বাংলা \ সময়: ২ ঘণ্টা, পূর্ণমান: ১০০# মডেল টেস্ট তৈরি করেছেন দীদার চৌধুরী১. কবিতা ও কবির নাম উল্লেখ করে ‘শিক্ষাগুরুর মর্যাদা’ অথবা ‘সবার আমি ছাত্র’ কবিতার প্রথম আট লাইন লেখো। ১+১+৮=১০২. প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা লেখো (যেকোনো একটি)। ৫ক. ধানের দেশ, গানের দেশ/এই আমাদের বাংলাদেশ।খ. আপন কাজে কঠোর হতে/ পাষাণ দিল দীক্ষা। ৩. নিচের যেকোনো তিনটি প্রশ্নের উত্তর লেখো। ৪ – ৩ = ১২ক. কীভাবে কাঠুরিয়ার অবস্থার পরিবর্তন হলো?খ. কবি চাষিকে ‘বড় সাধক’ এবং দেশের ‘আশা’ বলেছেন কেন?গ. যোগাযোগের ক্ষেত্রে ইন্টারনেটের ভূমিকা কী?ঘ. খোকা পাখিটি কোথা থেকে এনেছিল? পাখিটি কি পোষ মেনেছিল? কেন মানেনি?ঙ. ‘মজলুম’ শব্দের অর্থ কী? কাকে মজলুম জননেতা বলা হতো? কেন? ৪. শব্দের অর্থ লেখো (যেকোনো পাঁচটি)। ৫উদগ্রীব, শাঁখ, বনানী, বিকট, গহিন, চিরকাল, সমাবেশ, অবাক।৫. নিচের শব্দ দিয়ে বাক্য রচনা করো (যেকোনো পাঁচটি)। ৫উজাড়, নিসর্গ, সোহাগ, সোপান, আহরণ, জেদি, তনু, মোহ।৬. প্রদত্ত অনুচ্ছেদটিতে বিরাম চিহ্ন বসাও। ৫এই মানুষেরা কাজ করে খেতে খামারে কাজ করে কলে কারখানায় এরা কৃষক এরা শ্রমিক আর এরাই জমিদার মহাজনের জুলুমের শিকার হয়৭. নিচের বন্ধনীর ( ) মধ্য থেকে সঠিক অংশটুকু বেছে নিয়ে প্রদত্ত ‘-’ (ড্যাশ) চিহ্নের ওপর বসিয়ে বাক্য পূরণ করো (যেকোনো পাঁচটি)। ৫ক. তিতুমীর জন্মগ্রহণ করেন—(১৭৮২ সালে/১৮৮২ সালে/১৭২৮ সালে/১৯০৫ সালে)খ. মানুষের জীবনে যোগাযোগের সূচনা হয়—(আধুনিককালে/আদিমকালে/ সম্প্রতি/মধ্যযুগে)গ. যোগাযোগের ক্ষেত্রে সর্বশেষ সংযোজন—(বেতার/টেলিফোন/ইন্টারনেট/টেলিগ্রাফ) ঘ. মহাস্থানগড় জাদুঘরের পাশেই রয়েছে—(বৈরাগীর ভিটা/গোবিন্দ ভিটা/সত্যপীরের ভিটা/জীয়ত কুণ্ড) ঙ. ‘জোনাকিরা’ কবিতাটি লিখেছেন—। (কাজী নজরুল ইসলাম/আহসান হাবীব/রবীন্দ্রনাথ ঠাকুর/বন্দে আলী মিয়া) চ. হাতির অদ্ভুত অঙ্গটি হচ্ছে—(পা/শুঁড়/কান/লেজ)৮. বিপরীত শব্দ লেখো (যেকোনো পাঁচটি) ৫দরকারি, অনাদর, প্রকাশ, স্বাধীন, বিশ্বাস, আকর্ষণ।অথবা, নিচের প্রদত্ত অনুচ্ছেদটি পড়ে পাঁচটি প্রশ্ন তৈরি করো।কম্পাস ইংরেজি শব্দ। এটি দিকনির্ণয়ের যন্ত্র। এই যন্ত্রে সুচালো শলার ওপর সরু চুম্বকপাত বসানো থাকে। চুম্বক পাতের প্রান্ত দুটি সব সময় উত্তর-দক্ষিণ দিক নির্দেশ করে। কম্পাস অনেক ধরনের হয়ে থাকে। জাহাজের নাবিকেরা ব্যবহার করেন নেট কম্পাস। বৈমানিকেরা ব্যবহার করেন জাইরো কম্পাস। আর দৈন্যদিন কাজে ব্যবহূত হয় পকেট কম্পাস। ৯. নিচের যুক্তবর্ণ ব্যবহার করে শব্দ গঠন করো (যেকোনো পাঁচটি)। ৫ক্ষ, ণ্ড, ন্দ, ন্ন, ষ্ঠ, শ্ব, প্ল১০. নিচের দেওয়া শব্দের প্রতিটির দুটি করে সমার্থক শব্দ লেখো (যেকোনো পাঁচটি)। ৫বায়ু, পৃথিবী, আকাশ, পাহাড়, সূর্য, নদী, মাটি।১১. এককথায় প্রকাশ করো (যেকোনো পাঁচটি)। ৫প্রহরা দেয় যে, কল্পনা করা যায় না এমন, প্রতিভা আছে যার, যে হিংসা করে, যে উপকারীর অপকার করে, বীরদের মধ্যে শ্রেষ্ঠ যিনি।১২. নিচে দেওয়া ক্রিয়াপদের চলিত রূপ লেখো (যেকোনো পাঁচটি)। ৫দেখিব, খাইব, থাকিবে, আসিব না, চলিতেছে, নামিতেছে, হাঁটিব। ১৩. সংক্ষেপে উত্তর লেখো (যেকোনো পাঁচটি)। ৫ক. গরিলা কোন মহাদেশে বাস করে?খ. মওলানা ভাসানী কত সালে গণ-আন্দোলন গড়ে তোলেন?গ. জোনাকিরা কোথায় এসে ভিড় জমাল?ঘ. তুলা ও পাট কোন ধরনের গাছ?ঙ. ওয়েব-এর পুরো নাম কী?চ. তিতুমীরের যখন জন্ম, তখন এ দেশ কাদের অধীনে ছিল?১৪. ‘চাষী’ অথবা ‘পাখি’ কবিতার মূল ভাব নিজের ভাষায় লেখো। ৮১৫. নিচের যেকোনো একটি বিষয়ের ওপর রচনা লেখো। ১৫শিক্ষকের প্রতি কর্তব্য, শহীদ তিতুমীর, ঘূর্ণিঝড়, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, একটি ঐতিহাসিক স্থান।