বিএএফ শাহীন কলেজ, কুর্মিটোলা অধ্যায়-১প্রশ্ন: সমাজে আইনের শাসনের অভাব হলে কিসের অবক্ষয় দেখা দেয়? উত্তর: সামাজিক মূল্যবোধের।প্রশ্ন: কিসের অভাবে সমাজে বিশৃঙ্খলা বা অসঙ্গতি বৃদ্ধি পায়? উত্তর: ন্যায় বিচারের।অধ্যায়-২প্রশ্ন: ফকির আন্দোলন হয়েছিল কবে? উত্তর: ১৭৬০ থেকে ১৮০০ সাল পর্যন্ত।প্রশ্ন: বাংলার কোন বীর সন্তান সর্বপ্রথম ইংরেজদের বিরুদ্ধে অস্ত্রধারণ করে শহীদ হন? উত্তর: তিতুমীর।প্রশ্ন: তিতুমীর কোথায় ‘বাঁশের কেল্লা’ নির্মাণ করেন? উত্তর: নারিকেলবাড়িয়ায়।প্রশ্ন: নীলকরদের অত্যাচারের কাহিনী অবলম্বনে ‘নীলদর্পণ’ নাটক কে রচনা করেন? উত্তর: দীনবন্ধু মিত্র।প্রশ্ন: কখন নীল বিদ্রোহের অবসান হয়? উত্তর: ১৮৬০ সালে।প্রশ্ন: ফরায়েজী আন্দোলনের উদ্যোক্তা কে ছিলেন? উত্তর: হাজী শরীয়ত উল্লাহ।প্রশ্ন: ফরায়েজী আন্দোলনকে কোন ব্যক্তি রাজনৈতিক আন্দোলনে রূপদান করেন? উত্তর: দুদু মিয়া।প্রশ্ন: ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্ষমতা লাভের পর সর্বপ্রথম সংঘবদ্ধভাবে যে বিদ্রোহ সংঘটিত হয় তার নাম কী? উত্তর: ফকির আন্দোলন।প্রশ্ন: নীল বিদ্রোহের অনুপ্রেরণায় কোন নেতা ব্রিটিশ ভারতে বিংশ শতাব্দীতে অসহযোগ আন্দোলন শুরু করেন?উত্তর: মহাত্মা গান্ধী।প্রশ্ন: বক্সারের যুদ্ধ কত সালে হয়েছিল? উত্তর: ১৭৬৪ সালে।প্রশ্ন: তিতুমীরের প্রধান সেনাপতির নাম কি?উত্তর: গোলাম মাসুম।প্রশ্ন: সন্ন্যাসী আন্দোলনের নেতা ছিলেন? উত্তর: ভবানী পাঠক।প্রশ্ন: বারাসাতের বিদ্রোহে কত হাজার কৃষক সেনা তিতুমীরের পক্ষে যোগদান করেন? উত্তর: ৮৩ হাজার।প্রশ্ন: ‘নীল দর্পণ’ নাটকটি কবে প্রকাশিত হয়? উত্তর: ১৮৬০ সালে।প্রশ্ন: বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন?উত্তর: নবাব সিরাজ-উদ-দৌলা।প্রশ্ন: কার মৃত্যুর পর সুযোগ্য নেতৃত্বের অভাবে ফকির আন্দোলন স্তিমিত হয়েছিলেন? উত্তর: মজনু শাহের।প্রশ্ন: ফরায়েজী আন্দোলনের প্রধান কেন্দ্র কোথায় ছিল? উত্তর: ফরিদপুরে।প্রশ্ন: ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন কে? উত্তর: রাজা রামমোহন রায়।প্রশ্ন: কার প্রচেষ্টায় বিধবা আইন প্রবর্তিত হয়? উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।প্রশ্ন: সেন্ট্রাল ন্যাশনাল মোহামেডান এসোসিয়েশন-এর প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর: সৈয়দ আমীর আলী।