২০১১ সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ রাইফেল পাবলিক কলেজ, ঢাকা পদাশ্রিত নির্দেশক ও সমাস প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা দ্বিতীয় পত্রের পদাশ্রিত নির্দেশক ও সমাস নিয়ে আলোচনা করব। খুব সহজ মনে হলেও পদাশ্রিত নির্দেশক ও সমাসসংক্রান্ত প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমরা অনেক সময় বেশ অসুবিধায় পড়ে থাকি। তবে একটু সচেতন হয়ে বাসায় অনুশীলন করলে আর অসুবিধে হবে না। কয়েকটি অব্যয় বা প্রত্যয় কোনো না কোনো পদের আশ্রয়ে বা পরে সংযুক্ত হয়ে নির্দিষ্টতা জ্ঞাপন করে—এগুলোকে পদাশ্রিত অব্যয় বা পদাশ্রিত নির্দেশক বলে। বচনভেদে পদাশ্রিত নির্দেশকেরও ভিন্নতা প্রযুক্ত হয়। ক) একবচনে টা, টি, খানা, খানি, গাছা ইত্যাদি নির্দেশক প্রত্যয় সংযুক্ত হয়। যেমন: লোকগুলো, আমগুলো, পটলগুলিন ইত্যাদি। কোনো সংখ্যা বা পরিমাণের স্বল্পতা বোঝাতে টে, টুকু, টুকুন, গোটা ইত্যাদির প্রয়োগ হয়। যেমন: চারটে ভাত, দুধটুকু, দুধটুকুন, গোটাচারেক আম। পদাশ্রিত নির্দেশকের ব্যবহার: এক শব্দের সঙ্গে টা টি যুক্ত হলে অনির্দিষ্টতা বোঝায়। যেমন, একটি দেশ। কিন্তু অন্য সংখ্যাবাচক শব্দের সঙ্গে টা টি যুক্ত হলে নির্দিষ্টতা বোঝায়। যেমন: তিনটি টাকা, দশটি বছর।নিরর্থকভাবেও নির্দেশক টা, টি-এর ব্যবহার লক্ষণীয়। যেমন: সারাটি সকাল তোমার আশায় আছি। ন্যাকামিটা এখন রাখো। নির্দেশক সর্বনামের পরে টা, টি যুক্ত হলে তা সুনির্দিষ্ট হয়ে যায়। যেমন: ওটি যেন কার তৈরি? এটা নয়, ওটা আনো।‘গোটা’ বচনবাচক শব্দটির আগে বসে এবং ‘খানা’, ‘খানি’ পরে বসে। টাক, টুক, টুকু, টো ইত্যাদি পদাশ্রিত নির্দেশক নির্দিষ্টতা ও অনির্দিষ্টতা উভয় অর্থেই ব্যবহূত হয়। যেমন: পোয়াটাক দুধ দাও (অনির্দিষ্টতা)। সবটুকু ওষুধ খেয়ে ফেলো (নির্দিষ্টতা)। কেতা, তা, পাটি ইত্যাদি শব্দ বিশেষ অর্থে নির্দিষ্টতা জ্ঞাপনে ব্যবহূত হয়। যেমন: দশ তা কাগজ দাও। আমার এক পাটি জুতা হারিয়ে গেছে। সমাস: সমাস শব্দের অর্থ সংক্ষেপ, মিলন কিংবা একাধিক পদের একপদীকরণ। অর্থ-সম্বন্ধ আছে এমন একাধিক শব্দ একসঙ্গে যুক্ত হয়ে একটি বড় শব্দ গঠনের প্রক্রিয়াকে সমাস বলে। যেমন, জায়া ও পতি = দম্পতি, বিচিত্র কর্ম যার = বিচিত্রকর্মা। বাক্যে শব্দের ব্যবহার সংক্ষেপ করার উদ্দেশ্যে সমাসের সৃষ্টি। সমাস দ্বারা দুই বা ততোধিক শব্দের সমন্বয়ে নতুন অর্থবোধক পদ সৃষ্টি হয়। এটি শব্দ তৈরি ও প্রয়োগের একটি বিশেষ রীতি। সমাসের রীতি সংস্কৃত থেকে বাংলায় এসেছে। খাঁটি বাংলা সমাসে সংস্কৃতের নিয়ম খাটে না।