সিনিয়র শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ রাইফেল পাবলিক কলেজ, ঢাকাসন্ধিপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণ অংশ থেকে ‘সন্ধি’ নিয়ে আলোচনা করবো। এগুলো নিয়মিত অনুশীলন করবে। প্রশ্ন: বিসর্গ সন্ধির নিয়মগুলো আলোচনা করো।উত্তর: বিসর্গের সঙ্গে স্বর ধ্বনির ও ব্যঞ্জন ধ্বনির যে সন্ধি হয় তাকে বিসর্গ সন্ধি বলে। যেমন: নমঃ+কার=নমস্কার, নিঃ+কার=নিস্কার, নিঃ+আকার=নিরাকার, দুঃ+যোগ=দুর্যোগ ইত্যাদি।বিসর্গ সন্ধি দুই প্রকার। যথা: র-জাত বিসর্গ ও স-জাত বিসর্গ।‘র’জাত বিসর্গ: ‘র’ স্থানে যে বিসর্গ হয় ‘র’-জাত বিসর্গ বলে।যেমন: পুনঃ+আয়=পুনরায়, অহঃ+অহ=অহরহ, পুনঃ+জন্ম=পুনর্জন্ম।‘স’-জাত বিসর্গ: স স্থানে যে বিসর্গ হয়, তাকে ‘স’ জাত বিসর্গ সন্ধি বলে।যেমন: পুরঃ+কার=পুরস্কার, নিঃ+স্পন্দ=নিস্পন্দ ইত্যাদি।নিয়ম-১: ‘চ’ বা ‘ছ’ পরে থাকলে বিসর্গ স্থানে ‘শ’ হয়।যেমন: নিঃ+চয়=নিশ্চয়, নিঃ+চিহ্ন=নিশ্চিহ্ন, শিরঃ+ছেদ=শিরচ্ছেদ ইত্যাদি।নিয়ম-২: ‘ট’ বা ‘ঠ’ পরে থাকলে বিসর্গ স্থানে ‘ষ’ হয়।যেমন: নিঃ+ঠুর=নিষ্ঠুর, ধনু+টঙ্কার=ধনুষ্টঙ্কার ইত্যাদিনিয়ম-৩: ‘ত’ বা ‘থ’ থাকলে বিসর্গ স্থানে ‘স’ হয়।যেমন: নিঃ+তার=নিস্তার, নিঃ+তেজ=নিস্তেজ, ইতঃ+তত=ইতস্তত ইত্যাদি।নিয়ম-৪: কোনো কোনো ক্ষেত্রে সন্ধির বিসর্গ লোপ হয় না।যেমন: মনঃ+কষ্ট=মনঃকষ্ট, প্রাতঃ+কাল=প্রাতঃকাল, শিরঃ+পীড়া=শিরঃপীড়া ইত্যাদি।কতিপয় বিসর্গ সন্ধি: দুঃ+যোগ=দুর্যোগ, আশীঃ+বাদ=আশীর্বাদ, দুঃ+থ=দুস্থ, জ্যোতিঃ+ময়=জ্যোতির্ময়, নিঃ+জন=নির্জন, দুঃ+লোভ=দুর্লোভ, অন্তঃ+ধান= অন্তর্ধান, পুনঃ+বার=পুনর্বার, অন্তঃ+ভুক্ত=অন্তর্ভুক্ত, দুঃ+অন্ত=দুরন্ত, নিঃ+রব=নীরব, নিঃ+রস=নীরস, অহঃ+নিশ=অহর্নিশ, মনঃ+কামনা=মনস্কামনা, নিঃ+পাপ=নিষ্পাপ, আবিঃ+কার=আবিষ্কার, চতুঃ+কোণ=চতুস্কোণ, ভাঃ+কর= ভাস্কর, বাচঃ+পতি= বাচস্পতি, মনঃ+রম=মনোরম, মনঃ+হর=মনোহর, তপঃ+ বন=তপোবন, দুঃ+কৃতি=দুষ্কৃতি, তিরঃ+কার=তিরস্কার, অহঃ+রাত্র=অহোরাত্র, নিঃ+কাম=নিষ্কাম, পুনঃ+চ=পুনশ্চ, ধনু+বিদ্যা=ধনুর্বিদ্যা, নিঃ+দয়=নির্দয়, দুঃ+দিন=দুর্দিন, দুঃ+বোধ= দুর্বোধ, তেজঃ+কর=তেজস্কর।প্রশ্ন: পুরুষবাচক ও স্ত্রীবাচক শব্দ বলতে কী বোঝ? উদাহরণসহ বুঝিয়ে দাও।উত্তর: সব ভাষায় লিঙ্গভেদে শব্দ আছে। বাংলা ভাষায়ও আছে, বাংলা ভাষায় বহু বিশেষ্য পদ রয়েছে, যাদের কোনোটিতে পুরুষ ও কোনোটিতে স্ত্রী বোঝায়। যে শব্দে পুরুষ বোঝায় তাকে পুরুষবাচক আর যে শব্দে স্ত্রী বোঝায় তাকে স্ত্রীবাচক শব্দ বলে।যেমন: বাপ-মা, ভাই-বোন, ছেলে-মেয়ে সবাই গ্রামের বাড়ি চলে গেলেন, এ বাক্যে বাপ, ভাই ও ছেলে পুরুষ বাচক শব্দ, আর মা, বোন ও মেয়ে স্ত্রীবাচক শব্দ।# পরবর্তীঅংশ ছাপা হবে আগামীকাল