বহুনির্বাচনী প্রশ্নোত্তর অংশ-২প্রিয় শিক্ষার্থীরা, এসএসসি পরীক্ষায় সাধারণ বিজ্ঞান বিষয় থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর থাকবে। তোমাদের অনুশীলনের সুবিধার্থে কিছু নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর নৈর্ব্যক্তিক প্রশ্নের আকারে দেওয়া হলো। তোমরা মনোযোগ দিয়ে অনুশীলন করবে।অধ্যায়-২প্রশ্ন: বিজ্ঞানীদের মতে পৃথিবীর স্থলভাগের শতকরা কত ভাগ বনাঞ্চল থাকা প্রয়োজন? উত্তর: ২৫ শতাংশ।প্রশ্ন: প্রাকৃতিক কারণে পরিবেশ অপরিচ্ছন্ন হওয়ার দুটি উপায় কী? উত্তর: বন্যা ও জলোচ্ছ্বাস।প্রশ্ন: এইডস রোগের বাহক কী? উত্তর: অতি ক্ষুদ্র বিশেষ ধরনের ভাইরাস। প্রশ্ন: এইডস ভাইরাস দেহের কী ক্ষতি করে? উত্তর: রোগ প্রতিরোধক সেলকে আক্রমণ করে।প্রশ্ন: বাংলাদেশে প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় কত সালে? উত্তর: ১৯৭৪ সালে। প্রশ্ন: স্থূল জন্মহারকে সাধারণত কত দিয়ে গুণ করা হয়? উত্তর: ১০০০।প্রশ্ন: স্থূল জন্মহার এবং মৃত্যুহারের পার্থক্যকে কী বলা হয়? উত্তর: জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার। প্রশ্ন: সন্তান ধারণক্ষম নারীর বয়সসীমা কী? উত্তর: ১৫-৪৯ বছর।প্রশ্ন: বাংলাদেশে কোন বয়সের জনসংখ্যা খুব কম?উত্তর: ৬৪ বছর বয়সের ঊর্ধ্বে।প্রশ্ন: পুরুষদের চেয়ে নারীদের আয়ুষ্কাল বেশি কোন দেশে?উত্তর: যুক্তরাষ্ট্রে।প্রশ্ন: নারীদের চেয়ে পুরুষদের আয়ুষ্কাল বেশি কোন দেশে? উত্তর: বাংলাদেশে। প্রশ্ন: পৃথিবীর জনসংখ্যা কোন সময় খুবই কম ছিল? উত্তর: ১৬০০ সাল পর্যন্ত।অধ্যায়-৩প্রশ্ন: দেহে তাপ ও শক্তি উৎপাদন করে কে?উত্তর: শর্করা।প্রশ্ন: দেহে রোগ প্রতিরোধ শক্তি বাড়ায় কী? উত্তর: খাদ্যপ্রাণ বা ভিটামিন।প্রশ্ন: আমিষ পরিপাক হয়ে কী হয়?উত্তর: এমাইনো এসিড।প্রশ্ন: কোয়াশিয়কর রোগ হয় কী কারণে? উত্তর: আমিষের অভাবের কারণে। প্রশ্ন: কোন বয়সের শিশুদের আমিষের অভাব দেখা দিলে কোয়াশিয়কর রোগ হয়? উত্তর: ২-৪ বছর। প্রশ্ন: আমিষের অভাবের ফলে বয়স্কদের মধ্যে কোন রোগটি দেখা দেয়? উত্তর: রক্তস্বল্পতা, ম্যারাসমাস।প্রশ্ন: এক অণুবিশিষ্ট শর্করা কী?উত্তর: গ্লুকোজ, ফ্রুক্টোজপ্রশ্ন: দুই অণুবিশিষ্ট গ্লুকোজ কোনটি? উত্তর: সুক্রোজ, মলটোজপ্রশ্ন: বহু অণুবিশিষ্ট শর্করা কী? উত্তর: স্টার্চ গ্লাইকোজেনপ্রশ্ন: গ্লাইকোজেন কোন ধরনের শর্করা?উত্তর: পলিস্যাকারাইড। প্রশ্ন: কোন ভিটামিনের অভাবে বয়স্কদের অস্টিয়োম্যালেসিয়া রোগ হয়? উত্তর: ভিটামিন-ডি।প্রশ্ন: ভিটামিন সি-এর অভাবে কী রোগ হয়?উত্তর: স্কার্ভি।প্রশ্ন: কিসের অভাবে বেরিবেরি রোগ হয়?উত্তর: ভিটামিন বি১-এর (থায়ামিন) অভাবে। প্রশ্ন: গলগণ্ডের সঙ্গে কী জড়িত?উত্তর: আয়োডিন। প্রশ্ন: রাফেজ মূলত কী নির্মিত কোষ প্রাচীর?উত্তর: সেলুলোজ।প্রশ্ন: দৃষ্টিশক্তি স্বাভাবিক রাখে কোন ভিটামিন? উত্তর: ভিটামিন-এ।প্রশ্ন: রক্তে কোলেস্টেরল বাড়লে কী হয়? উত্তর: হূদরোগের সৃষ্টি হয়।সহকারী শিক্ষিকা, শেরে বাংলানগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ঢাকা# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল