২য় সাময়িক পরীক্ষার মডেল টেস্ট
হিন্দুধর্ম শিক্ষা (বহুনির্বাচনী)সময়: ২০ মিনিট, পূর্ণমান: ৪০[বিশেষ দ্রষ্টব্য: সঠিক উত্তরটি সঠিকরূপে ভরাট করো। প্রতিটি প্রশ্নের মান ১। সব প্রশ্নের উত্তর দিতে হবে।]১। দুর্গাপূজা কোন যুগে শুরু করা হয়?ক. পৌরাণিক যুগে খ. আদি যুগে গ. মধ্যযুগে ঘ. বৈদিক যুগে২। সৃষ্টিকে ভালোবাসার কারণ কী?ক. সৃষ্টিকে ভালোবাসলে স্বর্গে যাওয়া যায় খ. সৃষ্টিকে ভালোবাসলে স্রষ্টাকেই ভালোবাসা হয় গ. সৃষ্টিকে ভালোবাসলে প্রচুর ধন-সম্পদ লাভ হয় ঘ. সৃষ্টিকে ভালোবাসা নৈতিক দায়িত্ব৩। কোন বেদে ওষধি বৃক্ষের প্রশংসা করা হয়েছে?ক. ঋগেবদ খ. যজুর্বেদ গ. সামবেদ ঘ. অথর্ববেদ৪। কর্মযোগীর কর্ম হয়—।i. নিঃস্বার্থ ii. স্বার্থযুক্ত iii. স্বার্থহীনকোনটি সঠিক? ক. i খ. iii গ. ii ঘ. i ও ii# নিচের অনুচ্ছেদটি পড়ে ৫ ও ৬ নম্বর প্রশ্নের উত্তর দাও।সুকুমার বাবু ব্রাহ্মণ পণ্ডিত। তিনি ব্রহ্মচর্যাশ্রমের সময় নিজে জ্ঞান সাধনায় যথার্থ মনোনিবেশ করেছিলেন। জ্ঞানের বিভিন্ন শাখায় তার অবাধ বিচরণ। সুকুমার বাবুর এই পাণ্ডিত্য তাকে দিয়েছে সমাজে যশ, খ্যাতি ও সম্মান।৫। জ্ঞান সাধনার শ্রেষ্ঠ সময়ে সুকুমার বাবু—।i. জ্ঞানার্জন করেছেন ii. গুরুগৃহে অবস্থান করেছেন iii. জ্ঞানের বিভিন্ন শাখায় তিনি পড়াশোনা করেছেনকোনটি সঠিক? ক. i খ. ii গ. i ও iii ঘ. i, ii ও iii৬। সমাজে যশ-খ্যাতি অর্জনের জন্য দরকার—।ক. যথার্থ জ্ঞানার্জন খ. মিলেমিশে থাকা গ. পরোপকার করা ঘ. জীবে দয়া করা৭। চণ্ডী কোন পূজায় পাঠ করা হয়?ক. দুর্গা খ. কালী গ. লক্ষ্মী ঘ. সরস্বতী৮। যজুর্বেদ কতটি বেদের মধ্যে অন্যতম?ক. ২টি খ. ৩টি গ. ৪টি ঘ. ৫টি৯। সপ্তশতী কার এক নাম?ক. দুর্গার খ. চণ্ডীর গ. শিবের ঘ. অগ্নির১০। কর্মের মাধ্যমে ঈশ্বর বা মুক্তি লাভের সাধনাকে কী বলে?ক. কর্মযোগ খ. ধর্মযোগ গ. কর্মবিয়োগ ঘ. কর্মযুগ১১। ভগবানের নির্দেশ কী?ক. ঈশ্বরে ভক্তি রাখবে খ. গুরুজনদের শ্রদ্ধা করবে গ. মানুষকে শ্রদ্ধা করবে ঘ. স ৎ হবে১২। আত্মার মুক্তির জন্য সমাজে কোন ধরনের সাধনা প্রচলিত ছিল?ক. নির্গুণ ব্রহ্ম খ. যোগ গ. অর্চনা ঘ. সগুণ ব্রহ্ম১৩। সাম শব্দের অর্থ কী?