২য় সাময়িক পরীক্ষার মডেল টেস্ট
সামাজিকবিজ্ঞান \ সময়: ২ ঘণ্টা, পূর্ণমান: ৬০প্রতিটি বিভাগ থেকে দুটি করে মোট ছয়টি প্রশ্নের উত্তর দাও। ক বিভাগ১। শহরে চলাচল করতে গিয়ে আমরা যানজটের মুখোমুখি হচ্ছি। গ্রামের মানুষ শহরে পাড়ি জমাচ্ছে। মানুষ স্বদেশ ছেড়ে বিদেশে যাচ্ছে। ফলে সভ্যতাও পরিবর্তিত হচ্ছে, বাড়ছে দ্রব্যমূল্য, প্রযুক্তির ব্যবহার। তাই প্রাচী মনে করে, সমস্যাগুলোর পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার মানুষের জীবনকে সহজ করে এবং জীবনযাত্রাকে উপভোগ্য করে তুলছে।ক. সামাজিক-গতিশীলতার প্রক্রিয়া কী? ১খ. সামাজিক গতিশীলতার একটি প্রধান কারণ ব্যাখ্যা করো। ২গ. গ্রাম ও শহর সমাজের গতিশীলতার কারণগুলো চিহ্নিত করো। ৩ঘ. আধুনিক প্রযুক্তি সামাজিক গতিশীলতাকে কীভাবে প্রভাবিত করছে? বিশ্লেষণ করো। ৪২। দাদু তাঁর নাতনি শিলাকে বললেন, ভারতীয় উপমহাদেশে ব্রিটিশরা পাশ্চাত্য শিক্ষা প্রবর্তন করেছিল। কিন্তু মুসলিম জনগোষ্ঠী এই শিক্ষা গ্রহণে বিলম্ব করে। ফলে হিন্দুসমাজ এগিয়ে যায়। হিন্দু-মুসলিম উভয় জাতির পাশ্চাত্য শিক্ষা গ্রহণে সমাজ-সংস্কারকেরা বিশেষ ভূমিকা রেখেছিলেন। এ পর্যায়ে উল্লেখযোগ্য হলেন—ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, নওয়াব আব্দুল লতিফ, সৈয়দ আমির আলী প্রমুখ।ক. পাশ্চাত্য শিক্ষাব্যবস্থা কে প্রবর্তন করেন?১খ. আধুনিক ভারতের স্থপতি বলা হয় কাকে? ব্যাখ্যা করো। ২গ. পাশ্চাত্য শিক্ষাব্যবস্থা গ্রহণের ফলে হিন্দু সমাজে কী গুণগত পরিবর্তন এসেছিল—বুঝিয়ে লেখো। ৩ ঘ. পিছিয়ে পড়া মুসলিম সমাজে পাশ্চাত্য শিক্ষা গ্রহণে উদ্বুদ্ধ করেছিলেন মুসলিম মনীষীরা। তাঁদের অবদান মূল্যায়ন করো। ৪৩। ইতিহাস শিক্ষকের কাছে ছাত্রী এশা জানতে চাইল, ১৭৫৭ সালের পলাশী যুদ্ধে ইংরেজ জাতির জয়লাভ এবং পরবর্তী সময়ে উপমহাদেশের স্বাধীনতা অর্জন সম্পর্কে। শিক্ষক ছাত্রীদের উদ্দেশে বিভিন্ন সহিংস আন্দোলন সম্পর্কে জানালেন। তিনি বললেন, ইংরেজ শাসনকালে সংঘটিত সিপাহি বিদ্রোহ, আলীগড় আন্দোলন, বঙ্গভঙ্গ প্রভৃতি আন্দোলন-সংগ্রামের ফলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান হয় এবং উপমহাদেশ স্বাধীনতা লাভ করে।ক. কত সালে ভারতীয় উপমহাদেশ স্বাধীনতা লাভ করে? ১খ. সিপাহি বিদ্রোহের সামাজিক কারণ ব্যাখ্যা করো। ২গ. উপমহাদেশের স্বাধীনতা অর্জনে মুসলিম সমাজে আলীগড় আন্দোলনের প্রভাব বিশ্লেষণ করো। ৩ঘ. সশস্ত্র সংগ্রাম সিপাহি বিদ্রোহের ক্ষেত্রে স্বাধীনতা অর্জনের তাৎপর্যপূর্ণ দিকগুলো চিহ্নিত করো। ৪৪। প্রতিবেশী দেশগুলোর পারস্পরিক সহযোগিতা ছাড়া শান্তি, স্থিতিশীলতা ও দ্রুত অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়। এ ধারণা থেকে আঞ্চলিক সহযোগিতা সংস্থাগুলোর উদ্ভব ও বিকাশ ঘটেছে। এ লক্ষ্যে গঠিত হয়েছে আসিয়ান, ইইউ, ওআইসি, সার্কসহ আরও অনেক আঞ্চলিক সংস্থা। বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠা ও সহযোগিতার জন্য আছে বিশ্বসংস্থা জাতিসংঘ।ক. ইউরো কী? ১খ. জাতিসংঘের লক্ষ্য ও উদ্দেশ্যগুলোর বিবরণ দাও। ২গ. মুসলমানদের মান-মর্যাদা সংরক্ষণে কোন সংস্থা কী ধরনের ভূমিকা পালন করছে, তার ব্যাখ্যা দাও। ৩ঘ. সার্ক ও আসিয়ানের কার্যক্রমের তুলনামূলক আলোচনা করো। ৪খ বিভাগ৫। রহমান সাহেব চাকরির অবসরকালীন ভাতার কিছু অংশ ব্যাংকে জমা রাখলেন। তাঁর ছেলেকে একটা অংশ দিলেন। ছেলে ইমরান বাবার কাছ থেকে টাকা পেয়ে ছোট পরিসরে একটি পোশাক কারখানা স্থাপন করলেন। সেখানে তিনি উৎপাদন কার্যক্রম পরিচালনা করতে থাকলেন। সময়ের পরিক্রমায় আজ ইমরান সাহেব বড় পোশাক রপ্তানিকারক।ক. অর্থনীতিতে ভোগ কাকে বলে? ১খ. বাজারের বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করো। ২গ. রহমান সাহেবের ব্যাংকে জমাকৃত অর্থকে কী বলা যায়? বিশ্লেষণ করো। ৩ঘ. ইমরান সাহেবের এ ধরনের বিনিয়োগ দেশের অর্থনৈতিক উন্নয়নে কী বদান রাখছে? মূল্যায়ন করো। ৪