প্রশ্ন: ‘বর্ণমালা’ ও ‘কথামালা’ পুস্তকদ্বয় কে রচনা করেন? উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।প্রশ্ন: ‘The spirit of Islam’ গ্রন্থের লেখক কে? উত্তর: সৈয়দ আমীর আলী।প্রশ্ন: হিন্দু সমাজের অমানবিক সতীদাহ প্রথা রহিতে কোন সমাজ সংস্কারক এগিয়ে আসেন? উত্তর: রাজা রামমোহন রায়।প্রশ্ন: কত সালে হিন্দু বিধবা বিবাহ আইন পাস হয়? উত্তর: ১৮৫৬ সালে।প্রশ্ন: সতীদাহ প্রথা রহিত আইন কত সালে প্রণীত হয়? উত্তর: ১৮২৯ সালে।প্রশ্ন: রাজা রামমোহন রায় কর্তৃক সর্বপ্রথম প্রতিষ্ঠিত বিদ্যালয়ের নাম কী?উত্তর: এ্যাংলো হিন্দু (কলকাতার)।প্রশ্ন: শিক্ষা বিস্তার ও জাতির কল্যাণের জন্য কে বিপুল সম্পত্তি দান করেছেন? উত্তর: হাজী মুহম্মদ মুহসীন।প্রশ্ন: মুসলিম লীগ কখন গঠিত হয়? উত্তর: ১৯০৬ সালে। প্রশ্ন: বঙ্গভঙ্গ কখন থেকে কার্যকর হয়? উত্তর: ১৯০৫ সালের ১৬ অক্টোবর।প্রশ্ন: বঙ্গভঙ্গ কখন রদ হয়? উত্তর: ১৯১১ সালের ১২ ডিসেম্বর।প্রশ্ন: কে লাহোর প্রস্তাব উত্থাপন করেন? উত্তর: এ. কে. ফজলুল হক।প্রশ্ন: ব্রিটিশ ভারতের সর্বশেষ বড়লাট কে ছিলেন? উত্তর: লর্ড মাউন্টব্যাটেন।প্রশ্ন: কোন বড় লাটের আমলে বঙ্গভঙ্গ রদ করা হয়েছিল? উত্তর: লর্ড হার্ডিঞ্জ।প্রশ্ন: কোন আন্দোলন মুসলমানদের মধ্যে জাতীয়তাবাদের বিকাশ সাধন করেছিল? উত্তর: আলীগড় আন্দোলন।প্রশ্ন: কত সালে জিন্নাহ দ্বি-জাতি তত্ত্ব ঘোষণা করেন? উত্তর: ১৯৩৯ সালে।প্রশ্ন: ঐতিহাসিক কায়া (Kaye) এবং ম্যালিসন (Malleson) ১৮৫৭ সালের বিদ্রোহকে কী বলেছেন?উত্তর: গণবিদ্রোহের প্রতীক।প্রশ্ন: চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন?উত্তর: লর্ড কর্নওয়ালিস।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালএসএসসি পরীক্ষা: মডেল টেস্ট-৭-এর সঠিক উত্তর সামাজিক বিজ্ঞান সঠিক উত্তর: ১। খ, ২। খ, ৩। ক, ৪। খ, ৫। গ, ৬। খ, ৭। ঘ, ৮। গ, ৯। খ, ১০। খ, ১১। ঘ, ১২। ক, ১৩। ক, ১৪। খ, ১৫। ক, ১৬। ক, ১৭। খ, ১৮। ক, ১৯। গ, ২০। খ, ২১। ক, ২২। খ, ২৩। খ, ২৪। খ, ২৫। ঘ, ২৬। খ, ২৭। খ, ২৮। ক, ২৯। গ, ৩০। ঘ, ৩১। ক, ৩২। খ, ৩৩। খ, ৩৪। গ, ৩৫। গ, ৩৬। ঘ, ৩৭। ঘ, ৩৮। খ, ৩৯। গ, ৪০। ক, ৪১। ক, ৪২। গ, ৪৩। গ, ৪৪। ক, ৪৫। ক, ৪৬। খ, ৪৭। গ, ৪৮। ক, ৪৯। গ, ৫০। গ