ক. গান খ. পূজা গ. কবিতা ঘ. মন্ত্র১৪। বেদকে কী বলা হয়?ক. পৌরুষেয় খ. অপৌরুষেয় গ. শক্তিমান ঘ. সম্পদশালী১৫। যে গ্রন্থে ধর্মের কথা থাকে, মানুষের মঙ্গলের কথা থাকে, তাকে কী বলে?ক. মানবগ্রন্থ খ. মঙ্গলগ্রন্থ গ. ধর্মগ্রন্থ ঘ. মানুষগ্রন্থ১৬। সব প্রাণীর মধ্যে রয়েছে—।i. প্রাণধর্ম ii. ক্ষুধা ও তৃষ্ণা iii. চেতনানিচের কোনটি সঠিক?ক. i ও ii খ. ii ও iii গ. i, ii ও iii ঘ. iii১৭। জগদ্ধাত্রী দেবীর হাত কতটি?ক. ২ খ. ৪ গ. ১০ ঘ. অসংখ্য১৮। সূর্য, ম্রিত বরুণ ও অগ্নির চক্ষুস্বরূপ—এখানে চক্ষু শব্দটি দ্বারা কী ইঙ্গিত করা হয়েছে—।ক. সূর্যের চক্ষু খ. মিত্রের চক্ষু গ. মহাবিশ্বের সবকিছুর প্রকাশক ঘ. বরুণের চক্ষু১৯। বিশ্বকর্মা শব্দের আক্ষরিক অর্থ কোনটি বলে মনে করো?ক. বিশ্বের দেবতা খ. বিশ্বের নির্মাণকর্তা গ. বিশ্বকর্ম সম্পাদনাকারী ঘ. বিশ্বপতি২০। বৈদিক যুগে কোনটি প্রচলিত ছিল?ক. পূজা-পার্বণ খ. মূর্তিপূজা গ. যজ্ঞ ঘ. যাগযজ্ঞ২১। হোম যজ্ঞের দেবতা কে?ক. সূর্য খ. অগ্নি গ. সূর্য ও অগ্নি ঘ. সোম২২। পুরোহিত শব্দের প্রতিশব্দ কোনটি?ক. ঋত্বিক খ. আহ্বানকারী গ. ঋষি ঘ. যাজ্ঞিক২৩। সিদ্ধার্থ কার নাম?ক. শ্রীকৃষ্ণের বাল্যনাম খ. শ্রীদামের বাল্যনাম গ. বলরামের বাল্যনাম ঘ. গৌতম বুদ্ধের বাল্যনাম২৪। ভক্তের বোঝা কে বহন করেন?ক. কর্মচারী খ. ভগবান গ. ভক্ত নিজে ঘ. সব কটিই# নিচের অনুচ্ছেদটি পড়ে ২৫ ও ২৬ নম্বর প্রশ্নের উত্তর দাও।নরেনের বাবা কুকুর পোষেন। কুকুর প্রভুভক্ত। তাই নরেনের কুকুর খুব পছন্দ। কুকুরটি অসুস্থ হলে নরেন পরিচর্যা করে সুস্থ করে তোলে।২৫। নরেনের বাবার কুকুর পোষা কাজকে আমরা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কোন ধরনের কাজ বলব?ক. প্রীতির খ. দয়ার গ. সেবার ঘ. ভক্তির২৬। নরেনের কুকুর পরিচর্যা নীতিজ্ঞানের কোন পর্যায়ে পড়ে?ক. প্রীতি খ. সেবা গ. শ্রদ্ধা ঘ. ভক্তি২৭। মন্দিরের দরজা—।i. খোলা ii. বন্ধ iii. ভাঙাকোনটি সঠিক? ক. ii খ. i গ. iii ঘ. i ও iii২৮। নারদীয় ভক্তিসূত্র মতে ভক্তি কাকে বলে?