শূন্যস্থান পূরণ অংশ-১৭প্রিয় শিক্ষার্থী, পরিবেশ পরিচিতি সমাজ বিষয়ে নতুন কাঠামো অনুযায়ী ২নং প্রশ্নটি থাকবে নিচের বাক্যগুলো খাতায় লিখে উপযুক্ত শব্দ দ্বারা শূন্যস্থান পূরণ করো। নম্বর থাকবে ২, প্রশ্ন থাকবে ৫টি। ্রঅধ্যায়— ১৫ ২। পাকিস্তানে — সালের সাধারণ নির্বাচনে বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ বিজয়ী হয়।উত্তর: পাকিস্তানে ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ বিজয়ী হয়।৩। ‘এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম—সংগ্রাম।’উত্তর: ‘এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম।’৪। পাকিস্তানি সৈন্যরা — মার্চের মধ্যরাতে নিরীহ ও নিরস্ত্র ঘুমন্ত বাঙালিদের ওপর ঝাঁপিয়ে পড়ে।উত্তর: পাকিস্তানি সৈন্যরা ২৫শে মার্চের মধ্যরাতে নিরীহ ও নিরস্ত্র ঘুমন্ত বাঙালিদের ওপর ঝাঁপিয়ে পড়ে।৫। ১৯৭১ সালের পঁচিশে মার্চের রাতকে — বলা হয়।উত্তর: ১৯৭১ সালের পঁচিশে মার্চের রাতকে কাল রাত বলা হয়।৬। ২৬শে মার্চ আমাদের — দিবস।উত্তর: ২৬শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস।৭। মুক্তিযুদ্ধ কার্যকরভাবে পরিচালনার জন্য সারা বাংলাদেশকে — ভাগে ভাগ করা হয়।উত্তর: মুক্তিযুদ্ধ কার্যকরভাবে পরিচালনার জন্য সারা বাংলাদেশকে ১১টি ভাগে ভাগ করা হয়।৮। বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় —।উত্তর: বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় ভারত।৯। একাত্তরের এপ্রিল মাসে গঠিত হয় মুক্তিযুদ্ধের — নম্বর সেক্টর।উত্তর: একাত্তরের এপ্রিল মাসে গঠিত হয় মুক্তিযুদ্ধের ১১ নম্বর সেক্টর।১০। মুক্তিবাহিনীর গেরিলা আক্রমণ প্রচণ্ড রূপ নেয়—মাসের মধ্যে।উত্তর: মুক্তিবাহিনীর গেরিলা আক্রমণ প্রচণ্ড রূপ নেয় অক্টোবর -নভেম্বর মাসের মধ্যে।১১। ১৪ই ডিসেম্বর আমরা — দিবস পালন করি।উত্তর: ১৪ই ডিসেম্বর আমরা শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করি।১২। প্রতিবছর ১৬ই ডিসেম্বর আমরা যথাযোগ্য মর্যাদায় — দিবস উদ্যাপন করি।উত্তর: প্রতিবছর ১৬ই ডিসেম্বর আমরা যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদ্যাপন করি।১৩। স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধে —লাখ মানুষ শহীদ হয়েছেন।উত্তর: স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধে ৩০ লাখ মানুষ শহীদ হয়েছেন।অধ্যায়—১৬ ১। আমরা মানুষ হিসেবে সকল জাতির সাথে—বন্ধনে আবদ্ধ হব।উত্তর: আমরা মানুষ হিসেবে সকল জাতির সাথে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হব।২। সকল জাতির মানুষকে — করব।উত্তর: সকল জাতির মানুষকে শ্রদ্ধা করব।৩। গারোরা বাংলাদেশের একটি অন্যতম —।উত্তর: গারোরা বাংলাদেশের একটি অন্যতম প্রধান জনগোষ্ঠী।৪। যে গারোরা সমতলে বাস করে তাদের বলা হয়—।উত্তর: যে গারোরা সমতলে বাস করে তাদের বলা হয় লামজানি।৫। পাহাড়ে যে গারোরা বাস করে তাদের বলা হয় —।উত্তর: পাহাড়ে যে গারোরা বাস করে তাদের বলা হয় আচ্ছিক।৬। গারোদের গায়ের রং —। উত্তর: গারোদের গায়ের রং ফর্সা।৭। গারোদের সমাজ —।উত্তর: গারোদের সমাজ মাতৃতান্ত্রিক।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল