫প্রিয় শিক্ষার্থী, পরিবেশ পরিচিতি সমাজ বিষয়ে নতুন কাঠামো অনুযায়ী ২নং প্রশ্নটি থাকবে নিচের বাক্যগুলো খাতায় লিখে উপযুক্ত শব্দ দ্বারা শূন্যস্থান পূরণ করো। নম্বর থাকবে ২, প্রশ্ন থাকবে ৫টি। অধ্যায়—১২ ২১। হোসেনশাহী যুগে বাংলা ভাষা ও — ব্যাপক অগ্রগতি সাধিত হয়।উত্তর: হোসেনশাহী যুগে বাংলা ভাষা ও সাহিত্যের ব্যাপক অগ্রগতি সাধিত হয়।২২। প্রাচীন যুগের মতো মধ্যযুগেও বাংলার অর্থনীতির প্রধান ভিত্তি ছিল —।উত্তর : প্রাচীন যুগের মতো মধ্যযুগেও বাংলার অর্থনীতির প্রধান ভিত্তি ছিল কৃষি।২৩। শ্রী চৈতন্যের নব্য বৈষ্ণব ধর্ম প্রচার— আমলেই শুরু হয়।উত্তর: শ্রী চৈতন্যের নব্য বৈষ্ণব ধর্ম প্রচার সুলতানি আমলেই শুরু হয়।অধ্যায়—১৩১। ১৭৫৬ সালে বাংলা, বিহার ও উড়িষ্যার নবাব হন —।উত্তর: ১৭৫৬ সালে বাংলা, বিহার ও উড়িষ্যার নবাব হন সিরাজউদ্দৌলা।২। ইংরেজ বণিকদের — সংস্থার নাম ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি।উত্তর: ইংরেজ বণিকদের বাণিজ্য সংস্থার নাম ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি।৩। ১৭৬৪ সালে — যুদ্ধে মীর কাশিম পরাজিত হন।উত্তর: ১৭৬৪ সালে বক্সারের যুদ্ধে মীর কাশিম পরাজিত হন।৪। ১৭৫৭ সাল থেকে — সাল পর্যন্ত ১০০ বছর এ দেশে কোম্পানির শাসন চলে।উত্তর: ১৭৫৭ সাল থেকে ১৮৫৭ সাল পর্যন্ত ১০০ বছর এ দেশে কোম্পানির শাসন চলে। ৫। কোম্পানির প্রথম শাসনকর্তা হন —। উত্তর: কোম্পানির প্রথম শাসনকর্তা হন লর্ড ক্লাইভ। ৬। লর্ড কর্নওয়ালিস — বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত বা স্থায়ী জমিদারি প্রথা চালু করেন। উত্তর: লর্ড কর্নওয়ালিস ১৭৯৩ সালে বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত বা স্থায়ী জমিদারি প্রথা চালু করেন। ৭। লর্ড উইলিয়াম বেন্টিংক এ দেশে — বিলোপ করেন।উত্তর: লর্ড উইলিয়াম বেন্টিংক এ দেশে সতীদাহ প্রথা বিলোপ করেন। ৮। — উপমহাদেশে রেলগাড়ি ও টেলিগ্রাফ চালু করেন।উত্তর: লর্ড ডালহৌসি উপমহাদেশে রেলগাড়ি ও টেলিগ্রাফ চালু করেন।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল