১৯৩৪ শিক্ষাপ্রতিষ্ঠানে সবাই পাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের পর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের উল্লাস। বেইলি রোড, ঢাকা, ১৩ ফেব্রুয়ারি।
ছবি: আশরাফুল আলম

এইচএসসি ও সমমানের পরীক্ষায় সারা দেশের ১ হাজার ৯৩৪টি শিক্ষাপ্রতিষ্ঠানে পাসের হার শতভাগ। আর ৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করেননি। আজ রোববার আনুষ্ঠানিকভাবে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের ৭৩৬টি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের ১ হাজার ৩টি ও কারিগরি শিক্ষা বোর্ডের ১৯৫টি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে।

এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৯৫ দশমিক ২৬। এই পরীক্ষায় মোট অংশগ্রহণকারী শিক্ষার্থী ছিলেন ১৩ লাখ ৭১ হাজার ৬৮১ জন। এর মধ্যে পাস করেছেন ১৩ লাখ ৬ হাজার ৭১৮ জন।

অন্যদিকে, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে শুধু এইচএসসি পরীক্ষায় পাসের গড় হার ৯৫ দশমিক ৫৭।

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের উল্লাস। বেইলি রোড, ঢাকা, ১৩ ফেব্রুয়ারি।
ছবি: আশরাফুল আলম

এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ–৫ পেয়েছেন ১ লাখ ৮৯ হাজার ১৬৯ জন। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি পরীক্ষায় জিপিএ–৫ পেয়েছেন ১ লাখ ৭৮ হাজার ৫২২ জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন আলিম পরীক্ষায় জিপিএ–৫ পেয়েছেন ৪ হাজার ৮৭২ জন। আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীন জিপিএ–৫ পেয়েছেন ৫ হাজার ৭৭৫ জন।

আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আনুষ্ঠানিকভাবে ফলাফল হস্তান্তরের পর দুপুর সোয়া ১২টার দিকে গণভবন থেকে তিনি ভার্চ্যুয়ালি এই ফলাফল ঘোষণা করেন।

এইচএসসিতে মেয়ে ভালো ফল করেছেন। এ কারণে মেয়েকে আদর করছেন মা। বেইলি রোড, ঢাকা, ১৩ ফেব্রুয়ারি।
ছবি: আশরাফুল আলম

সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলন করে ফলাফলের এসব তথ্য তুলে ধরেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

আরও পড়ুন