২০১১ ও ২০১২ সালের এসএসসি ও দাখিল পরীক্ষার বিষয়সমূহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১১ ও ২০১২ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় নিচের বিষয়সমূহ সৃজনশীল প্রশ্ন পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।২০১১ সালের এসএসসি/দাখিল পরীক্ষা: ২০১১ সালে সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষায় ৭টি বিষয় যথা: বাংলা ১ম পত্র, ধর্ম, সাধারণ বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, ভূগোল, রসায়ন, ব্যবসায় পরিচিতি এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল পরীক্ষায় বাংলা ও ইসলামের ইতিহাস বিষয়ের পরীক্ষা সৃজনশীল প্রশ্ন পদ্ধতিতে হবে। ২০১২ সালের এসএসসি: ২০১২ সালে অতিরিক্ত আরও ১১টি বিষয়ে সৃজনশীল প্রশ্ন পদ্ধতিতে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।বিষয়গুলো হচ্ছে—পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান, ইতিহাস, অর্থনীতি, পৌরনীতি, হিসাববিজ্ঞান, ব্যবসায় উদ্যোগ, বাণিজ্যিক ভূগোল, গার্হস্থ্য অর্থনীতি কৃষিশিক্ষা ও কম্পিউটার শিক্ষা।২০১২ সালের দাখিল পরীক্ষা: মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ২০১২ সালের দাখিল পরীক্ষায় রসায়ন, সামাজিক বিজ্ঞান ও কোরআন মাজিদ বিষয়গুলোর পরীক্ষা সৃজনশীল প্রশ্ন পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। সৃজনশীল প্রশ্ন পদ্ধতি হবে না: গণিত ও উচ্চতর গণিত এ দুটো বিষয় সৃজনশীল প্রশ্ন পদ্ধতির আওতায় আসবে না।