২০১১ সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ রাইফেল পাবলিক কলেজ, ঢাকাসন্ধিপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণ অংশ থেকে ‘সন্ধি’ নিয়ে আলোচনা করবো। এগুলো নিয়মিত অনুশীলন করবে। প্রশ্ন: স্বরসন্ধির নিয়মগুলো আলোচনা করো।উত্তর: স্বরসন্ধির নিয়ম: স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণ মিলে যে সন্ধি হয় তাকে স্বরসন্ধি বলে। স্বরসন্ধির নিয়মগুলো নিচে দেওয়া হলো।নিয়ম-১: ‘অ’-কার বা ‘আ’-কারের পর ‘অ’-কার কিংবা ‘আ’-কার থাকলে উভয়ে মিলে ‘আ’-কার হয়। যেমন: অ+অ=আ, নব+অন্ন=নবান্ন।অ+আ=আ, হিম+আলয়=হিমালয়।আ+অ=আ, যথা+অর্থ=যথার্থ। আ+আ=আ, কারা+আগার=কারাগার [‘আ’-কার সব সময় পূর্ববর্তী ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়]নিয়ম-২: ‘ই’-কার ও ‘ঈ’-কারের পর ‘ই’-কার কিংবা ‘ঈ’-কার থাকলে উভয়ে মিলে ‘ঈ’-কার হয়।যেমন: ই+ই=ঈ, অতি+ইব=অতীবই+ঈ=ঈ, প্রতি+ঈক্ষা=প্রতীক্ষাঈ+ই=ঈ, শষী+ইন্দ্র=শচীন্দ্র ঈ+ঈ=ঈ, সতী+ঈশ=সতীশ।নিয়ম-৩: ‘উ’-কার কিংবা ‘ঊ’-কারের পর ‘উ’-কার কিংবা ‘ঊ’-কার থাকলে উভয়ে মিলে ‘ঊ’-কার হয়। যেমন: উ+উ=ঊ, কটু+উক্তি=কটূক্তিউ+ঊ=ঊ, লঘু+ঊর্মি=লঘূর্মিনিয়ম-৪: ‘অ’-কার বা ‘আ’-কারের পর ই-কার বা ঈ-কার থাকলে উভয় মিলে ‘অ’-কার হয়। যেমন: অ+ই=এ, দেব+ইন্দ্র=দেবেন্দ্রআ+ই=এ, মহা+ইন্দ্র=মহেন্দ্রঅ+ঈ=এ, অপ+ঈক্ষা=অপেক্ষাআ+ঈ=এ=মহা+ঈশ=মহেশ।নিয়ম-৫: ‘অ’-কার কিংবা ‘আ’-কারের পর ‘উ’-কার বা ‘ঊ’-কার থাকলে উভয় মিলে ‘ও’-কার হয়।যেমন: অ+উ=ও, পর+উপকার=পরোপকার, হিত+ উপদেশ = হিতোপদেশঅ+ঊ=ও, চল+ঊর্মি=চলোর্মি, নব+উড়া=নবোঢ়াআ+উ=ও, গঙ্গা+ঊর্মি=গঙ্গোর্মি, মহা+ঊর্মি=মহোর্মি।নিয়ম-৬: ‘অ’-কার বা ‘আ’-কারের পর ‘ঋ’-কার থাকলে উভয় মিলে ‘অর’ হয়।যেমন: অ+ঋ=অর, দেব+ঋষি=দেবর্ষি, সপ্ত+ঋষি=সপ্তর্ষিউত্তম+ঋণ=উত্তমর্ণ, অধম+ঋণ=অধমর্ণঅ+ঋ=অর, রাজা+ঋষি=রাজর্ষি, মহা+ঋষি=মহর্ষি।তবে ‘ঋত’ জাতীয় শব্দে ‘অ’-কার বা ‘আ’-কারের পর ‘ঋ’ থাকলে ‘আর’ হয়।যেমন: আ+ঋ=আর, ক্ষুধা+ঋত=ক্ষুধার্ত, তৃষ্ণা+ঋত=তৃষ্ণার্তনিয়ম-৭: ‘অ’-কার বা ‘আ’-কারের পর ‘এ’-কার বা ‘ঐ’-কার থাকলে উভয়ে মিলে ‘ঐ’-কার হয়।যেমন: অ+এ=ঐ, জন+এক=জনৈক, হিত+এষী=হিতৈষীঅ+ঐ=ঐ, মত+ঐক্য=মতৈক্য, রাজ+ঐশ্বর্য=রাজৈশ্বর্যআ+এ=ঐ, তথা+এব=তথৈবআ+ঐ=ঐ, মহা+ঐশ্বর্য=মহৈশ্বর্য।নিয়ম-৮: ‘অ’-কার বা ‘আ’-কারের পর ‘ও’-কার বা ‘ঔ’-কার থাকলে উভয় মিলে ‘ঔ’-কার হয়।যেমন: অ+ও=ঔ, বন+ওষধি=বনৌষধিজল+ওকা=জলৌকা, অ=ঔ=ঔ, পরম+ঔষধ=পরমৌষধআ+ও=ঔ, মহা+ওষধি=মহৌষধিআ+ঔ=ঔ, মহা+ঔষধ=মহৌষধ।# পরবর্তীঅংশ ছাপা হবে আগামীকাল