২য় সাময়িক পরীক্ষার মডেল টেস্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলাম শিক্ষা \ সময়: ২ ঘণ্টা, পূর্ণমান: ১০০১। সঠিক উত্তরটি খাতায় লিখ। ২×৫=১০ক. মানব চরিত্রের ভালো গুণ কোনটি?১) পিতা-মাতার কথা না শোনা ২) মানুষের সেবা করা ৩) জীবজন্তুকে কষ্ট দেওয়া ৪) কথা দিয়ে কথা না রাখাখ. আল্লাহ তাআলা কিসে খুশি হলো?১) মানুষকে কষ্ট দিলে ২) মিথ্যে কথা বললে ৩) দুঃখী মানুষকে সাহায্য না করলে ৪) মানুষের সেবা ও সাহায্য করলেগ. ইসলামের রুকন কয়টি?১) সাতটি ২) পাঁচটি ৩) ছয়টি ৪) চারটিঘ. সালাতের আহকাম কয়টি?ক. পাঁচটি খ. ছয়টি গ. সাতটি ঘ. আটটি।ঙ. হজরত ওমর (রা.) ইসলামের কী ছিলেন?১) শাসক ২) খলিফা ৩) নবী ৪) প্রশাসক২। নিচের বাক্য খাতায় লিখে সঠিক শব্দ দ্বারা শূন্যস্থান পূরণ করো। ২×৫=১০ক. সততা ও — মানুষের মহত্ গুণ। খ. রান্ন শেষে — বন্ধ রাখা দরকার। গ. সবচেয়ে — দান সুন্দর চরিত্র।ঘ. — লোকের মুখে আহার তুলে দেব। ঙ. কোরআন মজিদ — ভাষায় নাজিল হয়েছে।৩। নিচের বাক্যগুলো উত্তরপত্রে লিখে যেটি শুদ্ধ সেটির ডান পার্শ্বে ‘শুদ্ধ’ এবং যেটি অশুদ্ধ সেটির ডান পার্শ্বে ‘অশুদ্ধ’ লিখ। ২×৫=১০ক. খলিফা শব্দের অর্থ প্রতিনিধি।খ. নিরক্ষরকে লেখাপড়া শেখানো উচিত নয়।গ. তাজবিদ অর্থ বিন্যাস করা।ঘ. আল্লাহ তাআলা ক্ষমাশীল। ঙ. দেশপ্রেম ঈমানের অঙ্গ। ৪। বামপাশের বাক্যাংশের সঙ্গে ডান পাশে মিল করে খাতায় লিখ। ২×৫=১০ক. আরবি হরফ সুন্নাহ।খ. দুই অক্ষরের যুক্ত উচ্চারণকে বলে ফারসি।গ. তাজবিদ শব্দটি ইদগাহ। ঘ. ক্ষমা একটি মহত্ ২৯টি।ঙ. সবচেয়ে মুল্যবান দান সুন্দর আরবি। গুণ। চরিত্র।৫। নিচের পাঁচটি প্রশ্নের সংক্ষেপে উত্তর দাও। ৪×৫=২০ক. মানব চরিত্রের ভালো গুণগুলো কী?খ. গাছ আমাদের বন্ধু—ব্যাখ্যা করো।গ. সূরা আল কাওসারের বাংলা অর্থ লিখ।ঘ. মানব চরিত্রের মন্দ কাজগুলো কী? ঙ. গুন্নাহ কী?চ. তাজবিদ কাকে বলে? ছ. ওয়াক্ফ কাকে বলে?৬। নিচের যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও। ৮×৫=৪০ক. অপচয় করা কী? অপচয় সম্পর্কে বর্ণনা দাও। খ. মাতা-পিতার খিদমত সম্পর্কে বায়েজীদ বোস্তামি (র.)-এর ঘটনাটি বর্ণনা করো।গ. দেশকে ভালোবাসা কী? কেন দেশকে ভালোবাসব? বর্ণনা করো।ঘ. কোরআন মাজিদ কার বাণী? কোরআন মাজিদ তিলাওয়াতের উদ্দেশ্য কয়টি ও কী কী?ঙ. মাখরাজ কাকে বলে? মাখরাজ কয়টি? যেকোনো দুটি উদাহরণসহ লিখ। চ. জীবে দয়া সম্পর্কে হাদিসে উল্লিখিত মহিলার ঘটনাটি উল্লেখ করো। ছ. আল্লাহ তাআলা কাদের প্রতি সন্তুষ্ট ও কাদের প্রতি অসন্তুষ্ট— উল্লেখ করো।# আগামীকালের মডেল টেস্ট: হিন্দুধর্ম শিক্ষা