সমাসের প্রক্রিয়ায় সমাসবদ্ধ বা সমাস নিষ্পন্ন পদটির নাম সমস্ত পদ। সমস্ত পদ বা সমাসবদ্ধ পদটির অন্তর্গত পদগুলোকে সমস্যমান পদ বলে। সমাসযুক্ত পদের প্রথম অংশকে বলা হয় পূর্বপদ এবং পরবর্তী অংশকে বলা হয় উত্তরপদ বা পরপদ। সমস্ত পদকে ভেঙে যে বাক্যাংশ করা হয়, তার নাম সমাসবাক্য, ব্যাসবাক্য বা বিগ্রহবাক্য। সমাস বাংলা ভাষার সৌকর্য আনয়ন করে এবং রচনাকে শ্রুতিমধুর ও সাবলীল করে তোলে।সমাজ প্রধানত ছয় প্রকার: দ্বন্দ্ব কর্মধারয়, তৎপুরুষ, বহুব্রীহি, দ্বিগু ও অব্যয়ীভাব। তবে দ্বিগু সমাসকে অনেক ব্যাকরণবিদ কর্মধারয়ের অন্তর্ভুক্ত মনে করে থাকেন। আবার কেউ কেউ কর্মধারয়কে তৎপুরুষ সমাসের অন্তর্ভুক্ত বলে মন্তব্য করেছেন। এ ছাড়া প্রাদি, নিত্য, অলুক ইত্যাদি কয়েকটি অপ্রধান সমাস রয়েছে।দ্বন্দ্ব সমাস: যে সমাসে প্রত্যেকটি সমস্যমান অর্থের প্রাধান্য থাকে, তাকে দ্বন্দ্ব সমাস বলে। যেমন, দোয়াত ও কলম। এখানে দোয়াত ও কলম প্রতিটি পদেরই অর্থের প্রাধান্য সমস্ত পদে রক্ষিত হয়েছে। দ্বন্দ্ব সমাসে উভয় পদের অর্থ প্রধান থাকে। অর্থ সুস্পষ্ট করে তোলার জন্য দ্বন্দ্ব সমাসের ব্যাসবাক্যে ও, এবং, আর প্রভৃতি সংযোজক অব্যয় ব্যবহার করা হয়। মিলনার্থক শব্দযোগে দ্বন্দ্ব: মা-বাপ, মাসি-পিসি, চা-বিস্কুট ইত্যাদি।বিরোধার্থক শব্দযোগে দ্বন্দ্ব: দা-কুমড়া, অহি-নকুল, স্বর্গ-নরক ইত্যাদি।বিপরীতার্থক শব্দযোগে দ্বন্দ্ব: আয়-ব্যয়, জমা-খরচ, ছোট-বড়, ছেলে-বুড়ো, লাভ-লোকসান ইত্যাদি।অঙ্গবাচক শব্দযোগে দ্বন্দ্ব: হাত-পা, নাক-কান, বুক-পিঠ, মাথা-মুণ্ডু ইত্যাদি।সংখ্যাবাচক শব্দযোগে দ্বন্দ্ব: সাত-পাঁচ, নয়-ছয়, উনিশ-বিশ ইত্যাদি।অলুক দ্বন্দ্ব: যে দ্বন্দ্ব সমাসে কোনো সমস্যমান পদের বিভক্তি লোপ হয় না, তাকে অলুক দ্বন্দ্ব বলে। দুধে-ভাতে, দেশে-বিদেশে, হাতে-কলমে ইত্যাদি।তিন বা বহু পদের দ্বন্দ্ব সমাস হলে তাকে বহুপদী দ্বন্দ্ব সমাস বলে। যেমন, সাহেব-বিবি-গোলাম।# পরবর্তীঅংশ ছাপা হবে আগামীকাল