ক. মায়ের প্রতি ঐকান্তিক ভালোবাসা খ. পিতার প্রতি ঐকান্তিক ভালোবাসা গ. গুরুর প্রতি ঐকান্তিক ভালোবাসা ঘ. ভগবানের প্রতি ঐকান্তিক ভালোবাসা২৯। ধর্মবুদ্ধির চোখ লাল হয়ে গেল কী কারণে?ক. রাগে খ. দুঃখে গ. ক্ষোভে ঘ. সব কটি৩০। ধর্মবুদ্ধির পাপবুদ্ধিকে বাধা দেওয়ার কারণ কোনটি?ক. সে ভালো কাজ করত বলে খ. পাপবুদ্ধি লোক ঠকাতো বলে গ. পাপবুদ্ধি স ৎ বুদ্ধির বলে ঘ. পাপবুদ্ধি ধর্মবুদ্ধির বন্ধু ছিল বলে৩১। ধর্মবুদ্ধি ও পাপবুদ্ধি বিদেশে গিয়েছিল কেন?ক. বেড়াতে খ. আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করতে গ. ব্যবসা করতে ঘ. রাজার আদেশে৩২। গঙ্গাস্নানে কোনটি পবিত্র হয়?ক. শরীর খ. মন গ. আত্মা ঘ. শরীর ও মন৩৩। সাধুসঙ্গ গল্পটিতে দুষ্টু বালকটির নাম কী ছিল?ক. অধর খ. শ্রীধর গ. শক্তিধর ঘ. মহীধর৩৪। অর্জুন মিশ্র ‘বহাম্যহম’ কেটে কী লিখেছিলেন?ক. ভজাম্যহম খ. দদাম্যহম গ. করোম্যমহম ঘ. বদাম্যহম৩৫। ব্রহ্মচারী বিনোদ কখন প্রণবানন্দ নাম ধারণ করেন?ক. হরি সংকীর্তন দল গঠনের পর খ. স্বদেশী আন্দোলনে যোগদানের পর গ. মিল মন্দির প্রতিষ্ঠা করার পর ঘ. সন্ন্যাস গ্রহণের পর৩৬। মীরার তখন পূর্ণ—।i. কৈশোর ii. যৌবন iii. বিশ বছরকোনটি সঠিক? ক. i খ. ii গ. iii ঘ. i ও iii# নিচের অনুচ্ছেদটি পড়ে ৩৭ ও ৩৮ নম্বর প্রশ্নের উত্তর দাও।ভক্তের বালক পুত্রের বাতরোগ নিরাময়ের জন্য রামঠাকুর বাড়ির পাশে গঙ্গার ধারে কাশবনে আসন পেতে ধ্যানে মগ্ন হলেন। কিছুক্ষণ পরেই বালকটি সুস্থ হয়ে উঠল।৩৭। রামঠাকুরের ওই ভক্তের বাড়ি কোথায়?ক. বাঁশবেড়ে খ. কৈবল্যধামে গ. কৌশিকধামে ঘ. হিমালয়ে৩৮। এখানে ঠাকুরের চরিত্রের কোন দিকটি প্রকাশ পেয়েছে?ক. মানুষকে ধ্যানে আকৃষ্ট করা খ. অলৌকিক শক্তির প্রতি আকৃষ্ট করা গ. আর্তপীড়িতের সেবা করা ঘ. বিপদে মানুষকে পথ দেখানো৩৯। অরবিন্দ কত সালে মারা যান?ক. ১৯৫০ সালে খ. ১৯৪৮ সালে গ. ১৯৪৯ সালে ঘ. ১৯৪৬ সালে৪০। জাতি-ধর্মনির্বিশেষে জীবসেবার মধ্য দিয়ে তিনি ঈশ্বর আরাধনার পথ দেখিয়েছেন—এ বাক্যটি দ্বারা কী ইঙ্গিত করা হয়েছে?ক. তিনি বিচিত্র পথ ও মতের সাধনা করেছেন খ. তিনি বৈষ্ণব, শাক্ত, শৈব প্রভৃতি বিভিন্ন মতের সাধক গ. তিনি অসাম্প্রদায়িক ছিলেন ঘ. সব কটি।