১৯৫৬ সালের সংবিধানে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন  অংশ-৯প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য আজ রয়েছে পৌরনীতি থেকে সৃজনশীল জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর।দ্বিতীয় ভাগ: অধ্যায়-১জ্ঞানমূলক প্রশ্নপ্রশ্ন: জিন্নাহ ১৪ দফা দাবি উত্থাপন করেন কত সালে? উত্তর: ১৯২৯ সালে। প্রশ্ন: কোন সংবিধানে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়?উত্তর : ১৯৫৬ সালের সংবিধানে। প্রশ্ন: কোন তারিখে পাকিস্তানের সংবিধান প্রণীত ও কার্যকর হয়?উত্তর: ১৯৫৬ সালের ২৩ মার্চ। প্রশ্ন: ২১ দফা কর্মসূচি ঘোষণা করে কোন সংগঠন? উত্তর: যুক্তফ্রন্ট।প্রশ্ন: যুক্তফ্রন্টের মন্ত্রিসভা কত দিন স্থায়ী হয়েছিল? উত্তর: ৫৬ দিন।প্রশ্ন: ১৯৫৪ সালে নির্বাচনে মুসলিম লীগ কয়টি আসন লাভ করে? উত্তর: নয়টি আসন। প্রশ্ন: ছাত্রদের ১১ দফা কর্মসূচির নেতৃত্ব দেন কে? উত্তর: তোফায়েল আহমেদ।প্রশ্ন: কত তারিখে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা পাঠ করেন?উত্তর: ১৯৭১ সালের ২৭ মার্চ।প্রশ্ন: কোন সেক্টরের কোনো আঞ্চলিক সীমানা ছিল না? উত্তর: ১০ নম্বর সেক্টরের। অনুধাবনমূলক প্রশ্নপ্রশ্ন: ১৯৫৪ সালের নির্বাচনে মুসলিম লীগের পরাজয় তাদের বৈষম্য নীতির ফসল’—ব্যাখ্যা করো।উত্তর: মুসলিম লীগ শুধু পশ্চিম পাকিস্তানের জনগোষ্ঠীর সুবিধা দেখতে থাকে এবং পূর্ব বাংলার জনগণের প্রতি অবজ্ঞা প্রদর্শন করতে থাকে। তাদের এই একচোখা দৃষ্টিভঙ্গির ফলে পূর্ব বাংলার জনগণ মুসলিম লীগের প্রতি ক্ষিপ্ত হয়ে ওঠে, যার বহিঃপ্রকাশ ঘটে ১৯৫৪ সালের সাধারণ নির্বাচনে। প্রশ্ন: ছয় দফা কর্মসূচি বাঙালিদের মুক্তির সনদ—আলোচনা করো। উত্তর: পাকিস্তানি শাসকগোষ্ঠী কর্তৃক অর্থনৈতিক বৈষম্য ও শোষণের কারণে পূর্ব পাকিস্তানের জনসাধারণ ছিল ক্ষুব্ধ। তদুপরি ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধে পূর্ব পাকিস্তান সম্পূর্ণ অরক্ষিত হয়ে পড়ে। এসব কারণে পূর্ব পাকিস্তানের জনগণ তাদের অধিকার আদায়ে সক্রিয় হয়ে ওঠে, যার ফলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬৬ সালে লাহোরে ছয় দফা কর্মসূচি ঘোষণা করেন। ছয় দফা কর্মসূচিতে বাঙালিদের অধিকার পূর্ণরূপে প্রতিফলিত হয়। এ কারণে ছয় দফাকে বাঙালিদের মুক্তির সনদ হিসেবে আখ্যা দেওয়া হয়। প্রশ্ন: মুজিবনগর সরকারই বাংলাদেশের প্রথম প্রাতিষ্ঠানিক সরকার—ব্যাখ্যা করো।উত্তর: মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য একটি প্রাতিষ্ঠানিক সরকারের প্রয়োজন ছিল। সেই প্রাতিষ্ঠানিক সরকার তৈরি করেন বঙ্গবন্ধুর সহযোদ্ধারা। বঙ্গবন্ধুকে রাষ্ট্রপতি এবং তাজউদ্দীন আহমদকে প্রধানমন্ত্রী করে ১০ এপ্রিল মুজিবনগরে একটি সরকার গঠিত হয়। বাংলাদেশের মুক্তিযুদ্ধসংক্রান্ত সব কর্মকাণ্ড এই সরকারের মাধ্যমে পরিচালিত হয়। অধ্যায়-২জ্ঞানমূলক প্রশ্নপ্রশ্ন: মন্ত্রিপরিষদ তার কাজের জন্য কার নিকট দায়ী থাকে?উত্তর: জাতীয় সংসদ। প্রশ্ন: মৌলিক অধিকারের অভিভাবক কে? উত্তর: বাংলাদেশ সুপ্রিম কোর্ট।প্রশ্ন: জাতীয় সংসদের সভাপতি কে? উত্তর: স্পিকার। অনুধাবনমূলক প্রশ্নপ্রশ্ন: ‘জেলা প্রশাসক জেলার একজন বন্ধু, পরিচালক ও পথ প্রদর্শক’—ব্যাখ্যা করো।উত্তর: বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থায় জেলা প্রশাসন খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের ৬৪টি জেলায় একজন করে জেলা প্রশাসক আছেন। তিনি জেলার প্রধান নির্বাহী কর্মকর্তা। তাঁকে কেন্দ্র করেই জেলার যাবতীয় প্রশাসনিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালিত ও আবর্তিত হয়। প্রশ্ন: রাষ্ট্রপতির কার্যাবলি উল্লেখ করো।উত্তর: সংসদীয় সরকারব্যবস্থায় একজন রাষ্ট্রপতি থাকেন। তিনি সংসদ সদস্যগণ কর্তৃক নির্বাচিত হন। প্রধানমন্ত্রীকে তিনি নিয়োগ দান করেন। প্রধান বিচারপতির নিয়োগদান ছাড়া আর সকল কাজে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শ করেন। রাষ্ট্রপতি জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন।